শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

Sub Editor

১৩ আগস্ট ২০২৬, ১৩:৪২
হাতীবান্ধায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

শাহ আনিস আরাফাত রাজিন  

লালমনিরহাট প্রতিনিধি: 


লালমনিরহাটের হাতীবান্ধায় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা প্রাইভেটকার, দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে হাতীবান্ধা উপজেলার দক্ষিণ গড্ডিমারী মৌজার সাবেক এমপি মোতাহার হোসেনের বাড়ির সামনে পাটগ্রাম-লালমনিরহাট মহাসড়কের পাশ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


হাতীবান্ধা থানা পুলিশ জানায়,উপ- পুলিশ পরিদর্শক জাকিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। এ সময় মহাসড়কের পাশে একটি সাদা রঙের প্রাইভেটকার দাঁড়িয়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। 


পরে পুলিশ গাড়িটির কাছে গেলে কয়েকজন ব্যক্তি দ্রুত গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করে। 


পুলিশ ধাওয়া করে গাড়ির ভেতর থেকে একজনকে আটক করে এবং পরবর্তীতে অভিযান চালিয়ে আরও তিনজনকে গ্রেপ্তার করে।


গ্রেপ্তাররা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সোহরাব হোসেন (৪০), বরিশালের গৌরনদী উপজেলার আলামিন (৩৪), পাবনার সাঁথিয়া উপজেলার আমিনুল ইসলাম (৪৭) এবং রংপুরের কোতোয়ালি থানার মাসুদ পারভেজ মাসুদ (৩৭)।


পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন জেলার থানায় ডাকাতি, মানব পাচার ও চুরির মামলা রয়েছে। এছাড়া তাদের নামে বিভিন্ন জেলায় সাজা পরোয়ানাও রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।


এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, দেশীয় অস্ত্র, ব্যাটারিচালিত ড্রিল ও বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, বিভিন্ন ধরনের চাবি, কাটার, করাত, হাতুড়িসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।


হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ(ওসি) আশরাফুজ্জামান সরকার জানান গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকার কেউ জড়িত রয়েছে কি না তদন্ত করে দেখা হচ্ছে।

৩ এপিবিএন খুলনায় ৮৯টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার

৩ এপিবিএন খুলনায় ৮৯টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম ৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব এম. এম. সালাহউদ্দীনের নির্দেশনায় এবং অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে সেপ্টেম্বর ২০২৬ মাসে...

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।“নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত নদী চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব নদীকৃত্য দিবস ২০২৬ পালিত হয়েছে। ৩০...

বটিয়াঘাটায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, নারী ফুটবলারদের মাঝে সাইকেল বিতরণ

বটিয়াঘাটায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, নারী ফুটবলারদের মাঝে সাইকেল বিতরণ

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার বটিয়াঘাটা উপজেলায় এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। একই...

রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মমিনবাগ বিলের একটি মাছের ঘের থেকে মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক