শীর্ষ সংবাদ
চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে বিরোধ, এনসিপির ২২ নেতার পদত্যাগ|চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সূচি|'কাঁটা লাগা'র শেফালী কি সত্যিই ইনজেকশনে মারা গেছেন? অবশেষে মুখ খুললেন স্বামী পরাগ|গাজীপুরের আলোচিত পাঁচ খুন: পদ্মা নদী থেকে উদ্ধার ফোরকানের মরদেহ|পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি|লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু|ইরান যুদ্ধ থেকে বেরোতে কি চীনের সহায়তা চাইছেন ট্রাম্প?|হামের চিকিৎসায় বিপর্যস্ত পরিবার, ঋণ ও আয়হীনতায় বাড়ছে দুর্ভোগ|হান্টা ভাইরাস কী, কীভাবে ছড়ায় এবং কীভাবে নিরাপদ থাকবেন|ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত|ইরান যুদ্ধবিরতির পর গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল, হামাস পুনর্গঠনের দাবি তেল আবিবের|বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ|স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ|ছয় দশকের অপেক্ষার অবসান, অনুমোদন পেল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প|দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা|ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ|দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ|উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক|অবশেষে ‘জানি না’ বলতে শিখছে এআই, কমতে পারে ভুল তথ্যের ঝুঁকি|ইরানে ‘গোপন হামলা’ চালায় সৌদি আরব, দাবি রয়টার্সের|টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশের দারুণ অগ্রগতি|ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প|‘জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে’—কাদের সিদ্দিকী|বট ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা: নেতানিয়াহু|বিয়ের দাওয়াত নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন সাদিক কায়েম|কষ্ট কমাতে স্পর্শের বিকল্প নেই, নিঃসঙ্গ জীবনে কীভাবে মিলবে মানসিক স্বস্তি|অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী|নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই|আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা, চমক প্রেস্তিয়ান্নি|বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল, চাপে পড়তে পারেন নিম্নমধ্যবিত্ত গ্রাহকেরা
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি পার হতে আইআরজিসি’র অনুমতি লাগবে: ইরান

Mishuk Howladar

১৮ এপ্রিল ২০২৬, ১০:৫০
হরমুজ প্রণালি পার হতে আইআরজিসি’র অনুমতি লাগবে: ইরান

হরমুজ প্রণালি পার হতে জাহাজগুলোর এখন থেকে ইরানর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অনুমতি লাগবে বলে রাষ্ট্রীয় টিভিতে জানিয়েছেন ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা।


অন্যদিকে, বার্তা সংস্থা রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজসহ সব বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পাবে। তবে নৌবাহিনীর জাহাজগুলো এই অনুমতি পাবে না।


অর্থাৎ, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিলেও সামরিক জাহাজ চলাচলের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে ইরান।

শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি-কে দেওয়া সাক্ষাৎকারে ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেন, “হরমুজ প্রণালি দিয়ে সামরিক জাহাজ চলাচল নিষিদ্ধই থাকছে। শুধুমাত্র অসামরিক বা বাণিজ্যিক জাহাজগুলো এই পথ ব্যবহারের অনুমতি পাবে।

“তবে এ ক্ষেত্রে তাদের নির্ধারিত রুট অনুসরণ করতে হবে এবং ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌ-শাখার কাছ থেকে পূর্বানুমতি নিতে হবে।এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছিলেন, লেবাননের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত। ১০ দিনের যুদ্ধবিরতির সময়ে এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ পার হতে পারবে।


মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ নৌপথে মাইন পরিষ্কার করার কাজ শুরু করতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি ডেস্ট্রয়ার হরমুজ প্রণালি অতিক্রম করেছে।


সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, রণতরী দুটি প্রণালি পার হয়ে বর্তমানে পারস্য উপসাগরে (আরবিয়ান গালফ) অবস্থান করছে।

মার্কিন সামরিক জাহাজের এই চলাফেরার পরপরই কড়া হুঁশিয়ারি দেয় ইরানের আইআরজিসি।


ফরাসি বার্তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী, এক বিবৃতিতে আইআরজিসি জানায়, অনুমতি ছাড়া কোনও সামরিক জাহাজ এই প্রণালি অতিক্রমের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে।


হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়।



গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রেক্ষাপটে এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে।

ইরানে নতুন হামলার হুমকি দিয়েই সিদ্ধান্ত বদল ট্রাম্পের, নেপথ্যে কূটনৈতিক সমীকরণ

ইরানে নতুন হামলার হুমকি দিয়েই সিদ্ধান্ত বদল ট্রাম্পের, নেপথ্যে কূটনৈতিক সমীকরণ

তেহরানের সঙ্গে আলোচনা অনিশ্চয়তায় ঝুলে থাকার মধ্যেই ইরানে নতুন সামরিক অভিযান শুরুর অনুমোদনের ইঙ্গিত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি বলেছিলেন, চলতি সপ্তাহেই হামলা শুরু...

বিয়ের মঞ্চেই কুস্তির লড়াই, জয়ী কনে পেলেন ‘ঘরকন্না থেকে ছুটি’

বিয়ের মঞ্চেই কুস্তির লড়াই, জয়ী কনে পেলেন ‘ঘরকন্না থেকে ছুটি’

বিয়ের অনুষ্ঠানে গান, নাচ কিংবা আংটি বদলের আয়োজন নতুন কিছু নয়। তবে জমকালো বিয়ের মঞ্চ যদি হঠাৎ কুস্তির রিংয়ে পরিণত হয় এবং সেখানে বর-কনে নিজেরাই লড়াইয়ে নেমে পড়েন, তাহলে সেটি সহজেই সবার নজর কাড়বে। এমনই এক...

ভারতের বিরুদ্ধে কড়া বার্তা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, ‘মানচিত্র বদলে যাওয়ার’ হুঁশিয়ারি

ভারতের বিরুদ্ধে কড়া বার্তা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর, ‘মানচিত্র বদলে যাওয়ার’ হুঁশিয়ারি

ভারত ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো বড় ধরনের সামরিক পদক্ষেপ নিলে তার কঠোর পরিণতি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, এমন পরিস্থিতি তৈরি হলে ভারতের...

কঙ্গোতে ইবোলা সংক্রমণে ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা

কঙ্গোতে ইবোলা সংক্রমণে ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা

কঙ্গো ও উগান্ডায় সংক্রমণ পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগমধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গো এবং উগান্ডায় প্রাণঘাতী ইবোলার প্রাদুর্ভাবকে কেন্দ্র করে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক