শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
আন্তর্জাতিক

হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন

Mishuk Howladar

১৫ এপ্রিল ২০২৬, ১১:৩৯
হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের অত্যাধুনিক মার্কিন ড্রোন

ইরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই পারস্য উপসাগরে অত্যাধুনিক নজরদারি ড্রোন হারানোর ঘটনা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এমকিউ-৪সি ট্রাইটন নামের ওই ড্রোনটি সম্প্রতি হরমুজ প্রণালির আকাশে বিধ্বস্ত হয়। ২৩৮ মিলিয়ন ডলার তথা প্রায় ২৪ কোটি ডলারের এই ড্রোনটি হারিয়ে ফেলা শুধু আর্থিক ক্ষতিই নয়, কৌশলগতভাবেও যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।


সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট বলছে, গত সপ্তাহে পারস্য উপসাগরের ওপর একটি ‘দুর্ঘটনায়’ মার্কিন বাহিনীর একটি এমকিউ-৪সি ট্রাইটন হাই অল্টিচ্যুড সার্ভেইলেন্স ড্রোন হারিয়ে গেছে বলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। প্রায় ২৩৮ মিলিয়ন ডলার মূল্যের এই ড্রোনটি যুক্তরাষ্ট্রের অন্যতম উন্নত গোয়েন্দা সম্পদ। ইরানের সঙ্গে ভঙ্গুর যুদ্ধবিরতির সময় এই ঘটনা ঘটায় এর গুরুত্ব আরও বেড়েছে।


মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নেভাল সেফটি কমান্ডের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ড্রোনটি গত ৯ এপ্রিল বিধ্বস্ত হয়। ঘটনাটিকে ‘ক্লাস এ মিশ্যাপ’ হিসেবে শ্রেণিবদ্ধ করেছে মার্কিন নৌবাহিনী। মূলত এই ধরনের দুর্ঘটনায় ২০ লাখ ডলারের বেশি ক্ষয়ক্ষতি বা পুরো উড়োজাহাজ হারানোর ঘটনা ঘটে।


ঘটনার দিন ফ্লাইট ট্র্যাকিং ডেটা অনুযায়ী, ভিভিপিই৮০৪ কলসাইন ব্যবহার করে ড্রোনটি হরমুজ প্রণালির ওপর নিয়মিত তিন ঘণ্টার নজরদারি মিশনে ছিল। ইতালির নেভাল এয়ার স্টেশন সিগোনেলা ঘাঁটিতে ফেরার পথে এটি জরুরি সংকেত পাঠানো শুরু করে।


দ্য ওয়ার জোন (টিডব্লিউজেড)-এর প্রতিবেদনে বলা হয়, ড্রোনটির ট্রান্সপন্ডার ৭৭০০ কোড সম্প্রচার করছিল, যা আকাশে জরুরি অবস্থার সাধারণ সংকেত। অনলাইন ট্র্যাকিং ডেটা বন্ধ হওয়ার ঠিক আগে দেখা যায়, এটি প্রায় ৫০ হাজার ফুট উচ্চতা থেকে হঠাৎ নেমে ১০ হাজার ফুটের নিচে চলে যায়।


নর্থরপ গ্রুম্যান নির্মিত এমকিউ-৪সি ট্রাইটনকে কার্যত ‘ডানা-ওয়ালা স্যাটেলাইট’ বলা হয়। অত্যাধুনিক এই ড্রোনটি ২৪ ঘণ্টা সমুদ্রভিত্তিক নজরদারির জন্য তৈরি করা হয়েছে। এর ইউনিট মূল্য প্রায় ২৩৮.১ মিলিয়ন ডলার এবং এ ধরনের ড্রোনের সংখ্যা সীমিত হওয়ায় এর ক্ষতি আরও তাৎপর্যপূর্ণ।


ফার্স্টপোস্ট বলছে, অপারেশনাল নিরাপত্তার কারণে ড্রোন হারানোর বিষয়ে মার্কিন নৌবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতিও ছিল সংক্ষিপ্ত। বিবৃতিতে বলা হয়: ‘৯ এপ্রিল ২০২৬ এমকিউ-৪সি বিধ্বস্ত হয়েছে, কোনও হতাহতের ঘটনা ঘটেনি।’


মার্কিন নৌবাহিনী এখনও এই দুর্ঘটনার জন্য কোনও শত্রুপক্ষের হামলাকে দায়ী করেনি। তবে সময়টি অত্যন্ত সংবেদনশীল। কারণ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির কয়েক দিনের মধ্যেই এই ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, যান্ত্রিক ত্রুটি সম্ভব হলেও যদি কোনো প্রতিপক্ষ এই ধরনের উচ্চপ্রযুক্তির ড্রোনের ধ্বংসাবশেষ উদ্ধার করতে পারে, তবে তা বড় ধরনের গোয়েন্দা ঝুঁকি তৈরি করবে।


টিডব্লিউজেড-এর জোসেফ ট্রেভিথিক বলেন, ‘প্রতিপক্ষের কেউ যদি এই ধরনের সিস্টেম প্রায় অক্ষত অবস্থায় উদ্ধার করতে পারে, তাহলে তা উল্লেখযোগ্য গোয়েন্দা ক্ষতি হিসেবে বিবেচিত হবে।’


ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল

মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংযম প্রদর্শনের আহ্বান সম্পূর্ণ উপেক্ষা করে ইরানে পাল্টা সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের আগের হামলার...

জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান

জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান

যুক্তরাষ্ট্রের কাছে জব্দ থাকা ইরানের ২ হাজার ৪০০ কোটি ডলারের সম্পদ মুক্ত না হলে ওয়াশিংটনের সঙ্গে কোনো অর্থবহ চুক্তি সম্ভব নয় বলে জানিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মহসেন রেজাই...

রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

পারস্য উপসাগরের গোরুক ও কেশম দ্বীপে ইরানের প্রতিরক্ষা বাহিনীর রাডার স্টেশনে মার্কিন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে...

ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই সমঝোতার ফলে শুধু সীমান্ত পরিস্থিতিই নয়, বরং ইরান–কে ঘিরে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক