শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

স্যোশাল মিডিয়ার রোষানালের শিকার ব্যাবসায়ী জিল্লুর রহমান

Sub Editor

৮ জুন ২০২৬, ১০:১২
স্যোশাল মিডিয়ার রোষানালের শিকার ব্যাবসায়ী  জিল্লুর রহমান

নিজস্ব প্রতিনিধি: 


শহরের মা মটরস্ এর সত্ত্বাধিকারী জিল্লুর রহমানের বিরুদ্ধে স্যোশাল মিডিয়ায় অপসাংবাদিকতা চলছে। তিন জন ক্রেতার সাথে মটর সাইকেল বিক্রয়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধকে ঘিরে অপসাংবাদিকতা শুরু হয় বলে ভুক্তভোগী ব্যাবসায়ীর দাবি। 


মা মটরস্ এর সত্ত্বাধিকারী জিল্লুর রহমান বলেন, আমি দীর্ঘ ২৫ বৎসর যাবৎ ব্যবসার সাথে জড়িত। আমি কোন রাজনীতির সাথে জড়িত নই। ব্যবসার মধ্যে মিনিবাস (যাত্রীবাহী), মটর সাইকেল শো-রুম ৩টি, ২টি নতুন, ১টি পুরাতন। আমি বাস মালিক সমিতির বর্তমান কমিটির সহ-সভাপতি। বিগত সরকারের সময় বাস মালিক সমিতির কার্যনির্বাহী কমিটির কোন দিন কোন পদে ছিলাম না। বিগত সময়ে রেওয়াজ ছিল প্রত্যেক বাস মালিক অর্থাৎ সমিতির সদস্যকে সংগঠনের পক্ষ থেকে ফুলের মালা দিয়ে সম্মানিত করা। তারই অংশ হিসেবে বিগত সরকারের সময় সংগঠনের কার্য্যকালীন সভাপতি, সাধারণ সম্পাদক আমার গলায় ফুলের মারা পরিয়ে দেয়। গত ০৫/০৭/২০১৩ সালে আমি পৌর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ছিলাম। ২০১৩ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় বাসটার্মিনাল দখল করা হয়। বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকার জন্য আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করা হয়। ওই সময় আমার ব্যবসা প্রতিষ্ঠান সালমা স্টোর নামে ২টি কনফেকশনারী দোকান ভাংচুর-লুটপাট করা হয়। এর পর ব্যবসার কলেবর বৃদ্ধির কারণে আমি রাজনীতি থেকে নিষ্ক্রীয় হয়ে যাই। আমি কোন দিন আওয়ামীলীগের কোন রাজনীতির সাথে যুক্ত ছিলাম না।


তিনি আরো বলেন, গত ৩ জুন অনুমান বিকাল ৩ টার সময় তিনজন জন ব্যক্তি মা মটরস্ এর কাটিয়াস্থ মটর সাইকেল শো-রুমে (পুরাতন) আসে। তারা একটি ডিসকভার ১০০ সিসি মটর সাইকেল পছন্দ করে। ৬৮ হাজার টাকা দরদাম ঠিক হয়। পরে টাকা পয়সা লেনদেনের আগেই গাড়ীটির মূল কাগজপত্রের ছবি তোলা এবং ভিডিও করা শুরু করে আবু সাঈদ নামে একজন। শো-রুমের ছবি তোলা ও ভিডিও চিত্র ধারণ করা বন্ধ করতে বল্লে সাঈদ ও তার সঙ্গীয়রা উত্তেজিত হয়ে অফিসের ম্যানেজার আইয়ুব আলীর সাথে বিবাদে জড়ায়। একপর্যায়ে দুইপক্ষের মধ্যে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়। আমি বিবাদে জড়ানো উভয়পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করি। আমি সংবাদকর্মী আবু সাঈদ কে তার ফোনে রেকর্ড করা ভিডিও চিত্র ও তোলা ছবি ডিলেট করার অনুরোধ করলে সে সহ তার সঙ্গীয় তিনজন শোরুম থেকে বেরিয়ে যায়। পরেক্ষণে সদর থানার সাব ইন্সপেক্টর শাহাদৎ সহ ২জন কে নিয়ে সাঈদ ও তার সঙ্গীয়রা পূনরায় আমার শো রুমে আসে। সাব-ইন্সপেক্টর আসার পর পরই যুবদল নেতা ফরিদ ঘটনাস্থলে আসেন।


সাব-ইন্সপেক্টর ও যুবদল নেতা ফরিদ শো-রুমে এসে বিরোধের বিষয়ে শোনা-বুঝা করেন। এ সময় সাব-ইন্সপেক্টর উভয় পক্ষের বক্তব্য ভিডিও রেকর্ড করেন। এছাড়াও ঘটনার সময় শোরুমে থাকা কয়েকজন ক্রেতার বক্তব্যও ভিডিও রেকর্ড করেন। পরে যুবদল নেতা সিদ্ধান্ত দেন যে, টাকা পরিশোধ করলেই কেবল গাড়ীর মুল কাগজপত্র সরবরাহ করা হবে। তখন তা বিআরটিএ থেকে যাচাই বাছাই করবে ক্রেতাপক্ষ। এক্ষেত্রে শোরুমে একজন প্রতিনিধি সঙ্গে থাকবেন।


এ ঘটনার পর ফেসবুক আইডি থেকে সাতক্ষীরার মা মটরস্ এ ক্রেতা লাঞ্ছিত ও হুমকি, উদ্ধার করলো পুলিশ শিরোনামে দীর্ঘ এক ফেসবুক পোস্টে আমার ও আমার ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে কুরুচিপূর্ণ অভিযোগ করেন। 


আবু সাঈদ তার ফেসবুক পোস্টে লিখেছেন ঘটনাস্থল থেকে পুলিশ তাদের উদ্ধার করে। এটা ঠিক নয় যার সাক্ষী ঘটনাস্থলে যাওয়া পুলিশ কর্মকর্তা সাব ইন্সপেক্টর শাহাদাৎ ও যুবদল নেতা জনাব ফরিদ। আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পুলিশ তাদের উদ্ধার করেছে মর্মে মিথ্যা প্রচার দিয়ে আবু সাঈদ মানুষের সহানুভূতি পাওয়ার অপপ্রয়াস চালিয়েছে মাত্র। আবু সাঈদ লিখেছেন, আমার শো-রুমে ক্রেতাকে হয়রানি, হুমকি দেয়া, লাঞ্ছিত করা হয়, যা সম্পূর্ণরূপে মিথ্যা। সে আরও লিখেছেন গণমাধ্যমে বিভিন্ন সময়ে আমার বিরুদ্ধে চোরাচালান ও মাদক কারবারির খবর বেরিয়েছে, যা সম্পূর্ণরূপে মিথ্যা।


ফেসবুক পোস্টে একটি ছবি দিয়ে বলা হয়েছে আমি আওয়ামীলীগের দোসর। এটা অপসাংবাদিকতা বা হলুদ সাংবাদিকতা। আমাকে ফুলের মালা পরিয়ে দেয়ার যে ছবি ব্যবহার করাহয়েছে তা অনেক পূর্বের। ওই সময় বাস মালিক সমিতির ২৮৮ জন সদস্যকে নির্বাচিত কমিটির সভাপতি/সাধারণ সম্পাদক ফুলের মালা পরিয়ে দেন। তাদের মধ্যে আমিও একজন ছিলাম। ওই ছবিকে ব্যবহার করে আমাকে আওয়ামীলীগের দোসর বানানো হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়।


বিগত করোনার সময় অসহায় মানুষকে নিয়তি রান্না করা খিচুড়ীর প্যাকেট বিতরণ করেছিলাম সেই ছবিকে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীর খিচুড়ীর প্যাকেট বলে প্রচার করা হয়েছে যা চরম দুঃখজনক।


ঘটনার পর শোরুমে আসা যুবদল নেতা ফরিদ আমাকে ও সংবাদকর্মী আবু সাঈদকে নিয়ে পাশ্ববর্তী একটি শোরুমে বসেন। সেখানে যুবদল নেতা ফরিদ আমাদের উভয়ের মধ্যে সৃষ্ট বিরোধ মিটিয়ে দেন। ভদ্রতার খাতিরে আমি সংবাদ কর্মী আবু সাঈদের কাছে সরি বলি। বিষয়টি ওখানেই নিষ্পত্তি হয়ে যায়।


যুবদল নেতা ফরিদ সাতনদীর অনুসন্ধ্যানী প্রতিবেদককে জানান, মাছুম বিল্লাহ শাহীন ভাই আমাকে ঘটনাস্থলে পাঠান। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি সদর থানার সাব-ইন্সপেক্টর শাহাদাৎ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে উপস্থিত আছেন। তিনি ক্রেতা-বিক্রেতা সহ সেখানে উপস্থিত অন্যান্যদের বক্তব্য ভিডিও রেকর্ড করেন। তিনি পরামর্শ দেন বিরোধপূর্ণ বিষয়টি আমি যেন মিটিয়ে দেই। পরেক্ষনেই পাশ্ববর্তী একটি শোরুমে মা মটরস্ এর সত্ত্বাধিকারী জিল্লুর রহমান ও ক্রেতা পক্ষ আবু সাঈদকে নিয়ে যাই। সেখানে জিল্লুর রহমান বিরোধ নিষ্পত্তির জন্য আবু সাঈদের কাছে ক্ষমা চান। ওখানে বিষয়টি নিষ্পত্তি হয়ে যায়।


সাব ইন্সপেক্টর শাহাদাৎ সাতনদীর অনুসন্ধ্যানী প্রতিবেদককে জানান, ঘটনার দিনে মা মটরস এর শোরুমে গিয়ে উভয়পক্ষের বক্তব্য শুনি। বিষয়টি মিমাংসা করে নেওয়ার জন্য দুইপক্ষকেই পরামর্শ দিই। এও বলি মিমাংসা না হলে থানায় অভিযোগ দিবেন আইনগত ব্যবস্থা নিব।


সংবাদ কর্মী আবু সাঈদ সাতনদীর অনুসন্ধ্যানী প্রতিবেদককে জানান, আমি আমার দুইজন নিকটজনকে নিয়ে মা মটরস্ এ একটি পুরাতন মটর সাইকেল ক্রয়ের জন্য যাই। ডিসকভার ১০০ সিসি একটি গাড়ী পছন্দ হয় এবং ৬৮ হাজার টাকা মূল্য নির্ধারিত হয়। এরপর বিআরটি অফিসে যাচাই করার জন্য কাগজপত্রের ছবি তুললে মালিকপক্ষের লোকজন আমাদের ৩ জনকে মারধর করে। এই ঘটনায় আমি সদর থানায় একটি অভিযোগ দিয়েছি।

সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা সম্পন্ন

সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা সম্পন্ন

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা-২০২৬ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও বিপুল ভক্ত-সমাগমের মধ্য...

সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ

সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ

মোঃ মাসুদ রানা. সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জ জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং দারিদ্র্য ও অসহায় রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।আজ শুক্রবার (২৪ জুলাই) বেলা...

ওয়াশরুমে ভিডিও ধারণের ঘটনায় খুবিতে প্রশাসনের জরুরি সভা, ৭ দফা সিদ্ধান্ত

ওয়াশরুমে ভিডিও ধারণের ঘটনায় খুবিতে প্রশাসনের জরুরি সভা, ৭ দফা সিদ্ধান্ত

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা...

ভিডিওকাণ্ডে এমপি বহিষ্কারে সাতক্ষীরায় মিষ্টি বিতরণ, শাস্তি চান জামায়াত সমর্থকরাও

ভিডিওকাণ্ডে এমপি বহিষ্কারে সাতক্ষীরায় মিষ্টি বিতরণ, শাস্তি চান জামায়াত সমর্থকরাও

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।ভিডিও কাণ্ডের ঘটনায় সাতক্ষীরা চার আসনের জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াত। বহিষ্কারের পর নিজ আসন শ্যামনগর সদরে মিষ্টি বিতরণ করতে দেখা গেছে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক