শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫ বনকর্মচারী আহত।

Sub Editor

১৮ মে ২০২৬, ১৭:১৫
সুন্দরবনে বনবিভাগের গুলিতে কাঁকড়া আহরোনকারী জেলে নিহত,বিক্ষুব্ধ জনতার হামলায় ৫ বনকর্মচারী আহত।

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।


সুন্দরবনে পাটকোস্টা বন অফিসের এসও মোবারক হোসেনের গুলিতে আমিনুর রহমান (৪০) নামে এক কাঁকড়া জেলে নিহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে সুন্দরবনের এলাবাসি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের আকছেদ আলী গাজীর ছেলে। এদিকে নিহত জেলের লাশ লোকালয়ে আসার পর বিক্ষুব্দ জনতা সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদী পার হয়ে বুড়িগোয়ালিনীর পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেন্জ ও স্টেশন অফিসে হামলা করে ব্যাপক ভাংচুর করে।এ সময় বনবিভাগের পাচ কর্মচারী গুরুত্বর হয়েছে, তাদের কে ইতিমধ্যে শ্যামনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। 


এদিকে পরিবারের বরাত দিয়ে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম মাছুদুল আলম জানান, বুড়িগোয়ালিনী বন অফিস থেকে বৈধ অনুমতি নিয়ে দুই সহযোগীসহ আমিনুর সুন্দরবনে কাঁকড়া আহরণে যান। এ সময় পাটকোস্টা বন অফিসের এসও মোবারক হোসেন তাদের কাছে আসার নির্দেশ দেন। তবে জেলেরা বনদস্যু সন্দেহে আতঙ্কিত হয়ে নৌকা দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা করলে মোবারক হোসেন তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে আমিনুর রহমান কোমরে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।


তিনি আরও জানান, আমিনুর নিহত হয়েছেন নিশ্চিত হয়ে বন কর্মকর্তা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে সহযোগীরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ ঘটনায় এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।


উপজেলার গাবুরা ইউনিয়নের প্রায় ২ শতাধিক জনতা বিকাল ৪টার দিকে বুড়িগোয়ালীনি ফরেস্ট অফিসের সামনে লাশ নিয়ে মিছিল করার এক পর্য্যায় হামলা করে বন অফিস ভাংচুর করে। এ সময় বনবিভাগের ৫ কর্মচারী তপন কুমার, মেজবাহ, ফারুক হোসেন,একলাছুর রহমান,ফাইজুর রহমান আহত হয়। স্থানীয় প্রসাশনের সহযোগিতায় তাদের কে শ্যামনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


খুলনা রেঞ্জের সহকারী বনসংরক্ষক এ জেড এম হাসানুর রহমান একজন জেলের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও বনবিভাগের গুলিতে মৃত্যুর অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “ঘটনাটি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে তিনি বন অফিসে হামলার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানান এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন। 


শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদুর রহমান বলেন, গুলিতে এক জেলের মৃত্যুর ঘটনা জানা গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন বিকালের বিক্ষুব্ধ কিছু জনতা ফরেস্ট অফিসে হামলা করেছে। 

গাজী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৫ হাজারের বিল ১৬ হাজার

গাজী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৫ হাজারের বিল ১৬ হাজার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম গত ১১ জুন ২০২৬ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর রোগীদের ভর্তি ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে লাখো মানুষের প্রশংসা কুড়িয়েছিল খুলনার গাজী মেডিকেল কলেজ...

৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।। ভাগ্য বদলের আশায় স্বজনদের মুখে হাসি ফোটাতে সুদূর লেবাননে পাড়ি জমিয়েছিলেন তরুণ শুভ দাস। কিন্তু প্রিয় সন্তান আর জীবিত ফিরলেন না; দীর্ঘ ৩ মাস ২৫ দিন পর কফিনবন্দি হয়ে...

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে আগুন

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে আগুন

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার টাইগার গার্ডেন হোটেলের একটি কক্ষে এসি বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।শনিবার সকালে হোটেলের পঞ্চম তলার ৫০২ নম্বর কক্ষে এসি বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত...

সন্তান বাঁচল, ফিরলেন না বাবা: ছেলেকে বাঁচাতে বিলের অতলে হারিয়ে গেলেন ময়নুল

সন্তান বাঁচল, ফিরলেন না বাবা: ছেলেকে বাঁচাতে বিলের অতলে হারিয়ে গেলেন ময়নুল

গাইবান্ধা প্রতিনিধি:বাবার স্নেহের কাছে নিজের জীবনের মায়া কতখানি তুচ্ছ, তারই এক হৃদয়বিদারক নজির দেখল গাইবান্ধার সাঘাটাবাসী। চোখের সামনে বিলের অতল পানিতে তলিয়ে যাচ্ছিল প্রাণপ্রিয় দশ বছরের সন্তান। এক...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক