শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
অর্থনীতি

সাপ্তাহিক শেয়ারবাজার: ডিএসইর মূলধন কমলো ২৯৯ কোটি টাকা, বাড়লো প্রধান সূচক

Sub Editor

১৫ আগস্ট ২০২৬, ১৩:০৫
সাপ্তাহিক শেয়ারবাজার: ডিএসইর মূলধন কমলো ২৯৯ কোটি টাকা, বাড়লো প্রধান সূচক

অর্থনীতি ডেস্ক: গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসই সূচকের পতন হয়েছে। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমার পাশাপাশি সার্বিক বাজার মূলধন ও লেনদেনের গতি কমেছে। তবে সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান মূল্যসূচক কিছুটা বৃদ্ধি পেয়েছে।


গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৬২টি শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, বিপরীতে কমেছে ২০৮টির। এ ছাড়া ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।


অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমায় সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭ হাজার ৬১৫ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭ হাজার ৯১৪ কোটি টাকা। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ২৯৯ কোটি টাকা।


বাজার মূলধন ও গড় লেনদেন কমলেও প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২২.৯৫ পয়েন্ট বা ০.৩৯ শতাংশ। তবে ডিএসই শরিয়াহ সূচক গত সপ্তাহে ৩.৫৬ পয়েন্ট বা ০.৩০ শতাংশ কমেছে। অন্যদিকে, বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক বেড়েছে ০.৮৮ পয়েন্ট বা ০.০৪ শতাংশ।


গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৯৯৭ কোটি ৫৬ লাখ টাকা, যা আগের সপ্তাহের ১ হাজার ১৮১ কোটি ৮৪ লাখ টাকার তুলনায় ১৫.৫৯ শতাংশ বা ১৮৪ কোটি ২৮ লাখ টাকা কম।


সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ারে, যার দৈনিক গড় লেনদেন ছিল ৩৬ কোটি ৬৭ লাখ টাকা। লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে শার্প ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং, সায়হাম টেক্সটাইল, এমএল ডাইং, সামিট অ্যালায়েন্স পোর্ট, ডমিনেজ স্টিল বিল্ডিং, ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং প্রাইম ইন্স্যুরেন্স।

তিন দফা বাড়ার পর ভরিতে ২,১৫৮ টাকা কমলো স্বর্ণের দাম

তিন দফা বাড়ার পর ভরিতে ২,১৫৮ টাকা কমলো স্বর্ণের দাম

অর্থনীতি ডেস্ক: টানা তিন দফা বৃদ্ধির পর দেশের বাজারে অবশেষে কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা হ্রাস করেছে। এর ফলে আজ শনিবার...

সাপ্তাহিক শেয়ারবাজার: ডিএসইর মূলধন কমলো ২৯৯ কোটি টাকা, বাড়লো প্রধান সূচক

সাপ্তাহিক শেয়ারবাজার: ডিএসইর মূলধন কমলো ২৯৯ কোটি টাকা, বাড়লো প্রধান সূচক

অর্থনীতি ডেস্ক: গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসই সূচকের পতন হয়েছে। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমার পাশাপাশি...

সোনার দামে নতুন রেকর্ড: ২২ ক্যারেটের ভরি ভ্যাটসহ ২ লাখ ৩৫ হাজার টাকা পার

সোনার দামে নতুন রেকর্ড: ২২ ক্যারেটের ভরি ভ্যাটসহ ২ লাখ ৩৫ হাজার টাকা পার

ঢাকা, ১২ আগস্ট: দেশের বাজারে সোনা ও রুপার দামে আবারো বড় উত্থান ঘটেছে। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার টাকার ওপরে। একই সঙ্গে সনাতন পদ্ধতির সোনার দাম...

জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৮.৩২ শতাংশ, তবে মজুরির চেয়ে বেশি থাকায় জীবনযাত্রার চাপে নিম্নআয়ের মানুষ

জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৮.৩২ শতাংশ, তবে মজুরির চেয়ে বেশি থাকায় জীবনযাত্রার চাপে নিম্নআয়ের মানুষ

ঢাকা, ১২ আগস্ট: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে সর্বসাধারণের জন্য মূল্যস্ফীতির হার কিছুটা কমে ৮.৩২ শতাংশে নেমে এসেছে। তবে একই সময়ে মজুরি বৃদ্ধির হার ছিল ৮.২২ শতাংশ। অর্থাৎ মজুরি বৃদ্ধির...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক