শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ মিছিল

Sub Editor

২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫
সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ মিছিল

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্যবিশিষ্ট আংশিক নবগঠিত কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় এক বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং যুবদল কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি পালন করে জেলা যুবদল।


বিকেলে শহরের মাওয়া চাইনিজ রেস্টুরেন্টের সামনে থেকে জাতীয় ও দলীয় পতাকা এবং ব্যানার-ফেস্টুনসহ একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, "আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান ও যুবদল কেন্দ্রীয় কমিটি যে আস্থা রেখে এই নতুন কমিটি দিয়েছেন, তা পদ-পদবির মোহ নয়; বরং রাজপথে লড়াই-সংগ্রামের একটি শক্তিশালী হাতিয়ার। যুবদলকে সুসংগঠিত করে আমরা এই সাতক্ষীরার মাটিতে সব ধরনের অপশক্তিকে প্রতিহত করতে রাজপথে প্রস্তুত আছি। আগামী দিনে আন্দোলন-সংগ্রামে জেলা যুবদল সর্বাত্মক ভূমিকা রাখবে।"


সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র তাজরিন আহমেদ চিশতী এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহিন।


এছাড়াও নবগঠিত কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সভাপতি হাফিজুর রহমান মুকুল, সহ-সভাপতি শেখ মনিরুজ্জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ও সাংগঠনিক সম্পাদক মাসুম রানা সবুজ।


উল্লেখ্য, সম্প্রতি হাফিজুর রহমান মুকুলকে সভাপতি, শেখ মনিরুজ্জামান প্রিন্সকে সহ-সভাপতি, মো. শফিকুল আলম বাবুকে সাধারণ সম্পাদক, মমতাজুল ইসলাম চন্দনকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং মাসুম রানা সবুজকে সাংগঠনিক সম্পাদক করে সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটি ঘোষণা করা হয়।

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের শাস্তির দাবিতে বিক্ষোভ

দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের ঘটনায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের শাস্তির দাবিতে বিক্ষোভ

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা:সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শ্যামনগর। ঘটনার সুষ্ঠু...

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ মিছিল

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ মিছিল

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা যুবদলের ৫ সদস্যবিশিষ্ট আংশিক নবগঠিত কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে সাতক্ষীরায় এক বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।...

চট্টগ্রামে মাদকের টাকার জন্য ২০ মাসের শিশুকে বিক্রির চেষ্টা, বাবার বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রামে মাদকের টাকার জন্য ২০ মাসের শিশুকে বিক্রির চেষ্টা, বাবার বিরুদ্ধে অভিযোগ

জোবায়ের হোসেন, চট্টগ্রাম:চট্টগ্রামে মাদক কেনার টাকা জোগাড় করতে নিজের ২০ মাস বয়সী কন্যাশিশুকে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হওয়ার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। জাতীয় জরুরি সেবা নম্বর...

আদিতমারীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আদিতমারীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লালমনিরহাট প্রতিনিধিঃশাহ আনিস আরাফাত রাজিন কার্যক্রম নি'ষিদ্ধ আওয়ামী লীগের নৈ'রাজ্য ও জ্বা'লাও-পো'ড়াওয়ের প্রতিবাদে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নে বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক