শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

Sub Editor

১৭ অক্টোবর ২০২৬, ১১:৩১
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।


সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে আজ ১৭ অক্টোবর, শনিবার সকাল ১০টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে এ সভা অনুষ্ঠিত হয়।


মাধব চন্দ্র দত্তের সভাপতিত্বে এবং রূপান্তরের প্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রূপান্তরের প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার মো. সাইফুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়কারী এসকে আশরাফ, সিডিও-র শ্যামল কুমার বিশ্বাস, প্রেরণার নাসরিন সুলতানা, অগ্রগতি সংস্থার মো. জিয়াউর রহমান, আরার শেখ আবুল কালাম আজাদ, সিডাব্লিউসিএস-এর আরিফুর রহমান খান, ক্রিসেন্টের মো. হাসান আহম্মেদ এবং সক্রিয় কর্মী শরিফুল ইসলাম ও মো. মোকাররম জিন্নাহ সহ আরও অনেকে ও সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন ।


সভায় বক্তারা বলেন, “সীমান্তবর্তী জেলাগুলোতে মানব পাচারের প্রবণতা রোধে সরকারি ও বেসরকারি সংস্থা, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় সচেতন কর্মীদের মধ্যে জোরালো সমন্বয় বজায় রাখা অত্যন্ত জরুরি। পাচারের শিকার সারভাইভারদের সঠিক পুনর্বাসন ও সুরক্ষা নিশ্চিত করতে রেফারেল সিস্টেম কার্যকর করা এবং সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নই পারে মানব পাচার মুক্ত সমাজ গড়ে তুলতে।”


সভায় অংশগ্রণকারীরা ‘আশ্বাস’ প্রকল্প, যশোর ও সাতক্ষীরা অঞ্চলের মানব পাচারের বর্তমান পরিস্থিতি ও প্রবণতা, সীমান্ত এলাকায় মানব পাচার প্রতিরোধে বিদ্যমান উদ্যোগ ও চ্যালেঞ্জ, এবং এনআরএম (NRM) অনুযায়ী সেবা ও রেফারেল সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া খুলনা জেলা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক, মানব পাচার প্রতিরোধ কমিটি, সক্রিয় কর্মী দল, সারভাইভারস লিডার ও সরকারি-বেসরকারি দপ্তরের মধ্যকার পারস্পরিক সংযোগের উপকারিতা তুলে ধরা হয়।


অনুষ্ঠানের শেষ পর্বে দলগত আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রমের স্থায়িত্ব টেকসই পরিকল্পনা ও চূড়ান্ত কর্মপরিকল্পনা তৈরি করা হয়।


উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ‘আশ্বাস’ প্রকল্পের অধীনে রূপান্তর বর্তমানে খুলনা, সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহ জেলায় মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সহায়তায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়, উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে এবং ‘রূপান্তর’-এর আয়োজনে...

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়া জলবায়ু বাস্তুচ্যুত জনগোষ্ঠীর ৭৪.৯ শতাংশ মানুষ বর্তমানে তীব্র খাদ্য...

নাটোরে পুলিশের বিশেষ অভিযানে ৫০ কিশোর গ্যাং সদস্য আটক

নাটোরে পুলিশের বিশেষ অভিযানে ৫০ কিশোর গ্যাং সদস্য আটক

নাটোর প্রতিনিধি:নাটোর জেলার সাতটি থানায় একযোগে বিশেষ অভিযান চালিয়ে ৫০ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে জেলা পুলিশ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান...

ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে চুয়েটে প্রবেশ করলেন নতুন উপাচার্য

ছাত্রদল নেতাদের সঙ্গে নিয়ে তালা ভেঙে চুয়েটে প্রবেশ করলেন নতুন উপাচার্য

জোবায়ের হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি :চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যেই তালা ভেঙে নিজের দপ্তরে প্রবেশ করেছেন নতুন উপাচার্য (ভিসি)...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক