শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে জেলা সিটিএন-এর সভা ও নতুন কমিটি গঠন

Sub Editor

১৬ জুন ২০২৬, ০৯:৫২
সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে জেলা সিটিএন-এর সভা ও নতুন কমিটি গঠন

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।


মানব পাচার প্রতিরোধে এনজিও এবং নাগরিক সমাজ সংগঠনের (সিএসও) মধ্যে টেকসই সমন্বয় স্থাপন ও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় জেলা পর্যায়ের কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক (সিটিএন)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। (১৬ জুন) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘর সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা 'রূপান্তর'-এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।


রূপান্তরের 'আশ্বাস' প্রকল্পের ফোকাল পার্সন মিজানুর রহমান পান্নার সভাপতিত্বে সভায় সকলের মতামতের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য সিটিএন-এর একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।


কমিটিতে ‘স্বদেশ’-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত আহবায়ক, ‘ক্রিসেন্ট’-এর নির্বাহী পরিচালক এ কে এম আবু জাফর সিদ্দিক যুগ্ম আহ্বায়ক, ‘সিডো’-এর নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস সাধারণ সম্পাদক এবং ‘হেড’-এর নির্বাহী পরিচালক লুইস রানা গাইন যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।


সুইজারল্যান্ড এম্বাসেডরের সহযোগিতায় এবং উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে ‘আশ্বাস’ প্রকল্প– রূপান্তরের প্রোজেক্ট কো-অর্ডিনেটর সুবল কুমার ঘোষের সঞ্চালনায় সভায় বিষয়ভিত্তিক মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এর মাধ্যমে সিটিএন-এর কার্যক্রম, এর যৌক্তিকতা এবং মানব পাচার ও অভিবাসী চোরাচালান আইন (২০২৬)-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।


সভায় অংশগ্রহণকারীরা মানব পাচারবিরোধী কার্যক্রমে যৌথ উদ্যোগ গ্রহণ, দ্রুত তথ্য আদান-প্রদান ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। একই সাথে সীমান্তবেষ্টিত সাতক্ষীরা জেলায় মানব পাচার প্রতিরোধে সবকটি সংস্থাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।


সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— পরিত্রাণের নির্বাহী পরিচালক মিলন দাস, আরার প্রকল্প সমন্বয়কারী সুলতান মাহমুদ, প্রেরণার ট্রেনিং ডেভেলপমেন্ট অফিসার নাসরিন সুলতানা, জাস্টিস ফর কেয়ারের ইউথ লিডার সোহেল রানা, ব্র্যাকের জেলা সমন্বয়কারী হুমায়ূন রশীদ, উত্তরনের লিগ্যাল এ্যাডভাইজার মোঃ মমিন উদ্দিন এবং অগ্রগতির ডেপুটি ম্যানেজার মোঃ সাহিনুজ্জামান প্রমুখ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আশ্বাস প্রকল্পের প্রজেক্ট অফিসার দীপ্তি রায়, কমিউনিটি ফ্যাসিলিটেটর মাহবুবুর রহমান ও কুমারেশ মন্ডল।

দৌলতপুরে ঘের থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার, নিখোঁজ রনির সঙ্গে মিল

দৌলতপুরে ঘের থেকে অজ্ঞাত যুবকের ভাসমান মরদেহ উদ্ধার, নিখোঁজ রনির সঙ্গে মিল

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার দৌলতপুরে একটি ঘের থেকে অজ্ঞাতনামা এক যুবকের (আনুমানিক ২৩) ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) রাত ৭টা ১০ মিনিটের দিকে দৌলতপুর থানাধীন কার্তিককুল...

খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে তিন পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে তিন পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনায় গুলির ঘটনাকে কেন্দ্র করে একটি বাসায় অভিযান চালিয়ে তিনটি পিস্তল, আট রাউন্ড গুলি, ছয়টি খালি ম্যাগাজিনসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সদর থানা পুলিশ ও...

‘বিয়ের আশ্বাসে’ স্কুল শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

‘বিয়ের আশ্বাসে’ স্কুল শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার সাদুল্লাপুরে বিয়ের আশ্বাস দিয়ে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামের বিরুদ্ধে।...

ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় এসপির বাংলোয় কনস্টেবলের আত্মহত্যা

ভিডিও কলে স্ত্রীর সঙ্গে কথা বলার সময় এসপির বাংলোয় কনস্টেবলের আত্মহত্যা

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা পুলিশ সুপারের (এসপি) সরকারি বাংলোয় দায়িত্ব পালনকালে হাবিবুর রহমান (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (২৬ আগস্ট) বেলা ২টার দিকে বাংলোর...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক