শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

সাতক্ষীরায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Sub Editor

২ নভেম্বর ২০২৬, ১২:০০
সাতক্ষীরায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাঁধা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।


দেশ ও জনগণের অতন্দ্র প্রহরী বীর মুক্তিযোদ্ধাদের অবমাননা এবং স্বাধীনতা বিরোধী চক্র কর্তৃক প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাঁধা দেওয়ার তীব্র প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।


আজ ২ নভেম্বর (সোমবার) সকাল ১১টায় সাতক্ষীরা পাকাপোলের ওপর এই কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সাতক্ষীরা জেলা ইউনিট কমান্ডের আয়োজনে এ প্রতিবাদ সমাবেশে তিন শতাধিক মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।


বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সাতক্ষীরা জেলা ইউনিটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তফা নুর আলম।


সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ১৯৭১ সালে পরাজিত শক্তি আজও তাদের ক্ষুধার্ত হায়নার রূপ নিয়ে বাংলাদেশের মাটিতে নতুন করে চক্রান্ত শুরু করেছে। এরই ধারাবাহিকতায় তারা পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাঁধা সৃষ্টি করেছে।


তিনি আরও বলেন, "একজন মুসলমান কীভাবে আরেকজন মুসলমানের দাফন ও জানাজায় বাঁধা দিতে পারে? তারা নিজেদের মুসলিম দাবি করলেও তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। ৭১-এর এই পরাজিত শক্তি শুধু এখানেই ক্ষান্ত হয়নি, তারা ইতিপূর্বে দেশের শতাধিক মাজার ভেঙে চুরমার করেছে। এমনকি দাফন সম্পন্ন হওয়ার পর কবর থেকে লাশ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার মতো জঘন্য ঘটনা ঘটিয়েছে।" তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেন, এ দেশ রাজাকারের নয়, এ দেশ বীর মুক্তিযোদ্ধাদের এবং যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন তাদের।


প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, ডেইলি স্টার নিজস্ব প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, আব্দুর রউফ, আব্দুল হামিদ, আব্দুস সোবহান, শফিক আহমেদ, রফিকুল ইসলাম, গণফোরাম নেতা আলিনুর খান বাবুল, জাসদ নেতা হেলালু রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতা আশিকি এলাহি, সিপিপি নেতা আবুল হোসেন, ওয়ার্কার্স পার্টির নেতা স্বপন কুমার শীল, এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বীর মুক্তিযোদ্ধা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বক্তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধাদের অবমাননাকারী এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির এ ধরনের অপতৎপরতা বন্ধ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসআরবি-৬ ও ৮ এর যৌথ অভিযানে খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী নুরাজিম বাহিনীর অন্যতম সদস্য রকি গ্রেফতার।

এসআরবি-৬ ও ৮ এর যৌথ অভিযানে খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী নুরাজিম বাহিনীর অন্যতম সদস্য রকি গ্রেফতার।

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার আলোচিত সন্ত্রাসী নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য ও বাহিনীর প্রধান নুরাজিমের সহোদর শাহারিয়ার ইসলাম রকিকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স...

খুলনার রূপসায় দোকানে বসে থাকা জাকিরকে গুলি করে হত্যা

খুলনার রূপসায় দোকানে বসে থাকা জাকিরকে গুলি করে হত্যা

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলামখুলনার রূপসা উপজেলায় মোঃ জাকির হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় এ...

খুলনায় চাঁদাবাজির অভিযোগে ফার্মেসি বন্ধের হুঁশিয়ারি, প্রশাসনকে ৩ দিনের আলটিমেটাম

খুলনায় চাঁদাবাজির অভিযোগে ফার্মেসি বন্ধের হুঁশিয়ারি, প্রশাসনকে ৩ দিনের আলটিমেটাম

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা নগরীতে একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি ও হুমকির অভিযোগে বাড়ছে ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা। এবার নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে তিন দিনের...

আদিতমারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় জামায়াত নেতা ও সাবেক সেনা সদস্য নিহত, আহত ১

আদিতমারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় জামায়াত নেতা ও সাবেক সেনা সদস্য নিহত, আহত ১

শাহ আনিস আরাফাত রাজিন লালমনিরহাট প্রতিনিধিলালমনিরহাটের আদিতমারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় পিপলু আর্মি (অব.) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক