শীর্ষ সংবাদ
ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, আহত দেড় হাজারের বেশি|চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু প্রধানমন্ত্রীর|আশুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষা দেয়: চরমোনাই পীর|বাজারে স্থিতিশীলতা থাকলেও কমেনি দাম, ভোগান্তিতে মধ্যবিত্ত|২০২৫ সালের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইসলামী ইন্স্যুরেন্স|বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে আগ্রহ দুই পক্ষের|আইসিএপিপির স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়া যাচ্ছেন বিএনপির প্রতিনিধিরা|ব্রাজিলের জয়ে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন|৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা|ফ্রান্সে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহ, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু|বাংলা কিউআর চালু ১ জুলাই, ডিজিটাল লেনদেনে নতুন যুগের প্রত্যাশা|রামিসার মায়ের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিলেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম|ঢাকার বাতাস আজ সহনীয়, দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থান|তৃণমূল থেকে মমতার ‘অপসারণ’, বিদ্রোহীদের নতুন কমিটি ঘোষণা|আদিবাসীদের আয়কর অব্যাহতি বহাল রাখার দাবি চার সংসদ সদস্যের|ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল|অবশেষে হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’|ছয় বিশ্বকাপে মেসির ১৮ গোলের অনন্য গল্প|যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন রোডম্যাপ, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্য|৮৮ হাজার কোটি টাকার ঘাটতি সত্ত্বেও রেকর্ড রাজস্ব আদায়ের পথে এনবিআর|সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড বর্বর ও মানবতাবিরোধী: গোলাম পরওয়ার|আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান|গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬|বাজেটের সাফল্য নির্ভর করবে বাস্তবায়নে, ত্রৈমাসিক তদারকির পরামর্শ হোসেন জিল্লুর রহমানের|মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরে চীনে উচ্চপর্যায়ের বৈঠক|সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মিয়ার মৃত্যু|আগামী সপ্তাহে ওয়াশিংটনে নতুন দফায় ইসরায়েল-লেবানন আলোচনা|টানা চার বছর দেশের শীর্ষ ব্র্যান্ডেড চা রপ্তানিকারক ‘সিলন’|বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে: জামায়াত আমির|শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রধানমন্ত্রী
সারাদেশ

সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

Sub Editor

২৬ জুন ২০২৬, ১৯:১৩
সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।


মাদকাসক্ত ঐশী হত্যা করেছিল পুলিশ কর্মকর্তা তার বাবাকে। রমিছাকে হত্যা করেছিল মাদকাক্ত সোহেল। প্রতিদিন প্রায় কোন বাবা কিম্বা মা থানায় অভিযোগ করছে মাদকাসক্ত সন্তানের বিরুদ্ধে। এমনই অবস্থা মাদক আমাদের ভবিষ্যতকে ধংস করে দিচ্ছে।


এ থেকে পরিত্রাণের জন্য যুব সমাজকে এগিয়ে আসতে হবে। প্রয়োজনে পাড়ায় পাড়ায়, মহলায় মহলায় মাদক বিরোধী কমিট গঠন করতে হবে। আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো বন্ধসভার সহযোগিতায় ও প্রথম আলো ট্রাস্ট আয়োজিত মানববন্ধন ও আলোচনা সভার বক্তারা এসব কথা বলেন।


শুক্রবার বিকেল পাঁচটায় সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড়ে শহীদ রীমু সরণিতে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয়। বন্ধসুভার সদস্যরা ছাড়া মুক্তিযোদ্ধা শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতি কর্মী, ক্রীড়াবিদ আইনজীবী, সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। 


প্রথম আলো বন্ধুসভার সাতক্ষীরা সভাপতি মৃত্যুঞ্জয় বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধ সুভাস সরকার, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান, উদীচীর সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ডিবিসি এর জেলা প্রতিনিধি বেলাল হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম ছাড়াও বন্ধুসভার রাহাতুল ইসলাম, করিমন নেছা, গোলাম হোসেন, হৃদয় মন্ডল ও প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি প্রমুখ।



বক্তরা বলেন, সাতক্ষীরা জেলার প্রায় প্রতিটি মোড়ে মাদকের সেন্ডিকেট গড়ে উঠেছে। তারা কমলপতি স্কুল-কলেজের শিক্ষার্থীদের কাছে এসব বিক্রি করছে। মাদকের কারণে সংসার ভেঙ্গে যাচ্ছে। মাদকসেবী ছেলে বাবা-মাকে মারপিট করছে। বিজিবি প্রায় প্রতিদিন সীমান্ত এলাকা থেকে মাদ্রকদব্য উদ্ধার করছে। কখনো কখনো আসামিও আটক করছে। কিন্তু মাদকের ভয়াবহতা কমছে না।


বক্তারা বলেন,‘একটি প্রবাদ আছে“ সৎ সঙ্গে স্বর্গবাস, আর অসৎ সঙ্গে সর্বনাশ।” বাবা-মা মাধ্যমিক কিম্বা কলেজের ছেলে-মেয়েদের হাতে ইচ্ছামতো টাকা দেওয়ার পাশাপাশি এন্ট্রোয়েড ফোন দেয়। আবার অনেককে ৩-৪ লাখ টাকা মটর সাইকেল কিনে দিচ্ছে।ছেলে-মেয়েরা সারাদিন কোথায় থাকছে, কি করছে-এসব নিয়ে তাদের মাথা ব্যথা নেই। যখন তারা বুঝতে পারে তখন আর উপায় থাকে না। মানববন্ধন থেকে মাদক নির্মূলে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত উদ্যোগের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর অগ্রণী ভূমিকার আবাহ্বান জানানো হয়।। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরত্ব দেন।

সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।মাদকাসক্ত ঐশী হত্যা করেছিল পুলিশ কর্মকর্তা তার বাবাকে। রমিছাকে হত্যা করেছিল মাদকাক্ত সোহেল। প্রতিদিন প্রায় কোন বাবা কিম্বা মা থানায় অভিযোগ করছে মাদকাসক্ত সন্তানের...

মাদক ও অনলাইন জুয়া থেকে যুবসমাজকে দূরে রাখতে কুবা মহল্লায় প্রীতি ফুটবল ম্যাচ

মাদক ও অনলাইন জুয়া থেকে যুবসমাজকে দূরে রাখতে কুবা মহল্লায় প্রীতি ফুটবল ম্যাচ

খুলনা জেলা প্রতিনিধি : ফাহিম ইসলাম যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া ও মোবাইল আসক্তির নেতিবাচক প্রভাব থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে কুবা মহল্লা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে...

রূপসায় বন্ধুর বাড়িতে অবস্থানকালে ট্রলি শ্রমিকের রহস্যজনক মৃত্যু

রূপসায় বন্ধুর বাড়িতে অবস্থানকালে ট্রলি শ্রমিকের রহস্যজনক মৃত্যু

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার রূপসা উপজেলার ৩ নম্বর নৈহাটি ইউনিয়নের বাসিন্দা ও ইটের ট্রলি শ্রমিক নাফিজ (১৯) বন্ধুর বাড়িতে অবস্থানকালে মারা গেছেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের...

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরাতরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিক যুব সংঘের জুন মাসের মাসিক সভা এবং বিশ্ব সাহিত্য কেন্দ্রের নিয়মিত...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক