শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

সাতক্ষীরায় আকাশলীনা পর্যটন পার্কে অসামাজিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল, জনমনে ক্ষোভ

Sub Editor

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯
সাতক্ষীরায় আকাশলীনা পর্যটন পার্কে অসামাজিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল, জনমনে ক্ষোভ

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র 'আকাশলীনা ইকো ট্যুরিজম পার্ক'-এ দুই তরুণ-তরুণীর অসামাজিক কর্মকাণ্ডের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটি ঘিরে জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।


ভাইরাল হওয়া ওই ভিডিও চিত্রে দেখা যায়, পার্কের এক কোণে অবস্থানকালে তরুণ-তরুণীটি অনৈতিক ও আপত্তিকর কার্যকলাপে লিপ্ত হন। তারা আশপাশে কেউ আছে কিনা তা নজর রাখলেও, ছাদের ওপর থেকে বিষয়টি যে ক্যামেরাবন্দী হচ্ছিল তা টের পাননি।


পরবর্তীতে 'বাংলা স্টার'-এর সাতক্ষীরা জেলা প্রতিনিধির অনুসন্ধানে জানা যায়, ভিডিওতে দেখা যাওয়া নারী বিবাহিত। ওই তরুণের সাথে তার অনৈতিক সম্পর্ক গড়ে উঠেছিল। ভিডিও ধারণের এক পর্যায়ে পরিস্থিতি সন্দেহজনক মনে হলে তারা তড়িঘড়ি করে স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নেন। যাওয়ার সময় ওই নারীকে বলতে শোনা যায়, "আমার বাসায় জামাই এসেছে, আমাকে এখনই চলে যেতে হবে।" পার্ক ছেড়ে যাওয়ার পূর্বে তারা পার্ক কর্তৃপক্ষের নজর এড়াতে মুখে মাস্ক পরিধান করে সটকে পড়েন।


এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, আকাশলীনা একটি পরিবারবান্ধব বিনোদন কেন্দ্র। কিন্তু কিছুদিন ধরে একশ্রেণীর উঠতি বয়সী তরুণ-তরুণী ও পরকীয়া জুটির এ ধরনের বেপরোয়া ও অসামাজিক আচরণ পার্কের পরিবেশ নষ্ট করছে।


এক স্থানীয় দর্শনার্থী বলেন, "আমরা পরিবার ও সন্তানদের নিয়ে একটু ঘুরে বেড়ানোর জন্য পার্কে আসি। কিন্তু চোখের সামনে যদি এমন রুচিহীন ও অসামাজিক দৃশ্য দেখতে হয়, তবে পরিবার নিয়ে আসা তো দূরের কথা, কোনো সুস্থ মস্তিষ্কের মানুষই এখানে আসতে পারবে না। এতে করে এলাকার যুবসমাজের ওপরও মারাত্মক বাজে প্রভাব পড়ছে।"


স্থানীয় সচেতন মহল আকাশলীনা পর্যটন পার্কের সার্বিক নিরাপত্তা বৃদ্ধি, নিয়মিত নজরদারি ও সিসিটিভি ক্যামেরার আওতা বাড়ানোর জন্য পার্ক কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। সেই সাথে পার্কের মতো পাবলিক প্লেসে এ ধরনের অশোভন কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

সাতক্ষীরায় আকাশলীনা পর্যটন পার্কে অসামাজিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল, জনমনে ক্ষোভ

সাতক্ষীরায় আকাশলীনা পর্যটন পার্কে অসামাজিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল, জনমনে ক্ষোভ

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র 'আকাশলীনা ইকো ট্যুরিজম পার্ক'-এ দুই তরুণ-তরুণীর অসামাজিক কর্মকাণ্ডের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম...

সুন্দরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে ‘পাঠোন্নতি ও সময়ানুবর্তিতা’ শীর্ষক মা সমাবেশ

সুন্দরগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে ‘পাঠোন্নতি ও সময়ানুবর্তিতা’ শীর্ষক মা সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সুন্দরগঞ্জে এসএসসি-২০২৭ প্রস্তুতি ব্যাচের টেস্ট পরীক্ষা সামনে রেখে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ, সময়ের সঠিক ব্যবহার ও পরীক্ষার প্রস্তুতি জোরদারে ‘পাঠোন্নতি ও...

আনন্দ মোহন বসুর জন্মদিনে ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আনন্দ মোহন বসুর জন্মদিনে ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

নবী হোসেন লাদেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসংস্কারক আনন্দ মোহন বসুর জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন তদন্তের দাবিতে শোকস্তব্ধ গাবুরা

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের দাফন সম্পন্ন তদন্তের দাবিতে শোকস্তব্ধ গাবুরা

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সংসদ সদস্যের ফ্ল্যাট থেকে মরদেহ উদ্ধারের পর গভীর রাতে ট্রলারে করে নিজ গ্রামে পৌঁছায় মরিয়ম খাতুনের মরদেহ। চরম দুঃখ কষ্ট বা বেদনায় চোখে জানাজা শেষে পারিবারিক...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক