সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, আতঙ্ক

সত্যের সন্ধানে অবিচল
https://banglastar.com

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অবস্থিত বেসরকারি ‘ব্লিস হাসপাতালে’ অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ফলে হাসপাতালজুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিস ও পুলিশের দ্রুত পদক্ষেপে রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়ায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জোহরের নামাজের সময় হঠাৎ বিকট শব্দে হাসপাতালের নিচের অংশে অক্সিজেন সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই বিষাক্ত ও কালো ধোঁয়ায় পুরো হাসপাতাল আচ্ছন্ন হয়ে পড়ে। এতে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি হয় এবং তারা হুড়োহুড়ি করে বাইরে বের হতে থাকেন। ধোঁয়ার কারণে বেশ কয়েকজন রোগী সাময়িক অসুস্থ বোধ করেন।
খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতক্ষীরা উপ-সহকারী পরিচালক সাইফুজ্জামান জানান, "আগুন লাগার সংবাদ পেয়েই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। অ্যাম্বুলেন্সের মাধ্যমে চিকিৎসাধীন সব রোগীকে দ্রুত উদ্ধার করে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয় এবং অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।"
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, "দুপুর ১টার দিকে আগুন লাগার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তার স্বার্থে দ্রুত রোগীদের সরিয়ে নেওয়া হয়। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।"
এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে ব্লিস হাসপাতালের পরিচালক আবু হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম ৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব এম. এম. সালাহউদ্দীনের নির্দেশনায় এবং অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে সেপ্টেম্বর ২০২৬ মাসে...

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।“নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত নদী চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব নদীকৃত্য দিবস ২০২৬ পালিত হয়েছে। ৩০...

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার বটিয়াঘাটা উপজেলায় এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। একই...

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মমিনবাগ বিলের একটি মাছের ঘের থেকে মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে...