শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা জলাবদ্ধতা নিরসনে মানববন্ধনের সিদ্ধান্ত

Sub Editor

২৮ জুলাই ২০২৬, ০৬:২৬
সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা জলাবদ্ধতা নিরসনে মানববন্ধনের সিদ্ধান্ত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।


সাতক্ষীরার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘প্রান্তিক যুব সংঘ’-এর জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে তিনটায় সাতক্ষীরার প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।


সংগঠনের সভাপতি হৃদয় মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরি, সাতক্ষীরা ইউনিটের লাইব্রেরি ইনচার্জ মোঃ আতিকুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নূরজাহান খাতুন, সাংগঠনিক সম্পাদক সাদিয়া আফরিন, মোঃ মোকাররামা বিল্লাহ ইমন, বোর্ড সদস্যবৃন্দ, সাধারণ সদস্য ও নবীন সদস্যগণ।


সভার সূচনায় সংগঠনের চলমান কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। পরবর্তীতে আগামী দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, সাংগঠনিক ভিত্তি মজবুত করা এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সভায় বক্তারা একটি মানবিক, সচেতন ও দায়িত্বশীল সমাজ গঠনে তরুণ সমাজের অগ্রণী ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা জানান, প্রান্তিক যুব সংঘ শিক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং কমিউনিটি উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখবে।


সভায় সাতক্ষীরা জেলার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বক্তারা বলেন, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা স্থানীয় জনজীবন, কৃষি, শিক্ষা ও সার্বিক পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। এই সমস্যা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে একটি মানববন্ধন কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।


জলাবদ্ধতার পাশাপাশি সভায় নারীদের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, তরুণদের নেতৃত্ব বিকাশ, অনলাইন নিরাপত্তা (Online Safety) ও ডিজিটাল সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। নারী ও তরুণদের প্রযুক্তিগত দক্ষতা এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর সভায় জোর দেওয়া হয়।


সভা শেষে সংগঠনের সদস্যগণ ঐক্যবদ্ধভাবে সামাজিক কল্যাণমূলক কাজের ধারা অব্যাহত রাখা এবং ঘোষিত কর্মসূচিসমূহ সফল করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

ভারিবর্ষনে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা বিজিবি’র ত্রাণ বিতরণ

ভারিবর্ষনে ক্ষতিগ্রস্তদের মাঝে সাতক্ষীরা বিজিবি’র ত্রাণ বিতরণ

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাম্প্রতিক ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (২৮ জুলাই) সাতক্ষীরা-৩৩...

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: নলডাঙ্গায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: নলডাঙ্গায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোর প্রতিনিধিঃনাটোরের নালডাঙ্গায় পরকীয়ার জেরে স্বামী মো: কালুকে পরিকল্পিতভাবে হত্যার দায়ে স্ত্রী সালমা বেগম ও তার প্রেমিক আহাম্মদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে উভয়কে ৫০...

স্বামীর চিকিৎসার এসে কান ছিঁড়ে দুল ছিনতাই: নাটোরে কান কেটে নিল দুর্বৃত্তরা, ২৪ সেলাই!

স্বামীর চিকিৎসার এসে কান ছিঁড়ে দুল ছিনতাই: নাটোরে কান কেটে নিল দুর্বৃত্তরা, ২৪ সেলাই!

নিজস্ব প্রতিবেদননাটোরে অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য হাসপাতালে এসে নির্মম ছিনতাইয়ের শিকার হয়েছেন নয়ারানি দাস নামের ৭০ বছরের এক বৃদ্ধা। খাবারের কথা বলে কৌশলে ডেকে নিয়ে গিয়ে তার দুই কান ছিঁড়ে এক জোড়া...

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা জলাবদ্ধতা নিরসনে মানববন্ধনের সিদ্ধান্ত

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা জলাবদ্ধতা নিরসনে মানববন্ধনের সিদ্ধান্ত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘প্রান্তিক যুব সংঘ’-এর জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে তিনটায় সাতক্ষীরার প্রাণনাথ মাধ্যমিক...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক