শ্রীবরদীতে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

জোবায়ের সোহাগ,শেরপুর
শেরপুরের শ্রীবরদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার গেরামারা মিরকি বিলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চায়না দুয়ারি জাল এবং কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ টাকা।
অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিব-উল-আহসান
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে জব্দ করা নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





