শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
অপরাধ

শ্রীপুরে সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলেন বিএনপি নেতা

Samrat Khan

৪ মার্চ ২০২৬, ০৯:৪০
শ্রীপুরে সরকারি আবাসনের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিলেন বিএনপি নেতা

মাহফুজার রহমান, স্টাফ রিপোর্টার :

মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের কুপুড়িয়া-মাঙনডাঙ্গা সরকারি আবাসন প্রকল্পের গাছ বিক্রির সম্পূর্ণ টাকা নিয়ে নিলেন কাদিরপাড়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহুর মুন্সি। তিনি আবাসন প্রকল্পের জায়গা নিজের দাবি করে ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক আবাসন কমিটির নিকট থেকে গাছ বিক্রির ২ হাজার টাকা নিয়ে নেন। যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে আবাসনের লোকজন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মৌখিকভাবে জানান। বিষয়টি তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন খানকে দায়িত্ব দেন। মঙ্গলবার সকালে ইউপি চেয়ারম্যান আইয়ুব হোসেন খান সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং টিউবওয়েল সারানোর জন্য জহুর মুন্সিকে টাকাটা ফেরত দিতে বলেন। তবে তিনি টাকা ফেরত দেননি।

বুধবার সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, কুপুড়িয়া-মাঙনডাঙ্গা আবাসনে ১৬টি পরিবার বসবাস করে আসছে৷ পানি সংকট নিরসনে ওই পরিবারগুলোর জন্য ৪টি টিউবওয়েল স্থাপন করা হয়৷ বর্তমানে ৪টি টিউবওয়েলের ৩টি টিউবওয়েলই অকেজো হয়ে পড়ে আছে। পানি সংকটে আবাসনবাসী মানবেতর জীবনযাপন করছে। এ সমস্যা সমাধানে আবাসন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৫৬ নং ঘরের সামনে একটি ভূত নিম গাছ বিক্রির টাকায় টিউবওয়েলগুলো সারানোর উদ্যোগ গ্রহণ করে। কিন্তু স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি জহুর মুন্সি সরকারি আবাসন প্রকল্পের জায়গা নিজের দাবি করে ওই গাছ বিক্রির টাকা নিয়ে নেন। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, আমাদের ১৬টি পরিবারের লোকজন খুব কষ্টে আছি। প্রায় শতাধিক মানুষের ব্যবহারের জন্য ৪টি টিউবওয়েল। যার মধ্যে ১টি মাত্র টিউবওয়েল ভাল আছে। এ একটি ও যদি নষ্ট হয়ে যায় তখন আমাদের কষ্টের শেষ থাকে না। আমরা গরীব মানুষ, টিউবওয়েল মেরামতের খরচ বহন করা আমাদের পক্ষে সম্ভব না। সামনে চৈত্র মাস আসছে, তখন আমাদের কষ্টের শেষ থাকবে না।

আবাসনে সাধারণ সম্পাদক হাসান বিশ্বাস জানান, আমাদের আবাসনে ৪টি টিউবওয়েলের মধ্যে ১টি মাত্র টিউবওয়েল আমরা ব্যবহার করতে পারছি। নষ্ট টিউবওয়েলগুলো সারানোর জন্য আবাসনের একটি আতো জ্বালা ভূত নিম গাছ বিক্রি করে টিউবওয়েলগুলো সারানোর উদ্যোগ গ্রহণ করা হয়৷ কিন্তু স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি জহুর মুন্সি গাছ বিক্রির টাকা নিয়ে নিয়েছে। এখন আমরা নিরুপায়। এ ঘটনার পর থেকে আমরা খুব আতঙ্কে আছি। 

এ বিষয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি জহুর মুন্সি জানান, আবাসনের জায়গা আমার জমির মাথায়। জায়গাটি আমার। আওয়ামী লীগের সরকারের সময় জায়গাটি জোরপূর্বক দখল করে আবাসন করা হয় বলে তিনি দাবি করেন। 

সেই সাথে তিনি টাকা নেওয়ার কথা স্বীকার করে তিনি জানান, আমি ওদের বেশ কয়েকদিন ধরে গাছটি কেটে দিতে বলছি। ওরা দেয়নি। ওরা আমাকে না জানিয়েই গাছ বিক্রি করে দেয়। আমি জানতে পেরে গাছ বিক্রির ২ হাজার টাকা নিয়ে নিয়েছি। 

ওয়াশরুমে ভিডিও ধারণের ঘটনায় খুবিতে প্রশাসনের জরুরি সভা, ৭ দফা সিদ্ধান্ত

ওয়াশরুমে ভিডিও ধারণের ঘটনায় খুবিতে প্রশাসনের জরুরি সভা, ৭ দফা সিদ্ধান্ত

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা...

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহৃত ৭ বছরের শিশু ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহৃত ৭ বছরের শিশু ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেফতার

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের শিকার ৭ বছর বয়সী শিশু ওয়াসিফা জান্নাত তাসকিনকে শ্বাসরুদ্ধকর অভিযানে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ চক্রের তিন সদস্যকে...

জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জেলা জামায়াতের

জামায়াত এমপি গাজী নজরুলের অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জেলা জামায়াতের

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।...

সাতক্ষীরায় কানের দুলের লোভে তৃতীয় শ্রেণির ছাত্রীকে অপহরণ করে হত্যা, অভিযুক্ত নারী গণপিটুনিতে নিহত

সাতক্ষীরায় কানের দুলের লোভে তৃতীয় শ্রেণির ছাত্রীকে অপহরণ করে হত্যা, অভিযুক্ত নারী গণপিটুনিতে নিহত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামে কানের স্বর্ণের দুলের লোভে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণ করে হত্যার অভিযোগ উঠেছে। পরে বিক্ষুব্ধ...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক