শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন করল সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রদল

শাহ আনিস আরাফাত রাজিন
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) এ কর্মসূচিতে শহীদ মিনার প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা বলেন, শহীদ মিনার ভাষা আন্দোলন ও আত্মত্যাগের গৌরবময় স্মৃতির প্রতীক। এর মর্যাদা ও সৌন্দর্য রক্ষায় এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
কর্মসূচিতে সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রদলের সভাপতি রাসেল মামুন, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আলিফ, সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সহ-সভাপতি মাইদুল ইসলাম মাসুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক আল আমিন হোসাইন সৌরভ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও প্রচার সম্পাদক রমজান আলীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





