শীর্ষ সংবাদ
ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার|প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ|বঙ্গোপসাগরের মাছ চিনতেই ভুল, টেকসই নীল অর্থনীতির বড় বাধা|যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার দাবি: নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত, বাড়ছে উত্তেজনা|বিশ্ব বাজরে তেলের দাম ছাড়িয়ে গেল ১১৬ ডলারে|ক্রীড়া কার্ড চালু: ১২৯ খেলোয়াড় পাচ্ছেন মাসিক এক লাখ টাকা|এপ্রিলে অর্থ লেনদেন–সুবিধা চালু করছে এক্স, যে সুবিধা পাওয়া যাবে|ক্বাবার মাকামে ইব্রাহিমে মৌমাছির ঝাঁক নিয়ে বিস্ময়!|ফারইস্ট লাইফের ৬৪৪ কোটি টাকা আত্মসাতের দায়ে ২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র|সোনালি মুরগির কেজি ৩৫০ টাকা ছাড়িয়েছে|বাংলাদেশে কিডনির রোগ বাড়ছে কেন? সবচেয়ে কার্যকর সমাধান জেনে রাখুন|গরু দৌড় দেখতে এসে জু'তা ফে'লে দৌ'ড়ালেন দর্শকরা|প্রায় ৪ কোটি ভোট পেয়ে বিএনপির আধিপত্য, চমক দেখাল জামায়াত|বিসিবিতে নতুন দায়িত্ব পেলেন আসিফ আকবর
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার দাবি: নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত, বাড়ছে উত্তেজনা

Mishuk Howladar

৩০ মার্চ ২০২৬, ০৯:৩৭
যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার দাবি: নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত, বাড়ছে উত্তেজনা

সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে কথিত হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। হামলায় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে, যা দেশটির সামরিক সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।


ব্রিটিশ গণমাধ্যম  দ্য টেলিগ্রাফ এর এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটির রানওয়েতে যুক্তরাষ্ট্রের একটি চার ইঞ্জিনবিশিষ্ট বিমান ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। বিমানটির ধ্বংসাবশেষের মধ্যে একটি বড় আকারের রাডার ডোম শনাক্ত করা হয়েছে, যা ই-৩ সেন্ট্রি বিমানের অংশ বলে ধারণা করা হচ্ছে।


সামরিক বিশ্লেষকদের মতে, ই-৩ সেন্ট্রি  যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ আকাশ নজরদারি প্ল্যাটফর্ম, যা দীর্ঘ দূরত্বে আকাশসীমা পর্যবেক্ষণ ও যুদ্ধ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রায় ৫০০ মিলিয়ন ডলার মূল্যের এই বিমানকে ‘উড়ন্ত কমান্ড সেন্টার’ হিসেবেও বিবেচনা করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের কাছে আগে এ ধরনের ১৬টি বিমান ছিল, যার একটি ক্ষতিগ্রস্ত হওয়ায় কার্যকর সংখ্যা কমে এসেছে। মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা বাকি বিমানগুলোর ওপর এখন অতিরিক্ত চাপ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


হামলার জন্য ইরানকে দায়ী করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বয়ে এই হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানা গেছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।


যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার দাবি: নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত, বাড়ছে উত্তেজনা

যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার দাবি: নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত, বাড়ছে উত্তেজনা

সৌদি আরবে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে কথিত হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। হামলায় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক নজরদারি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে...

আপাতত হরমুজ প্রণালিতে কোনো জাহাজকে নিরাপত্তা দেওয়া সম্ভব না: মার্কিন নৌবাহিনী

আপাতত হরমুজ প্রণালিতে কোনো জাহাজকে নিরাপত্তা দেওয়া সম্ভব না: মার্কিন নৌবাহিনী

বর্তমান পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে যাতায়াত করা কোনো জাহাজকে সামরিক নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। ওয়াশিংটনের পক্ষ থেকে আসা এই ঘোষণাটি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে নতুন...

আরবের মরুভূমিতে বালুর মাঝে মিলছে অদ্ভূত ‘মাছ’!

আরবের মরুভূমিতে বালুর মাঝে মিলছে অদ্ভূত ‘মাছ’!

আরবের মরুভূমিতে বালুর মাঝে পাওয়া যাচ্ছে অদ্ভূত মাছ। আপাতদৃষ্টিতে অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া একটি ভিডিও বিশ্বজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। উত্তপ্ত মরুভূমির...

ওমানে হা/ম/লার মাঝেই উল্লাস করে সাগরে মাছ ধরছেন জেলেরা

ওমানে হা/ম/লার মাঝেই উল্লাস করে সাগরে মাছ ধরছেন জেলেরা

ওমানে হামলার মাঝে ভয় না পেয়ে নিজেদেরকে চাঙা রাখতে উল্লাস করে সাগরে মাছ ধরছেন ওমানি জেলেরা। যখন মধ্যপ্রাচ্যের আকাশজুড়ে রণবিমানের বিকট গর্জন আর মিসাইলের ঝলকানি এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে, ঠিক...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক