শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

মেরিকে আসামি না করায় সোনাডাঙ্গায় মানববন্ধন, ক্ষোভ এলাকাবাসীর

Sub Editor

১ জুন ২০২৬, ১৬:২২
মেরিকে আসামি না করায় সোনাডাঙ্গায় মানববন্ধন, ক্ষোভ এলাকাবাসীর

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম


খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় আলোচিত ট্রিপল মার্ডার ঘটনায় নিহত দুই শিশু ও তাদের নানীর মা ফাতেমা বেগম মেরিকে মামলার আসামি না করায় মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী। সোমবার সোনাডাঙ্গা কাঁচাবাজার সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নিয়ে তারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।


মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকাণ্ডের সময় মেরি ওই বাসাতেই অবস্থান করলেও তাকে মামলার আসামি না করে সাক্ষী হিসেবে রাখা হয়েছে। এতে ঘটনার সুষ্ঠু তদন্ত বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা। একই সঙ্গে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় সোনাডাঙ্গার বায়তুল আমান মহল্লার একটি ভাড়া বাসা থেকে নানি বেবি বেগম (৬৫), নাতি শামীম (১২) ও মুস্তাকিমের (৪) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত দুই শিশুর বাবা মাসুম বেপারী বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মেরির বর্তমান স্বামী ট্রাকচালক রফিকুল ইসলামকে প্রধান আসামি করা হলেও মেরিকে সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়।


স্থানীয়দের অভিযোগ, ঘটনার সময় মেরির উপস্থিতি এবং বিভিন্ন অসঙ্গতি নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। তাই তাকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তদন্তের আওতায় এনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। মানববন্ধন থেকে দ্রুত পলাতক রফিকুল ইসলামকে গ্রেপ্তার এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানানো হয়।


এদিকে পুলিশ জানিয়েছে, বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করা হচ্ছে এবং তদন্তের স্বার্থে কাউকেই ছাড় দেওয়া হবে না।

বটিয়াঘাটায় অটোচালক রাজন হত্যা মামলায় এক আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বটিয়াঘাটায় অটোচালক রাজন হত্যা মামলায় এক আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ফাহিম ইসলাম,খুলনা জেলা প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা উপজেলার একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হওয়া অটোচালক সজিব হাওলাদার রাজন (২৫) হত্যা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তিনি আদালতে...

আলোচিত পারভীন-ইলিয়াস হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

আলোচিত পারভীন-ইলিয়াস হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম দীর্ঘ এক দশকের বিচারিক প্রক্রিয়া শেষে খুলনার বহুল আলোচিত এক্সিম ব্যাংকের কর্মকর্তা পারভীন সুলতানা ও তাঁর বাবা ইলিয়াস চৌধুরী হত্যা মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন...

চট্টগ্রামে জমি বিরোধে মা-ছেলেকে অপহরণ, ৬ ঘণ্টার অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৩

চট্টগ্রামে জমি বিরোধে মা-ছেলেকে অপহরণ, ৬ ঘণ্টার অভিযানে উদ্ধার; গ্রেপ্তার ৩

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :চট্টগ্রাম নগরীতে জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিরোধের জেরে অপহৃত মা ও ছেলেকে মাত্র ছয় ঘণ্টার বিশেষ অভিযানে উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা...

সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা সম্পন্ন

সাতক্ষীরায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা সম্পন্ন

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা-২০২৬ ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও বিপুল ভক্ত-সমাগমের মধ্য...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক