শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
অর্থনীতি

ভরিতে ৪,৩৭৪ টাকা বাড়লো সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা

Sub Editor

৮ আগস্ট ২০২৬, ১৫:৩৯
ভরিতে ৪,৩৭৪ টাকা বাড়লো সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা

ঢাকা, ৮ আগস্ট: একদিনের ব্যবধানে দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে।


শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) মূল্য বৃদ্ধির কারণে নতুন এই দর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


শনিবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।


বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৪ হাজার ১৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৩ হাজার ৫৫৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ২ হাজার ৯৭৪ টাকা বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা করা হয়েছে।


এর আগে গত ৭ আগস্ট সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছিল, যা শনিবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত কার্যকর ছিল। তার আগে ৬ আগস্টও বৃদ্ধি পেয়েছিল সোনার দাম।


সোনার দামে বড় পরিবর্তন আসলেও রুপার বাজার দর অপরিবর্তিত রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৮৯৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকায় বিক্রি হচ্ছে।


সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বাড়লো ২,৭৮১ কোটি টাকা, সূচকে পতন

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বাড়লো ২,৭৮১ কোটি টাকা, সূচকে পতন

ঢাকা, ৮ আগস্ট: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে দরবৃদ্ধির তালিকায় বেশি সংখ্যক প্রতিষ্ঠান নাম...

ভরিতে ৪,৩৭৪ টাকা বাড়লো সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা

ভরিতে ৪,৩৭৪ টাকা বাড়লো সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা

ঢাকা, ৮ আগস্ট: একদিনের ব্যবধানে দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ৪ হাজার ৩৭৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৪...

ভারত থেকে আমদানি বাড়ায় ঢাকায় কমেছে কাঁচা মরিচের দাম, চড়া সবজি ও ডিমের বাজার

ভারত থেকে আমদানি বাড়ায় ঢাকায় কমেছে কাঁচা মরিচের দাম, চড়া সবজি ও ডিমের বাজার

ঢাকা, ৭ আগস্ট: রাজধানীর খুচরা বাজারে ভারত থেকে আমদানি বাড়ায় কাঁচা মরিচের দাম কিছুটা কমেছে। তবে সবজি, ডিমসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম চড়া থাকায় বাজারে কেনাকাটা করতে এসে স্বস্তিতে নেই সাধারণ...

আজকের মুদ্রাবাজার: ডলার ১২৩.৩৬ টাকা, ইউরো ১৪২.৮০

আজকের মুদ্রাবাজার: ডলার ১২৩.৩৬ টাকা, ইউরো ১৪২.৮০

ঢাকা, ৬ আগস্ট ২০২৬: আন্তর্জাতিক বাণিজ্য ও আর্থিক লেনদেনের প্রসারের সঙ্গে তাল মিলিয়ে বৈদেশিক মুদ্রার বিনিময় হারও গুরুত্ব পাচ্ছে ক্রমাগত। বিশ্ববাজারে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য বাড়ায়...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক