শীর্ষ সংবাদ
বিয়েতে স্বর্ণ কেনা কমানোর আহ্বান মোদির, জ্বালানি সংকটে চাপে ভারত|‘আপনার ভোট দেওয়া হয়ে গেছে’—নতুন করে আলোচনায় বিজয়ের ‘সরকার’ সিনেমা|তিন তারকা পেসারকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া|হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট|ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে রাতে ইডেন কলেজে বিক্ষোভ|পুলিশকে আর কখনও ফ্যাসিবাদের হাতিয়ার হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী|সিলেট থেকে বিশ্বকাপের মঞ্চে, কে এই বাংলাদেশি ডিজে সঞ্জয়|যুদ্ধবিরতির মাঝেও লেবাননে ইসরায়েলি হামলা, এক দিনে নিহত ৩৯|তামিমকে ছাড়িয়ে টেস্টে নতুন রেকর্ড গড়লেন মুশফিক|বিশ্বখ্যাত ব্র্যান্ডের অর্ডার ফেরাতে চট্টগ্রামে গড়ে উঠছে গার্মেন্টস জোন|বিশ্ব মা দিবস আজ|নাটোরে বিদেশি পর্যটকদের হেনেস্তার অভিযোগ, টিকটকে ভাইরাল হতে কিশোর গ্যাংয়ের কাণ্ড বলে ধারণা|রাস্তায় নামা শেষ পথ, কূটনীতিকদের জানালেন নাহিদ|চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু, আহত ৩০|জাপানি ঋণের সুদের হার বাড়ায় চাপে বাংলাদেশ|গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক|‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে নতুন বিতর্ক, মৌসুমীর পর অভিযোগ জেবা জান্নাত ও সিয়ামের|বিশ্ব বাজারে তীব্র অস্থিরতা, ২০২২ সালের পর তেলের দাম সর্বোচ্চ|বিসিবির এডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট|রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন: নাহিদ ইসলাম|ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী|এক সপ্তাহে সব শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবে: স্বাস্থ্যমন্ত্রী|বিএনপি আমলে শেয়ারবাজারে লুটপাট হয়নি, এবারও হবে না: অর্থমন্ত্রী|দেশে ২৪ ঘণ্টায় হামে আরও ২ শিশুর মৃত্যু|তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে: প্রধানমন্ত্রী|সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর গেজেট প্রকাশ বৃহস্পতিবার|যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি সংসদে তোলার দাবি রুমিন ফারহানার|এবার বাড়ল ভোজ্যতেলের দাম|ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত|ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী
সারাদেশ

বড়াইগ্রামে মোবাইলে প্রেম করে বিয়ে, ৬০ ঘণ্টার মাথায় উধাও নববধূ

Sub Editor

১২ মে ২০২৬, ০৬:০০
বড়াইগ্রামে মোবাইলে প্রেম করে বিয়ে, ৬০ ঘণ্টার মাথায় উধাও নববধূ


নাটোর জেলা প্রতিনিধি, 


নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মোবাইল ফোনে প্রেমের পর বিয়ে এবং বিয়ের মাত্র ৬০ ঘণ্টার মাথায় নববধূর রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


ঘটনাটি উপজেলার জলন্দা গ্রামে।


স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানচালক এক বন্ধুর মাধ্যমে উপজেলার জলন্দা গ্রামের ৫৫ বছর বয়সী আকাব্বর আলীর সঙ্গে পরিচয় হয় দুই সন্তানের জননী তাসলিমার। পরিচয়ের পর মোবাইল ফোনে নিয়মিত কথোপকথনের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক মাসের সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন।


পরিবার ও স্থানীয়দের উপস্থিতিতে বিয়ের পর স্বাভাবিকভাবেই চলছিল তাদের নতুন সংসার। তবে বিয়ের দুই দিনের মাথায় তাসলিমা জানান, তার মা অসুস্থ হওয়ায় জরুরি ভিত্তিতে বাবার বাড়িতে যেতে হবে। পরে আকাব্বর নিজেই তাকে বনপাড়ায় পৌঁছে দেন।


অভিযোগ রয়েছে, সেখানে যাওয়ার পর কৌশলে সেখান থেকে চলে যান তাসলিমা। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আকাব্বরের দাবি, যাওয়ার সময় তাসলিমা নগদ টাকা ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে গেছেন।


এ ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কেউ এটিকে পরিকল্পিত প্রতারণা বলছেন, আবার কেউ বলছেন প্রেমের সম্পর্কের আড়ালে সাজানো ফাঁদ হতে পারে।


এ বিষয়ে আকাব্বর বলেন, “ভালোবাসার বিশ্বাসেই সব হারালাম।”

বাঁশের সাঁকো পেরিয়ে জীবনযুদ্ধ—৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক

বাঁশের সাঁকো পেরিয়ে জীবনযুদ্ধ—৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে বিধ্বস্ত হওয়ার ছয় বছর পরও মেরামত হয়নি সাত গ্রামের মানুষের চলাচলের প্রধান সড়কটি। ভাঙা সড়কের স্থানে অস্থায়ী বাঁশের সাঁকো পেরিয়ে প্রতিদিন...

মামলা চলমান জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাতক্ষীরা সংবাদ সম্মেলন

মামলা চলমান জমি দখল, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাতক্ষীরা সংবাদ সম্মেলন

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।সাতক্ষীরা সদরের দক্ষিণ পলাশপোল এলাকায় পৈত্রিক ও ক্রয়কৃত জমি দখলের চেষ্টা, হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মোঃ সিরাজুল ইসলাম। শনিবার (১০ মে)...

মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী আব্দুল মালেক

মান্দা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে জামায়াতের প্রার্থী আব্দুল মালেক

নওগাঁ প্রতিনিধি: মো: আব্দুস শাকিম আসন্ন মান্দা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখা। দলটির উপজেলা যুব বিভাগের সভাপতি...

নাটোরে বিদেশি পর্যটকদের হেনেস্তার অভিযোগ, টিকটকে ভাইরাল হতে কিশোর গ্যাংয়ের কাণ্ড বলে ধারণা

নাটোরে বিদেশি পর্যটকদের হেনেস্তার অভিযোগ, টিকটকে ভাইরাল হতে কিশোর গ্যাংয়ের কাণ্ড বলে ধারণা

মোঃ সজিব আলী, নাটোর জেলা প্রতিনিধি নাটোরের লালপুর উপজেলার গ্রীনভ্যালি পার্কে ঘুরতে আসা বিদেশি পর্যটকদের হেনেস্তা ও অশ্লীল ভাষায় কটূক্তির অভিযোগ উঠেছে একদল কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক