শীর্ষ সংবাদ
'কাঁটা লাগা'র শেফালী কি সত্যিই ইনজেকশনে মারা গেছেন? অবশেষে মুখ খুললেন স্বামী পরাগ|গাজীপুরের আলোচিত পাঁচ খুন: পদ্মা নদী থেকে উদ্ধার ফোরকানের মরদেহ|পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি|লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু|ইরান যুদ্ধ থেকে বেরোতে কি চীনের সহায়তা চাইছেন ট্রাম্প?|হামের চিকিৎসায় বিপর্যস্ত পরিবার, ঋণ ও আয়হীনতায় বাড়ছে দুর্ভোগ|হান্টা ভাইরাস কী, কীভাবে ছড়ায় এবং কীভাবে নিরাপদ থাকবেন|ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত|ইরান যুদ্ধবিরতির পর গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল, হামাস পুনর্গঠনের দাবি তেল আবিবের|বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ|স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ|ছয় দশকের অপেক্ষার অবসান, অনুমোদন পেল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প|দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা|ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ|দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ|উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক|অবশেষে ‘জানি না’ বলতে শিখছে এআই, কমতে পারে ভুল তথ্যের ঝুঁকি|ইরানে ‘গোপন হামলা’ চালায় সৌদি আরব, দাবি রয়টার্সের|টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশের দারুণ অগ্রগতি|ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প|‘জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে’—কাদের সিদ্দিকী|বট ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা: নেতানিয়াহু|বিয়ের দাওয়াত নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন সাদিক কায়েম|কষ্ট কমাতে স্পর্শের বিকল্প নেই, নিঃসঙ্গ জীবনে কীভাবে মিলবে মানসিক স্বস্তি|অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী|নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই|আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা, চমক প্রেস্তিয়ান্নি|বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল, চাপে পড়তে পারেন নিম্নমধ্যবিত্ত গ্রাহকেরা|গর্ভের শিশুর লিঙ্গ পরিচয় প্রকাশ নিষিদ্ধ: হাইকোর্টের ঐতিহাসিক রায়|মালয়েশিয়ায় চিকিৎসাধীন মির্জা আব্বাস, ধীরে ধীরে উন্নতি হচ্ছে শারীরিক অবস্থার
খেলা

বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ

Sub Editor

১৪ মে ২০২৬, ০৬:৪৭
বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ

আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে মোট ১৪টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। বিশ্বকাপের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি মুসলিম দেশের অংশগ্রহণ হতে যাচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।


বিশ্বকাপের নতুন ৪৮ দলের ফরম্যাট চালুর ফলে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়ায় মুসলিম দেশগুলোর উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২২ সালের বিশ্বকাপে যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সংখ্যা ছিল ৬টি, সেখানে এবার তা বেড়ে দাঁড়িয়েছে ১৪-তে। শতকরা হিসেবে যা মোট অংশগ্রহণকারী দলের প্রায় ৩০ শতাংশের কাছাকাছি।


মহাদেশভিত্তিক হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি মুসলিম দেশ এসেছে এশিয়া ও আফ্রিকা থেকে। দুই মহাদেশ থেকেই অংশ নিচ্ছে ছয়টি করে দেশ।


এশিয়ার প্রতিনিধিত্ব করছে সৌদি আরব, কাতার, জর্ডান, ইরান, ইরাক ও উজবেকিস্তান। অন্যদিকে আফ্রিকা অঞ্চল থেকে খেলবে নাইজেরিয়া, আলজেরিয়া, মরক্কো, তিউনিসিয়া, মিশর ও সেনেগাল।


ইউরোপ থেকে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তুরস্ক ও বসনিয়া ও হার্জেগোভিনা। তবে উত্তর ও দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে এবার কোনো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ অংশ নিচ্ছে না।


বিশ্বকাপে অংশ নেওয়া কয়েকটি দেশের জন্য এবারের আসর বিশেষ তাৎপর্যপূর্ণ। দীর্ঘ বিরতির পর আবারও বিশ্বকাপের মঞ্চে ফিরছে তুরস্ক ও ইরাক। ২৪ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে তুরস্ক। আর চার দশক পর চূড়ান্ত পর্বে জায়গা নিশ্চিত করেছে ইরাক।


এদিকে মরক্কোকে ঘিরেও বাড়ছে প্রত্যাশা। ২০২২ সালের বিশ্বকাপে সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছিল উত্তর আফ্রিকার দেশটি। আফ্রিকার প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা করে নিয়ে বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে মরক্কো।


বিশ্লেষকদের মতে, মুসলিম দেশগুলোর এই বাড়তি উপস্থিতি বিশ্ব ফুটবলে নতুন প্রতিযোগিতার আবহ তৈরি করবে। একই সঙ্গে এশিয়া ও আফ্রিকার ফুটবলের ক্রমোন্নতির প্রতিফলনও দেখা যাচ্ছে এবারের বিশ্বকাপের দল তালিকায়।

বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ

বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ

আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে মোট ১৪টি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। বিশ্বকাপের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি মুসলিম দেশের অংশগ্রহণ হতে যাচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক...

টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশের দারুণ অগ্রগতি

টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশের দারুণ অগ্রগতি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মিরপুর টেস্টে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল–কে হারিয়ে এক ঢিলে দুই পাখি মেরেছে। ম্যাচ জয়ের পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও বড় অগ্রগতি হয়েছে টাইগারদের।১০৪...

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা, চমক প্রেস্তিয়ান্নি

আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা, চমক প্রেস্তিয়ান্নি

বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণায় সাধারণত বড় কোনো চমক দেখা যায় না। তবে লিওনেল স্কালোনি ঘোষিত আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দলে এবার আলোচনার জন্ম দিয়েছে কয়েকটি সিদ্ধান্ত। সবচেয়ে বড় চমক, ২০২২ বিশ্বকাপজয়ী...

তিন তারকা পেসারকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

তিন তারকা পেসারকে ছাড়াই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

বাংলাদেশ সফরের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে দলে জায়গা হয়নি তাদের তিন তারকা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হ্যাজলউডের। তরুণ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে মিচেল মার্শের নেতৃত্বে দল গঠন...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক