শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ, ডিসি-ইউএনও বদলি; আসাদের বক্তব্য ঘিরে সমালোচনা

Sub Editor

২০ আগস্ট ২০২৬, ০৬:১৬
বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ, ডিসি-ইউএনও বদলি; আসাদের বক্তব্য ঘিরে সমালোচনা

নাটোর প্রতিনিধি:


ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফলকে কেন্দ্র করে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়েরের পরদিনই নাটোরের জেলা প্রশাসক ও লালপুরের ইউএনওকে বদলি করা হয়েছে। একই সময়ে রাজশাহী বিভাগীয় কমিশনারকেও বদলি করা হয়। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দায়ের করা অভিযোগগুলো তিন দিন পার হলেও মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।


গত ১২ আগস্ট লালপুর ও বাগাতিপাড়া ইউএনও কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এর পর সোমবার লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. আবু মাসুদ রানা এবং বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. শুকুর আলী নিজ নিজ থানায় পৃথক অভিযোগ দায়ের করেন। অভিযোগ দুটিতে ২৫ জনের নাম উল্লেখ করে আরও ১৪০ থেকে ২০০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে হামলার অভিযোগ আনা হয়।


লালপুর থানার ওসি শফিকুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করলেও তা এজাহার হিসেবে নথিভুক্ত হয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। বাগাতিপাড়া থানার ওসি আব্দুর রাজ্জাকও অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ইফতে খায়ের জানান, বিষয়টি নিয়ে কোনো অগ্রগতি হলে তিনি জানাবেন। আর নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, এ বিষয়ে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানায়নি।


এদিকে ১৯ আগস্ট স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ। সেখানে তিনি লালপুর ইউএনও কার্যালয় ভাঙচুর ও সাংবাদিক হেনেস্তার ঘটনাটি ‘মিটমাট হয়েছে’ বলে দাবি করেন। একই সঙ্গে সাংবাদিক হেনেস্তার প্রতিবাদে গণমাধ্যমকর্মীদের বিক্ষোভ সমাবেশের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, সাংবাদিকরা ঘটনাস্থল-সংশ্লিষ্ট আসনের নির্বাচিত মন্ত্রীর বিপক্ষে অবস্থান নিয়েছেন। এ সময় তিনি সাংবাদিকদের সতর্কও করেন।


আসাদুজ্জামানের এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা হরণ এবং সাংবাদিক হেনেস্তার প্রতিবাদের ভাষা বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এ নিয়ে সাংবাদিক মহলেও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।


অন্যদিকে, থানায় অভিযোগ দায়েরের পরদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব বরমান হোসেন স্বাক্ষরিত আদেশে নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। পৃথক আদেশে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহকে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে।


নাটোরের জেলা প্রশাসক ও লালপুরের ইউএনওকে বদলি এবং একই সময়ে আসাদুজ্জামানের সাংবাদিকদের উদ্দেশে দেওয়া বক্তব্য দুই বিষয়কে ঘিরেই এখন নাটোরের রাজনৈতিক ও গণমাধ্যম অঙ্গনে আলোচনা সমালোচনা চলছে।

বন্যা-ভাঙন-খরার ঝুঁকি মোকাবিলায় সুন্দরগঞ্জে এলএপিএ সভা

বন্যা-ভাঙন-খরার ঝুঁকি মোকাবিলায় সুন্দরগঞ্জে এলএপিএ সভা

গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সুন্দরগঞ্জে বন্যা, নদীভাঙন, জলাবদ্ধতা ও খরার মতো জলবায়ুজনিত দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় স্থানীয় মানুষের বাস্তব অভিজ্ঞতা ও প্রয়োজনকে সামনে রেখে টেকসই পরিকল্পনা প্রণয়নের...

সুন্দরগঞ্জে অ্যান্টিসিপেটরি অ্যাকশন কার্যক্রম দেখতে ইউনিসেফের প্রতিনিধি দল

সুন্দরগঞ্জে অ্যান্টিসিপেটরি অ্যাকশন কার্যক্রম দেখতে ইউনিসেফের প্রতিনিধি দল

গাইবান্ধা প্রতিনিধি বন্যা আসার পর নয়, আগেই প্রস্তুতি নিয়ে ক্ষয়ক্ষতি কমানোর উদ্যোগ কতটা কার্যকর হচ্ছে, তা দেখতে গাইবান্ধার সুন্দরগঞ্জে মাঠ পরিদর্শন করেছে ইউনিসেফের প্রতিনিধি দল। মৌসুমী বন্যা মোকাবেলায়...

খুলনায় একই স্থানে কয়েক ঘণ্টার ব্যবধানে গুলিতে দুই যুবক নিহত

খুলনায় একই স্থানে কয়েক ঘণ্টার ব্যবধানে গুলিতে দুই যুবক নিহত

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের লবণচরা থানাধীন হরিণটানা আশিবিঘা এলাকায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন—মনজুরুল ইসলাম...

বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ, ডিসি-ইউএনও বদলি; আসাদের বক্তব্য ঘিরে সমালোচনা

বিএনপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ, ডিসি-ইউএনও বদলি; আসাদের বক্তব্য ঘিরে সমালোচনা

নাটোর প্রতিনিধি:ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফলকে কেন্দ্র করে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক