শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

বাকৃবি ক্যাম্পাসে ‘সবুজ পৃথিবী’র ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষরোপণ কর্মসূচি

Sub Editor

১০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫১
বাকৃবি ক্যাম্পাসে ‘সবুজ পৃথিবী’র ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষরোপণ কর্মসূচি

নবী হোসেন লাদেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:


পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ‘সবুজ পৃথিবী’র ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


‘সবুজে বাঁচি, সবুজে গড়ি—আগামীর পৃথিবী হোক সবার’—এই প্রত্যয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাকৃবি ক্যাম্পাসে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।


কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন ও ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান।


উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বৃক্ষরোপণকে শুধু এক দিনের আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে দেখলে চলবে না। একটি গাছ লাগানোর পর সেটিকে বাঁচিয়ে তোলার দায়িত্বও নিতে হবে। জলবায়ু পরিবর্তনের বর্তমান বাস্তবতায় পরিবেশ রক্ষায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।


তিনি আরও বলেন, “গাছ লাগানো মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীকে একটু বেশি বাসযোগ্য করে তোলা।” বৃক্ষরোপণের সাফল্য শুধু কতটি চারা রোপণ করা হয়েছে, তার ওপর নির্ভর করে না; বরং কতগুলো গাছ দীর্ঘদিন টিকে থাকল এবং পরিবেশে ইতিবাচক ভূমিকা রাখল, সেটিই গুরুত্বপূর্ণ। এ জন্য নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।


বাকৃবির ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির পরিচালক প্রফেসর ড. মো. শহীদুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বৈজ্ঞানিক জ্ঞান ও সামাজিক সচেতনতার সমন্বয় জরুরি। পরিকল্পিত বৃক্ষরোপণ পরিবেশকে সবুজ করার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


কবি ও সমাজসেবক, লন্ডনপ্রবাসী মনোয়ার মোহাম্মদ বলেন, প্রকৃতি মানুষের সম্পত্তি নয়; মানুষ প্রকৃতিরই অংশ। তাই প্রকৃতিকে রক্ষা করা মানে নিজেদের জীবনকেই রক্ষা করা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও মানবিক পৃথিবী রেখে যেতে সামাজিকভাবে আরও বড় উদ্যোগ প্রয়োজন।

‘সবুজ পৃথিবী’র উপদেষ্টা কবি ও সাংবাদিক স্বাধীন চৌধুরী বলেন, বৃক্ষরোপণকে শুধু ছবি তোলা, চারা লাগানো কিংবা এক দিনের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলে এর মূল উদ্দেশ্য ব্যর্থ হবে। একটি গাছ রোপণের সঙ্গে তার পরিচর্যা, সংরক্ষণ এবং পরিবেশের প্রতি দায়বদ্ধতার অঙ্গীকারও যুক্ত করতে হবে।


তিনি আরও বলেন, একটি চারা ছোট হলেও এর মধ্যে ভবিষ্যতের ছায়া, অক্সিজেন, পাখির আশ্রয় এবং নিরাপদ পৃথিবীর সম্ভাবনা রয়েছে। তাই বৃক্ষরোপণকে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে যুক্ত করে মানুষের দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে হবে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সবুজ পৃথিবী’র সভাপতি ডা. কায়েম উদ্দিন। স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সহিদ মাহমুদ।


বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট ড. ইসমাইল হোসেন বলেন, ক্রমবর্ধমান নগরায়ণ, নির্বিচারে বৃক্ষনিধন, তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্যের সংকট মোকাবিলায় কার্যকর সামাজিক উদ্যোগ প্রয়োজন। নতুন করে গাছ লাগানোর পাশাপাশি রোপিত গাছের পরিচর্যা ও সংরক্ষণকে গুরুত্ব দিতে হবে।


‘সবুজ পৃথিবী’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সহিদ মাহমুদ বলেন, ময়মনসিংহ বিভাগজুড়ে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ, বৃক্ষ সংরক্ষণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। একটি চারা থেকে শুরু হওয়া এ উদ্যোগ একসময় বৃহত্তর সামাজিক আন্দোলনে রূপ নেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।


বাকৃবি ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, সাংবাদিক, পরিবেশপ্রেমী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সচেতন নাগরিকরা অংশ নেন।


এ সময় বাকৃবির অ্যাসোসিয়েট প্রফেসর ড. শারমিন আক্তার, ডেপুটি রেজিস্ট্রার ড. মো. জহিরুল আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ট্যুরিস্ট পুলিশ ময়মনসিংহ রিজিয়নের মাঠপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থেকে কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেন।

সাতক্ষীরায় অবৈধ উচ্ছেদ অভিযান দিবা-নৈশ কলেজের সামনের স্থাপনা গুঁড়িয়ে দিল পৌরসভা

সাতক্ষীরায় অবৈধ উচ্ছেদ অভিযান দিবা-নৈশ কলেজের সামনের স্থাপনা গুঁড়িয়ে দিল পৌরসভা

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০...

বাকৃবি ক্যাম্পাসে ‘সবুজ পৃথিবী’র ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষরোপণ কর্মসূচি

বাকৃবি ক্যাম্পাসে ‘সবুজ পৃথিবী’র ময়মনসিংহ বিভাগীয় বৃক্ষরোপণ কর্মসূচি

নবী হোসেন লাদেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ‘সবুজ পৃথিবী’র ময়মনসিংহ...

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

খুলনায় যুবককে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের পেছনের গলিতে মুস্তাকিম (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৯ সেপ্টেম্বর)...

গাজী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৫ হাজারের বিল ১৬ হাজার

গাজী মেডিকেল কলেজ হাসপাতালে অনিয়মের অভিযোগ, ৫ হাজারের বিল ১৬ হাজার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম গত ১১ জুন ২০২৬ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের পর রোগীদের ভর্তি ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে লাখো মানুষের প্রশংসা কুড়িয়েছিল খুলনার গাজী মেডিকেল কলেজ...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক