শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

বটিয়াঘাটায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা আহত, থানায় অভিযোগ

Sub Editor

২৫ জুন ২০২৬, ০৬:২৬
বটিয়াঘাটায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা আহত, থানায় অভিযোগ

খুলনা জেলা প্রতিনিধি : ফাহিম ইসলাম 


খুলনার বটিয়াঘাটা বাজার এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা গুরুতর আহত হওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত বৃদ্ধার পরিবারের দাবি, ঘটনার পর অভিযুক্তদের কাছে সহযোগিতা চাইতে গেলে উল্টো ভয়ভীতি ও হয়রানির হুমকি দেওয়া হয়েছে।


অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হাটবাটি গ্রামের বাসিন্দা জুয়েল শেখ বুধবার (২৪ জুন) বটিয়াঘাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বটিয়াঘাটা বাজারে একটি চায়ের দোকান পরিচালনা করেন।


অভিযোগে উল্লেখ করা হয়, বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে জুয়েল শেখের মা শাহিনুর বেগম তার নাতিকে বটিয়াঘাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌঁছে দিতে যান। নাতিকে বিদ্যালয়ে দিয়ে ফেরার পথে পাশের একটি দোকান থেকে পানি কিনতে রাস্তা পার হওয়ার সময় কিসমত ফুলতলা এলাকার শাহীন বিশ্বাসের পালিত ছেলে রবি দ্রুত ও বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এসে তাকে ধাক্কা দেয় বলে অভিযোগ করা হয়েছে।


ধাক্কার ফলে শাহিনুর বেগম রাস্তার পাশে ছিটকে পড়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আঘাতের তীব্রতায় তিনি ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


পরিবারের সদস্যরা জানান, আহত বৃদ্ধার মাথায় আঘাত লাগায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা বা অন্য কোনো বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।


লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, মোটরসাইকেল চালক প্রথমে হাসপাতালে গেলেও পরে সেখান থেকে চলে যায়। পরে জুয়েল শেখ ও তার স্বজনরা অভিযুক্তদের বাড়িতে গিয়ে ঘটনার বিষয়ে জানতে চাইলে মোটরসাইকেল চালক ঘটনার সত্যতা স্বীকার করেন বলে অভিযোগ করা হয়েছে। তবে মোটরসাইকেলের মালিক শাহীন বিশ্বাস চিকিৎসা ব্যয় বা অন্য কোনো সহযোগিতা করতে অস্বীকৃতি জানান। পাশাপাশি তাদের ভয়ভীতি ও হয়রানির হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।


এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, বাজার এলাকায় প্রতিনিয়ত অনেক মোটরসাইকেল অতিরিক্ত গতিতে চলাচল করে। ফলে পথচারী, শিক্ষার্থী ও বয়স্ক ব্যক্তিরা ঝুঁকির মধ্যে থাকেন। তারা বাজার এলাকায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।


এ বিষয়ে জুয়েল শেখ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নিকট আবেদন জানিয়েছেন।


উল্লেখ্য, অভিযোগে উত্থাপিত বিষয়গুলো অভিযোগকারীর বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের ৪ সদস্য গ্রেফতার

জাল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের ৪ সদস্য গ্রেফতার

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :বিদেশগামী নাগরিকদের পুলিশ ক্লিয়ারেন্স দেওয়ার নামে প্রতারণা, সরকারি কর্মকর্তাদের স্বাক্ষর জাল, নকল সনদ, ওয়েবসাইট ও QR কোড তৈরির সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার...

নিকলী হাওর থেকে হাই-টেক পার্ক—তারেক রহমানের কাছে কিশোরগঞ্জবাসীর ৫ চাওয়া

নিকলী হাওর থেকে হাই-টেক পার্ক—তারেক রহমানের কাছে কিশোরগঞ্জবাসীর ৫ চাওয়া

নিজস্ব প্রতিবেদনঃকিশোরগঞ্জ সফর ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভ্রান্তি সৃষ্টিকারীদের নজরদারিতে রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। মঞ্চে বসেই শুনেছেন স্থানীয়দের নানা সমস্যার কথা। রোববার পুরাতন...

"১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ, খুলনায় চারজন আটক"

"১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধ, খুলনায় চারজন আটক"

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম ১৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠনের কার্যক্রম প্রতিরোধে খুলনায় চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে খুলনা মহানগরীর খানজাহান আলী...

সাতক্ষীরায় আলিপুর চেকপোস্টে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরায় আলিপুর চেকপোস্টে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে সাতক্ষীরার আলিপুর চেকপোস্ট মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৫...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক