শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

বটিয়াঘাটায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, নারী ফুটবলারদের মাঝে সাইকেল বিতরণ

Sub Editor

২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০
বটিয়াঘাটায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, নারী ফুটবলারদের মাঝে সাইকেল বিতরণ

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম

 

খুলনার বটিয়াঘাটা উপজেলায় এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে তেঁতুলতলা সুপার কুইন নারী ফুটবল একাডেমির খেলোয়াড়দের মাঝে সাইকেল বিতরণ করা হয়।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) বটিয়াঘাটা উপজেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শরিফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আবুবকর সিদ্দিক এবং যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর মোল্লা।

 

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সেলিম মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, সিএ হারুন, সিও আব্দুস সামাদ, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সোহরাব হোসেন মুন্সী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিত টিকাদার, জলমা চক্রখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃধুল কুমার রায়, সাংবাদিক ইমরান হোসেন, মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়না, সাংবাদিক গাজী তরিকুল, মনিরুল ইসলাম, শেখ রাসেল শুভ রায়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি তেঁতুলতলা সুপার কুইন নারী ফুটবল একাডেমির খেলোয়াড়দের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। শিক্ষার পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে মেয়েদের অংশগ্রহণ ও প্রতিভা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে উপস্থিতরা মত দেন।

 

বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও শৃঙ্খলাবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়াতে হবে।

 

তারা আরও বলেন, মাদক ও সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে শিক্ষার্থীদের দূরে থাকতে হবে। সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতে এসব কৃতী শিক্ষার্থী দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা।

 

অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নারী ফুটবলারদের মাঝে সাইকেল বিতরণকে বটিয়াঘাটায় শিক্ষা ও ক্রীড়ার প্রসারে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন উপস্থিতরা।

বটিয়াঘাটায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, নারী ফুটবলারদের মাঝে সাইকেল বিতরণ

বটিয়াঘাটায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, নারী ফুটবলারদের মাঝে সাইকেল বিতরণ

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার বটিয়াঘাটা উপজেলায় এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। একই...

রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মমিনবাগ বিলের একটি মাছের ঘের থেকে মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে...

লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধিঃ শাহ আনিস আরাফাত রাজিন লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাব্বিকে (২৮) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।রোববার (২৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রামে মামলার বাদীদের টার্গেট করে পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে মামলার বাদীদের টার্গেট করে পুলিশ কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১

জোবায়ের হোসেন,চট্টগ্রাম :পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিআইডি ও ডিবির কর্মকর্তা পরিচয়ে মামলার বাদীদের টার্গেট করে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎকারী একটি চক্রের মূলহোতা মো. মোজাম্মেল হক...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক