শীর্ষ সংবাদ
২০২৫ সালের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইসলামী ইন্স্যুরেন্স|বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে আগ্রহ দুই পক্ষের|আইসিএপিপির স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়া যাচ্ছেন বিএনপির প্রতিনিধিরা|ব্রাজিলের জয়ে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন|৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা|ফ্রান্সে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহ, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু|বাংলা কিউআর চালু ১ জুলাই, ডিজিটাল লেনদেনে নতুন যুগের প্রত্যাশা|রামিসার মায়ের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিলেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম|ঢাকার বাতাস আজ সহনীয়, দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থান|তৃণমূল থেকে মমতার ‘অপসারণ’, বিদ্রোহীদের নতুন কমিটি ঘোষণা|আদিবাসীদের আয়কর অব্যাহতি বহাল রাখার দাবি চার সংসদ সদস্যের|ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল|অবশেষে হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’|ছয় বিশ্বকাপে মেসির ১৮ গোলের অনন্য গল্প|যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন রোডম্যাপ, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্য|৮৮ হাজার কোটি টাকার ঘাটতি সত্ত্বেও রেকর্ড রাজস্ব আদায়ের পথে এনবিআর|সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড বর্বর ও মানবতাবিরোধী: গোলাম পরওয়ার|আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান|গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬|বাজেটের সাফল্য নির্ভর করবে বাস্তবায়নে, ত্রৈমাসিক তদারকির পরামর্শ হোসেন জিল্লুর রহমানের|মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরে চীনে উচ্চপর্যায়ের বৈঠক|সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মিয়ার মৃত্যু|আগামী সপ্তাহে ওয়াশিংটনে নতুন দফায় ইসরায়েল-লেবানন আলোচনা|টানা চার বছর দেশের শীর্ষ ব্র্যান্ডেড চা রপ্তানিকারক ‘সিলন’|বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে: জামায়াত আমির|শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রধানমন্ত্রী|বিশ্বকাপে রোনালদিনহোকে ছাড়িয়ে নতুন মাইলফলকে ভিনিসিয়ুস|যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যুদ্ধবিরতি থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের রূপরেখা|গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী|জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলার ঘটনায় দুঃখ প্রকাশ জামায়াত সমর্থিত এমপি মুনতাকিমের
খেলা

ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত ইরানের

Samrat Khan

১২ মার্চ ২০২৬, ১৬:২৫
ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত ইরানের

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর সৃষ্ট রাজনৈতিক অস্থিরতার কারণে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে অংশ নিচ্ছে না ইরানের জাতীয় ফুটবল দল। দেশটির ক্রীড়ামন্ত্রী আহমাদ ডোনিয়ামালি বুধবার (১১ মার্চ) এই ঘোষণা দিয়েছেন।

দ্য গার্ডিয়ানের বরাতে জানানো হয়েছে, ডোনিয়ামালি বলেছেন, যুক্তরাষ্ট্রের মতো দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা আমাদের নেতাকে হত্যা করার পর কোনো পরিস্থিতিতেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না। তিনি আরও জানান, বর্তমান পরিস্থিতিতে আমাদের সন্তানরা নিরাপদ নয় এবং খেলায় অংশ নেওয়ার মতো অবস্থা নেই।

প্রায় দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালায়, যেখানে খামেনি নিহত হন। এই ঘটনায় উপসাগরীয় অঞ্চলে বড় ধরনের সংঘাত শুরু হয়।ডোনিয়ামালি বলেন, ইরানের বিরুদ্ধে তারা যে বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড চালিয়েছে, এতে আট থেকে নয় মাসের মধ্যে আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে। হাজার হাজার মানুষ নিহত ও শহীদ হয়েছেন। তাই এই পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নেওয়া সম্ভব নয়।

এর আগে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বলেছেন—চলমান যুদ্ধ সত্ত্বেও ইরান চাইলে বিশ্বকাপে অংশ নিতে পারবে। তবে ট্রাম্পও বলেছেন, ইরানের অংশগ্রহণ নিয়ে তিনি বিশেষভাবে চিন্তিত নন।

উল্লেখ্য, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এই আসরে ইরানের গ্রুপপর্বে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিশরের সঙ্গে খেলার কথা ছিল।

ফিফা জানিয়েছে, কোনো দল যদি প্রথম ম্যাচের ৩০ দিনের মধ্যে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, তবে তাদের কমপক্ষে দুই লাখ পঞ্চাশ হাজার সুইস ফ্রাং জরিমানা করা হতে পারে। এছাড়া ভবিষ্যতে ফিফার প্রতিযোগিতা থেকে বহিষ্কার বা অন্য দল দিয়ে প্রতিস্থাপনের মতো শাস্তিও দিতে পারে।

ব্রাজিলের জয়ে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন

ব্রাজিলের জয়ে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন

দীর্ঘ ৯৮১ দিন পর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে মাঠে নেমে আবেগাপ্লুত হয়ে পড়েন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের ৩-০ গোলের জয়ের ম্যাচ শেষে পরিবারের সঙ্গে দেখা করে চোখের জল ধরে রাখতে পারেননি এই তারকা...

রোনালদোর জোড়া গোলের পরও ‘ফিরে আসার’ ঘোষণায় একমত নন ইব্রাহিমোভিচ

রোনালদোর জোড়া গোলের পরও ‘ফিরে আসার’ ঘোষণায় একমত নন ইব্রাহিমোভিচ

বিশ্বকাপের প্রথম ম্যাচের পর সমালোচনার মুখে পড়া ক্রিস্টিয়ানো রোনালদো দ্বিতীয় ম্যাচেই জবাব দিয়েছেন মাঠের পারফরম্যান্সে। উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে পর্তুগালের ৫-০ গোলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা...

কঙ্গোকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

কঙ্গোকে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে কলম্বিয়া। ‘কে’ গ্রুপের ম্যাচে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে শেষ ৩২-এ ওঠার...

ছয় বিশ্বকাপে মেসির ১৮ গোলের অনন্য গল্প

ছয় বিশ্বকাপে মেসির ১৮ গোলের অনন্য গল্প

বিশ্ব ফুটবলের ইতিহাসে ধারাবাহিক পারফরম্যান্সের দৃষ্টান্ত স্থাপন করেছেন লিওনেল মেসি। ২০০৬ সালে বিশ্বকাপ অভিষেকের পর দীর্ঘ পথচলায় কখনও উত্থান, কখনও খরা—সব মিলিয়ে ছয়টি বিশ্বকাপে গড়ে তুলেছেন অনন্য এক...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক