শীর্ষ সংবাদ
২০২৫ সালের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইসলামী ইন্স্যুরেন্স|বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে আগ্রহ দুই পক্ষের|আইসিএপিপির স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়া যাচ্ছেন বিএনপির প্রতিনিধিরা|ব্রাজিলের জয়ে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন|৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা|ফ্রান্সে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহ, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু|বাংলা কিউআর চালু ১ জুলাই, ডিজিটাল লেনদেনে নতুন যুগের প্রত্যাশা|রামিসার মায়ের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিলেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম|ঢাকার বাতাস আজ সহনীয়, দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থান|তৃণমূল থেকে মমতার ‘অপসারণ’, বিদ্রোহীদের নতুন কমিটি ঘোষণা|আদিবাসীদের আয়কর অব্যাহতি বহাল রাখার দাবি চার সংসদ সদস্যের|ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল|অবশেষে হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’|ছয় বিশ্বকাপে মেসির ১৮ গোলের অনন্য গল্প|যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন রোডম্যাপ, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্য|৮৮ হাজার কোটি টাকার ঘাটতি সত্ত্বেও রেকর্ড রাজস্ব আদায়ের পথে এনবিআর|সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড বর্বর ও মানবতাবিরোধী: গোলাম পরওয়ার|আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান|গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬|বাজেটের সাফল্য নির্ভর করবে বাস্তবায়নে, ত্রৈমাসিক তদারকির পরামর্শ হোসেন জিল্লুর রহমানের|মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরে চীনে উচ্চপর্যায়ের বৈঠক|সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মিয়ার মৃত্যু|আগামী সপ্তাহে ওয়াশিংটনে নতুন দফায় ইসরায়েল-লেবানন আলোচনা|টানা চার বছর দেশের শীর্ষ ব্র্যান্ডেড চা রপ্তানিকারক ‘সিলন’|বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে: জামায়াত আমির|শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রধানমন্ত্রী|বিশ্বকাপে রোনালদিনহোকে ছাড়িয়ে নতুন মাইলফলকে ভিনিসিয়ুস|যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যুদ্ধবিরতি থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের রূপরেখা|গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী|জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলার ঘটনায় দুঃখ প্রকাশ জামায়াত সমর্থিত এমপি মুনতাকিমের
সারাদেশ

‘পলাতক’ আসামি প্রকাশ্যে, ডিসির পাশে ভূমিকা নিয়ে প্রশ্ন

Sub Editor

২৫ জুন ২০২৬, ১৬:৪৩
‘পলাতক’ আসামি প্রকাশ্যে, ডিসির পাশে  ভূমিকা নিয়ে প্রশ্ন

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম 


খুলনা মহানগরীর খালিশপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শনের সময় হত্যা মামলার এক নামীয় আসামিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পাশে দেখা যাওয়ার ঘটনায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


অভিযোগ উঠেছে, খালিশপুর থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ মিস্টার খালিদ আহমেদ, যিনি রাজীব হোসেন হত্যা মামলার ৫ নম্বর এজাহারভুক্ত আসামি, তাকে প্রকাশ্যে কেএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর বিভাগ) সুদর্শন কুমার রায়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার খুলনা মহানগরীর উত্তর কাশিপুর কবরস্থান রোড এলাকায় মমতাজ পারভীন নামে এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যুর ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে যান উপ-পুলিশ কমিশনার সুদর্শন কুমার রায়। এ সময় উপস্থিত জনতার ভিড়ের মধ্যে খালিদ আহমেদকে দেখা যায়। ঘটনাস্থলে খালিশপুর থানার কর্মকর্তাসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত থাকলেও তাকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে।


অনুসন্ধানে জানা গেছে, চলতি বছরের ৩ জানুয়ারি সংঘটিত রাজীব হোসেন হত্যা মামলার অন্যতম আসামি খালিদ আহমেদ। মামলার অভিযোগ অনুযায়ী, রাজীব হোসেনকে অপহরণের পর হত্যা করে তার মরদেহ ভৈরব নদে ফেলে দেওয়া হয়। পরে ৯ জানুয়ারি ভৈরব নদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।


এ ঘটনায় নিহত রাজীবের পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশ দীর্ঘদিন ধরে আসামিদের পলাতক বলে দাবি করলেও তাদের প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাচ্ছে। এতে বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।


অভিযোগের বিষয়ে খালিদ আহমেদ বলেন, তাকে হয়রানিমূলকভাবে মামলায় আসামি করা হয়েছে। তিনি মামলায় জামিন নেননি। একই সঙ্গে তিনি সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানান।


এ বিষয়ে সংশ্লিষ্ট নৌ-পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার বলেন, মামলার বর্তমান অবস্থার বিষয়ে তদন্ত কর্মকর্তা মহিদুল ইসলাম বিস্তারিত জানাতে পারবেন। তবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।


অন্যদিকে, উপ-পুলিশ কমিশনার সুদর্শন কুমার রায়ের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।


ঘটনাটি নিয়ে নগরজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মামলার আসামিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তদন্ত প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

‘পলাতক’ আসামি প্রকাশ্যে, ডিসির পাশে  ভূমিকা নিয়ে প্রশ্ন

‘পলাতক’ আসামি প্রকাশ্যে, ডিসির পাশে ভূমিকা নিয়ে প্রশ্ন

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা মহানগরীর খালিশপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শনের সময় হত্যা মামলার এক নামীয় আসামিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার পাশে দেখা যাওয়ার ঘটনায় ব্যাপক...

আরিফ হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

আরিফ হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...

বটিয়াঘাটায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা আহত, থানায় অভিযোগ

বটিয়াঘাটায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা আহত, থানায় অভিযোগ

খুলনা জেলা প্রতিনিধি : ফাহিম ইসলাম খুলনার বটিয়াঘাটা বাজার এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা গুরুতর আহত হওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত বৃদ্ধার পরিবারের দাবি, ঘটনার পর...

বটিয়াঘাটায় প্রবাসীর ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণে বাধার অভিযোগ

বটিয়াঘাটায় প্রবাসীর ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণে বাধার অভিযোগ

খুলনা জেলা প্রতিনিধি : ফাহিম ইসলামখুলনার বটিয়াঘাটা উপজেলার সুরখালী ইউনিয়নের কল্যাণশ্রী গ্রামে ক্রয়কৃত জমিতে ঘর নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা ও সমাধানের চেষ্টা হলেও...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক