শীর্ষ সংবাদ
চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে বিরোধ, এনসিপির ২২ নেতার পদত্যাগ|চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সূচি|'কাঁটা লাগা'র শেফালী কি সত্যিই ইনজেকশনে মারা গেছেন? অবশেষে মুখ খুললেন স্বামী পরাগ|গাজীপুরের আলোচিত পাঁচ খুন: পদ্মা নদী থেকে উদ্ধার ফোরকানের মরদেহ|পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি|লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু|ইরান যুদ্ধ থেকে বেরোতে কি চীনের সহায়তা চাইছেন ট্রাম্প?|হামের চিকিৎসায় বিপর্যস্ত পরিবার, ঋণ ও আয়হীনতায় বাড়ছে দুর্ভোগ|হান্টা ভাইরাস কী, কীভাবে ছড়ায় এবং কীভাবে নিরাপদ থাকবেন|ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত|ইরান যুদ্ধবিরতির পর গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল, হামাস পুনর্গঠনের দাবি তেল আবিবের|বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ|স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ|ছয় দশকের অপেক্ষার অবসান, অনুমোদন পেল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প|দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা|ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ|দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ|উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক|অবশেষে ‘জানি না’ বলতে শিখছে এআই, কমতে পারে ভুল তথ্যের ঝুঁকি|ইরানে ‘গোপন হামলা’ চালায় সৌদি আরব, দাবি রয়টার্সের|টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশের দারুণ অগ্রগতি|ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প|‘জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে’—কাদের সিদ্দিকী|বট ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা: নেতানিয়াহু|বিয়ের দাওয়াত নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন সাদিক কায়েম|কষ্ট কমাতে স্পর্শের বিকল্প নেই, নিঃসঙ্গ জীবনে কীভাবে মিলবে মানসিক স্বস্তি|অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী|নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই|আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা, চমক প্রেস্তিয়ান্নি|বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল, চাপে পড়তে পারেন নিম্নমধ্যবিত্ত গ্রাহকেরা
সারাদেশ

দ্বিতীয় বারের মতো জামিনে মুক্তি মিললেও জেলগেট থেকে ফের আটক লালমনিরহাটের আ.লীগ নেতা সিরাজুল হক

Sub Editor

৩ জুন ২০২৬, ১৭:০৬
দ্বিতীয় বারের মতো জামিনে মুক্তি মিললেও জেলগেট থেকে ফের আটক লালমনিরহাটের আ.লীগ নেতা সিরাজুল হক

শাহ আনিস আরাফাত রাজিন 

লালমনিরহাট প্রতিনিধিঃ


লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল হক খন্দকার দ্বিতীয় বারের মতো আদালত থেকে জামিন লাভ করলেও মুক্তি পাননি।


 বুধবার সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পাওয়ার পর জেলগেট থেকেই তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।


স্থানীয় সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, ২০২৫ সালে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযানে গ্রেফতার হওয়ার পর থেকে এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে ছিলেন সিরাজুল হক খন্দকার। বিভিন্ন মামলায় জামিনের আবেদন ও আইনি প্রক্রিয়া শেষে গত ২৫ মে প্রথমবারের মতো আদালতের আদেশে তিনি জামিন লাভ করেন। তবে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই জেলগেট থেকে তাকে পুনরায় আটক করে ডিবি পুলিশ।


পরে ২০২৩ সালে লালমনিরহাটে জাতীয়তাবাদী শ্রমিক দলের দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় আদালতে হাজির করার পর তাকে পুনরায় জেল হাজতে পাঠানো হয়।


সর্বশেষ বুধবার সন্ধ্যায় আবারও আদালত থেকে জামিন লাভ করে কারাগার থেকে মুক্তি পান সিরাজুল হক খন্দকার। কিন্তু এবারও জেলগেট থেকে তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ফলে দ্বিতীয়বারের মতো জামিন পাওয়ার পরও তার মুক্তি মিলেনি। তবে এবার কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে, সে বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।


এদিকে পরপর দুইবার জামিন লাভের পরও জেলগেট থেকে পুনরায় আটকের ঘটনায় রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। মামলার পরবর্তী আইনি কার্যক্রম শেষে তার বিরুদ্ধে নতুন কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়েছে কিনা, সে বিষয়ে আনুষ্ঠানিক তথ্যের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

দ্বিতীয় বারের মতো জামিনে মুক্তি মিললেও জেলগেট থেকে ফের আটক লালমনিরহাটের আ.লীগ নেতা সিরাজুল হক

দ্বিতীয় বারের মতো জামিনে মুক্তি মিললেও জেলগেট থেকে ফের আটক লালমনিরহাটের আ.লীগ নেতা সিরাজুল হক

শাহ আনিস আরাফাত রাজিন লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল হক খন্দকার দ্বিতীয় বারের মতো আদালত থেকে জামিন লাভ করলেও মুক্তি পাননি। বুধবার সন্ধ্যায় কারাগার থেকে...

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি আহত

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। আজ বুধবার (০৩ জুন) রাত আড়াইটার দিকে...

হাতীবান্ধায় সাড়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ,  ভ্যানচালক গ্রেপ্তার

হাতীবান্ধায় সাড়ে ৭ বছরের শিশুকে ধর্ষণ, ভ্যানচালক গ্রেপ্তার

শাহ আনিস আরাফাত রাজিন লালমনিরহাট প্রতিনিধিলালমনিরহাটের হাতীবান্ধায় সাড়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবু তালেব (৫০) নামে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ভোররাতে প্রযুক্তির সহায়তায় নিজ...

দাকোপে জমি দখলের অভিযোগ, বৈধ মালিককে উচ্ছেদের চেষ্টা

দাকোপে জমি দখলের অভিযোগ, বৈধ মালিককে উচ্ছেদের চেষ্টা

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলামখুলনার দাকোপ উপজেলার চালনা বাজার এলাকায় বৈধভাবে ক্রয়কৃত জমি ও বসতভিটা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, দলিল,...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক