শীর্ষ সংবাদ
চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে বিরোধ, এনসিপির ২২ নেতার পদত্যাগ|চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সূচি|'কাঁটা লাগা'র শেফালী কি সত্যিই ইনজেকশনে মারা গেছেন? অবশেষে মুখ খুললেন স্বামী পরাগ|গাজীপুরের আলোচিত পাঁচ খুন: পদ্মা নদী থেকে উদ্ধার ফোরকানের মরদেহ|পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি|লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু|ইরান যুদ্ধ থেকে বেরোতে কি চীনের সহায়তা চাইছেন ট্রাম্প?|হামের চিকিৎসায় বিপর্যস্ত পরিবার, ঋণ ও আয়হীনতায় বাড়ছে দুর্ভোগ|হান্টা ভাইরাস কী, কীভাবে ছড়ায় এবং কীভাবে নিরাপদ থাকবেন|ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত|ইরান যুদ্ধবিরতির পর গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল, হামাস পুনর্গঠনের দাবি তেল আবিবের|বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ|স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ|ছয় দশকের অপেক্ষার অবসান, অনুমোদন পেল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প|দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা|ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ|দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ|উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক|অবশেষে ‘জানি না’ বলতে শিখছে এআই, কমতে পারে ভুল তথ্যের ঝুঁকি|ইরানে ‘গোপন হামলা’ চালায় সৌদি আরব, দাবি রয়টার্সের|টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশের দারুণ অগ্রগতি|ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প|‘জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে’—কাদের সিদ্দিকী|বট ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা: নেতানিয়াহু|বিয়ের দাওয়াত নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন সাদিক কায়েম|কষ্ট কমাতে স্পর্শের বিকল্প নেই, নিঃসঙ্গ জীবনে কীভাবে মিলবে মানসিক স্বস্তি|অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী|নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই|আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা, চমক প্রেস্তিয়ান্নি|বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল, চাপে পড়তে পারেন নিম্নমধ্যবিত্ত গ্রাহকেরা
সারাদেশ

দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি থানায় জিডি

Sub Editor

২২ মে ২০২৬, ১৯:০৯
দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি থানায় জিডি

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম 


খুলনার দিঘলিয়া উপজেলায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিককে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি ও মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা ও ভবিষ্যৎ ঝুঁকির কথা উল্লেখ করে দিঘলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) আবেদন করা হয়েছে।


জিডি আবেদনে উল্লেখ করা হয়, অভিযোগকারী একজন পেশাদার সাংবাদিক ও দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্রামের বাসিন্দা। তিনি অভিযোগ করেন, সংবাদ প্রকাশের জেরে গত ২২ মে দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে নিজ বাড়িতে অবস্থানকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখতে পান, একই এলাকার বাসিন্দা মো. আকিব হোসেন (২৪) তার ব্যবহৃত “Md Akib Hossain” নামের ফেসবুক আইডি থেকে সাংবাদিকের নাম উল্লেখ করে পেশাগত ও পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন ভিত্তিহীন ও মানহানিকর পোস্ট প্রকাশ করেছেন।






অভিযোগে আরও বলা হয়, ওইসব পোস্টের কারণে তিনি সামাজিক ও পারিবারিকভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। পাশাপাশি একই দিন রাত ২টা ১৭ মিনিটে ০১৬২৯-১৩০৯২১ নম্বর থেকে এবং রাত ৩টা ৩৬ মিনিটে ০১৬৪৩-৩৫৩৭৮৫ নম্বর থেকে তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন করে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ভয়ভীতি ও হুমকি প্রদান করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।


ভবিষ্যতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিজের নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করার আবেদন জানিয়েছেন অভিযোগকারী সাংবাদিক।


এ বিষয়ে দিঘলিয়া থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি গ্রহণ করে বিষয়টি খতিয়ে দেখা হবে।

বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বটিয়াঘাটায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার বটিয়াঘাটা উপজেলায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে...

দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি থানায় জিডি

দিঘলিয়ায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি থানায় জিডি

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার দিঘলিয়া উপজেলায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিককে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি ও মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা ও...

সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে ইটের আঘাতের চেষ্টা ও খুনের হুমকি, থানায় জিডি

সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধকে ইটের আঘাতের চেষ্টা ও খুনের হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিনিধিঃসাতক্ষীরা সদরে পূর্ব শত্রুতার জের ধরে খন্দোকার শফিকুল আলম (৬১) নামের এক বৃদ্ধকে ইটের আঘাতের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে সাতক্ষীরা...

কেসিসির ইজিবাইক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি প্রশাসক মঞ্জু

কেসিসির ইজিবাইক কমানোর সিদ্ধান্ত নিয়েছে সিটি প্রশাসক মঞ্জু

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলামখুলনা সিটি করপোরেশন (কেসিসি) প্রশাসক শহর থেকে প্রায় তিন ভাগের দুই ভাগ ইজিবাইক তুলে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে নগরবাসীকে নানা ধরনের...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক