শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
অর্থনীতি

তিন দফা বাড়ার পর ভরিতে ২,১৫৮ টাকা কমলো স্বর্ণের দাম

Sub Editor

১৫ আগস্ট ২০২৬, ১৪:০৪
তিন দফা বাড়ার পর ভরিতে ২,১৫৮ টাকা কমলো স্বর্ণের দাম

অর্থনীতি ডেস্ক: টানা তিন দফা বৃদ্ধির পর দেশের বাজারে অবশেষে কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা হ্রাস করেছে। এর ফলে আজ শনিবার (১৫ আগস্ট) থেকে সারা দেশে বাজুস কর্তৃক নির্ধারিত নতুন মূল্যে স্বর্ণ বিক্রি হচ্ছে।


বাজুসের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৪ আগস্ট সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে বাজুস এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেয়।


নতুন মূল্যসূচি অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা দরে বিক্রি হচ্ছে।


সংগঠনটি স্পষ্ট করেছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সকল অলঙ্কার প্রতিষ্ঠানে এই নির্ধারিত দাম বহাল থাকবে। অলঙ্কারের বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদা ভ্যাট নেওয়া যাবে না; তবে জুয়েলারি ভেদে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি যুক্ত হবে।


উল্লেখ্য, এর আগে গত ১৩ আগস্ট দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৩৩ টাকা বাড়ানো হয়েছিল, যেখানে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়ায় ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকায়। বাজুসের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত দেশের বাজারে সর্বমোট ১০৩ বার স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৫১ বার দাম বাড়ানো, ৫১ বার কমানো এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে।

তিন দফা বাড়ার পর ভরিতে ২,১৫৮ টাকা কমলো স্বর্ণের দাম

তিন দফা বাড়ার পর ভরিতে ২,১৫৮ টাকা কমলো স্বর্ণের দাম

অর্থনীতি ডেস্ক: টানা তিন দফা বৃদ্ধির পর দেশের বাজারে অবশেষে কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ সমন্বয়ে প্রতি ভরিতে ২ হাজার ১৫৮ টাকা হ্রাস করেছে। এর ফলে আজ শনিবার...

সাপ্তাহিক শেয়ারবাজার: ডিএসইর মূলধন কমলো ২৯৯ কোটি টাকা, বাড়লো প্রধান সূচক

সাপ্তাহিক শেয়ারবাজার: ডিএসইর মূলধন কমলো ২৯৯ কোটি টাকা, বাড়লো প্রধান সূচক

অর্থনীতি ডেস্ক: গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসই সূচকের পতন হয়েছে। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমার পাশাপাশি...

সোনার দামে নতুন রেকর্ড: ২২ ক্যারেটের ভরি ভ্যাটসহ ২ লাখ ৩৫ হাজার টাকা পার

সোনার দামে নতুন রেকর্ড: ২২ ক্যারেটের ভরি ভ্যাটসহ ২ লাখ ৩৫ হাজার টাকা পার

ঢাকা, ১২ আগস্ট: দেশের বাজারে সোনা ও রুপার দামে আবারো বড় উত্থান ঘটেছে। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার টাকার ওপরে। একই সঙ্গে সনাতন পদ্ধতির সোনার দাম...

জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৮.৩২ শতাংশ, তবে মজুরির চেয়ে বেশি থাকায় জীবনযাত্রার চাপে নিম্নআয়ের মানুষ

জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৮.৩২ শতাংশ, তবে মজুরির চেয়ে বেশি থাকায় জীবনযাত্রার চাপে নিম্নআয়ের মানুষ

ঢাকা, ১২ আগস্ট: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে সর্বসাধারণের জন্য মূল্যস্ফীতির হার কিছুটা কমে ৮.৩২ শতাংশে নেমে এসেছে। তবে একই সময়ে মজুরি বৃদ্ধির হার ছিল ৮.২২ শতাংশ। অর্থাৎ মজুরি বৃদ্ধির...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক