জুলাই আন্দোলনে শহীদদের প্রতি সাতক্ষীরা জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জুলাই গনঅভ্যুন্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে সাতক্ষীরা জেলা প্রশাসন ।আজ বুধবার (৫ আগস্ট) সকালে সাতক্ষীরা জুলাই স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানান জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছু সময় নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।পরে জেলা শিল্পকলা একাডেমিতে শহীদের উপরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মির্জা কাউসার আজিজ , জেলা পুলিশ সুপার আবু সালেহ মো আশরাফুল আলম , জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা বি এনপির আহবায়ক রহমতুল্লাহ পলাশ সহ জেলা জামায়াত ইসলামী, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ।





