শীর্ষ সংবাদ
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের ১১ প্রতিষ্ঠানের|‘শেখ হাসিনা যে পথে গেছেন, তারেক রহমানও সেই পথে যাবেন’—ময়মনসিংহে মামুনুল হক|বজ্রপাতের মৃত্যু ফাঁদে বাংলাদেশ, ১২ বছরে প্রাণ হারিয়েছেন প্রায় ৪ হাজার মানুষ|মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী|রুপার দাম বাড়াল বাজুস, ২২ ক্যারেটের ভরি ৪ হাজার ৬৬৬ টাকা|‘ছাত্রদলের কাজ ওসিকে ফুল দেওয়া নয়, শিক্ষার্থীদের অধিকার আদায় করা’|রক্ষণাবেক্ষণ কাজের জন্য দেশের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না|ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, আহত দেড় হাজারের বেশি|চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শুরু প্রধানমন্ত্রীর|আশুরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষা দেয়: চরমোনাই পীর|বাজারে স্থিতিশীলতা থাকলেও কমেনি দাম, ভোগান্তিতে মধ্যবিত্ত|২০২৫ সালের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইসলামী ইন্স্যুরেন্স|বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে আগ্রহ দুই পক্ষের|আইসিএপিপির স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়া যাচ্ছেন বিএনপির প্রতিনিধিরা|ব্রাজিলের জয়ে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন|৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা|ফ্রান্সে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহ, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু|বাংলা কিউআর চালু ১ জুলাই, ডিজিটাল লেনদেনে নতুন যুগের প্রত্যাশা|রামিসার মায়ের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিলেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম|ঢাকার বাতাস আজ সহনীয়, দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থান|তৃণমূল থেকে মমতার ‘অপসারণ’, বিদ্রোহীদের নতুন কমিটি ঘোষণা|আদিবাসীদের আয়কর অব্যাহতি বহাল রাখার দাবি চার সংসদ সদস্যের|ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল|অবশেষে হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’|ছয় বিশ্বকাপে মেসির ১৮ গোলের অনন্য গল্প|যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন রোডম্যাপ, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্য|৮৮ হাজার কোটি টাকার ঘাটতি সত্ত্বেও রেকর্ড রাজস্ব আদায়ের পথে এনবিআর|সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড বর্বর ও মানবতাবিরোধী: গোলাম পরওয়ার|আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান|গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬
অর্থনীতি

চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ, এসেছে ৩৫.২১ বিলিয়ন ডলার

Sub Editor

২৯ জুন ২০২৬, ০৬:০৬
চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ, এসেছে ৩৫.২১ বিলিয়ন ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের ২৭ জুন পর্যন্ত দেশে ৩৫ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে প্রাপ্ত ৩০ দশমিক ০১ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১৭ দশমিক ৩ শতাংশ বেড়েছে।


সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৫ থেকে ২৭ জুন—এই তিন দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১৪০ মিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছেন।


বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন মাসের প্রথম ২৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৪৫২ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ দশমিক ৪৯৯ বিলিয়ন ডলার।


ফলে জুন মাসের প্রথম ২৭ দিনের হিসাবে রেমিট্যান্স প্রবাহে বছরওয়ারি ভিত্তিতে প্রায় ১ দশমিক ৯ শতাংশ হ্রাস দেখা গেছে।


তবে মাসভিত্তিক এই সামান্য নিম্নমুখী প্রবণতা সত্ত্বেও পুরো অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী অবস্থানে রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশে কর্মরত বাংলাদেশিদের ধারাবাহিক অর্থ প্রেরণের কারণে চলতি অর্থবছরে রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।


বিশ্লেষকদের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ইতিবাচক ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, আমদানি ব্যয় নির্বাহ এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধিও এ প্রবৃদ্ধির অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে।

চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ, এসেছে ৩৫.২১ বিলিয়ন ডলার

চলতি অর্থবছরে রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ, এসেছে ৩৫.২১ বিলিয়ন ডলার

চলতি ২০২৫-২৬ অর্থবছরের ২৭ জুন পর্যন্ত দেশে ৩৫ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে প্রাপ্ত ৩০ দশমিক ০১ বিলিয়ন ডলারের তুলনায় এ প্রবাহ ১৭ দশমিক ৩ শতাংশ...

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের ১১ প্রতিষ্ঠানের

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের ১১ প্রতিষ্ঠানের

বাংলাদেশের বিভিন্ন খাতে মোট ৯ দশমিক ২১ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। চীনের রাজধানী বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এসব...

রুপার দাম বাড়াল বাজুস, ২২ ক্যারেটের ভরি ৪ হাজার ৬৬৬ টাকা

রুপার দাম বাড়াল বাজুস, ২২ ক্যারেটের ভরি ৪ হাজার ৬৬৬ টাকা

দেশের বাজারে স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে ৪ হাজার ৬৬৬ টাকা নির্ধারণ করা...

বাজারে স্থিতিশীলতা থাকলেও কমেনি দাম, ভোগান্তিতে মধ্যবিত্ত

বাজারে স্থিতিশীলতা থাকলেও কমেনি দাম, ভোগান্তিতে মধ্যবিত্ত

রাজধানীর নিত্যপণ্যের বাজারে এখনো স্বস্তি ফেরেনি। আগের সপ্তাহের তুলনায় দামে বড় ধরনের পরিবর্তন না এলেও মাছ, মুরগি ও সবজির উচ্চমূল্য ক্রেতাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক