শীর্ষ সংবাদ
২০২৫ সালের জন্য ১৬ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইসলামী ইন্স্যুরেন্স|বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদারে আগ্রহ দুই পক্ষের|আইসিএপিপির স্থায়ী কমিটির সভায় যোগ দিতে মঙ্গোলিয়া যাচ্ছেন বিএনপির প্রতিনিধিরা|ব্রাজিলের জয়ে নেইমারের আবেগঘন প্রত্যাবর্তন|৩৯ সেকেন্ডের ব্যবধানে দুই ভূমিকম্পে কেঁপে উঠল ভেনেজুয়েলা|ফ্রান্সে ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবদাহ, সাঁতার কাটতে গিয়ে ৪০ জনের মৃত্যু|বাংলা কিউআর চালু ১ জুলাই, ডিজিটাল লেনদেনে নতুন যুগের প্রত্যাশা|রামিসার মায়ের চিকিৎসায় সহায়তার উদ্যোগ নিলেন অধ্যাপক ডা. রফিকুল ইসলাম|ঢাকার বাতাস আজ সহনীয়, দূষিত শহরের তালিকায় ১৪তম অবস্থান|তৃণমূল থেকে মমতার ‘অপসারণ’, বিদ্রোহীদের নতুন কমিটি ঘোষণা|আদিবাসীদের আয়কর অব্যাহতি বহাল রাখার দাবি চার সংসদ সদস্যের|ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল|অবশেষে হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’|ছয় বিশ্বকাপে মেসির ১৮ গোলের অনন্য গল্প|যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় নতুন রোডম্যাপ, ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্য|৮৮ হাজার কোটি টাকার ঘাটতি সত্ত্বেও রেকর্ড রাজস্ব আদায়ের পথে এনবিআর|সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ড বর্বর ও মানবতাবিরোধী: গোলাম পরওয়ার|আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান|গাজায় ইসরাইলি হামলায় আল জাজিরার ক্যামেরাপারসনসহ নিহত ৬|বাজেটের সাফল্য নির্ভর করবে বাস্তবায়নে, ত্রৈমাসিক তদারকির পরামর্শ হোসেন জিল্লুর রহমানের|মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরে চীনে উচ্চপর্যায়ের বৈঠক|সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মিয়ার মৃত্যু|আগামী সপ্তাহে ওয়াশিংটনে নতুন দফায় ইসরায়েল-লেবানন আলোচনা|টানা চার বছর দেশের শীর্ষ ব্র্যান্ডেড চা রপ্তানিকারক ‘সিলন’|বিএনপি একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করছে: জামায়াত আমির|শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি: প্রধানমন্ত্রী|বিশ্বকাপে রোনালদিনহোকে ছাড়িয়ে নতুন মাইলফলকে ভিনিসিয়ুস|যুক্তরাষ্ট্র-ইরানের ১৪ দফা সমঝোতা, যুদ্ধবিরতি থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের রূপরেখা|গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী|জীবিত বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলার ঘটনায় দুঃখ প্রকাশ জামায়াত সমর্থিত এমপি মুনতাকিমের
অপরাধ

চট্টগ্রামে চুরি-ছিনতাইয়ের ১৫৭ মোবাইল, ৫ ল্যাপটপ উদ্ধার; সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

Sub Editor

২৫ জুন ২০২৬, ১৩:২৮
চট্টগ্রামে চুরি-ছিনতাইয়ের ১৫৭ মোবাইল, ৫ ল্যাপটপ উদ্ধার; সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :


চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার বিশেষ অভিযানে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় লুট হওয়া ১৫৭টি মোবাইল ফোন, ৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিনসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।


বৃহস্পতিবার (২৫ জুন) সিএমপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।


পুলিশ জানায়, বুধবার (২৪ জুন) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে জাহাঙ্গীর হোসেন ওরফে জাহাঙ্গীর মনিকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নন্দনকানন আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা মুহাম্মদ সোহেল উদ্দিন ওরফে পার্টি সোহেলসহ আরও চারজনকে আটক করা হয়। 


গ্রেপ্তার অন্যরা হলেন আবু সাঈদ, মো. শামীম ও সাইফুল ইসলাম।


অভিযানে তাদের কাছ থেকে ২৪টি আইফোন, বিভিন্ন ব্র্যান্ডের আরও ১৩৩টি মোবাইল ফোন, ৫টি ল্যাপটপ, ২০১টি মোবাইল সিম, মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তনের যন্ত্রপাতি, মাইক্রোস্কোপ, ৪৪৫টি মোবাইল কেসিং, বিভিন্ন চার্জার ও মাল্টিপ্লাগ এবং নগদ ১ লাখ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানিয়েছেন, তারা বিভিন্ন চোর ও ছিনতাইকারী চক্রের কাছ থেকে কম দামে চুরি ও ছিনতাইকৃত মোবাইল ফোন সংগ্রহ করতেন। পরে বিশেষ সফটওয়্যার ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে মোবাইলগুলোর আইএমইআই নম্বর ও কেসিং পরিবর্তন করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।


এ ঘটনায় কোতোয়ালী থানায় দণ্ডবিধির ৪১৩/৩৪ ধারাসহ সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২২(২)/২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।


পুলিশ জানায়, গ্রেপ্তার মূলহোতা পার্টি সোহেলের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও ছিনতাইসহ ৮টি মামলা রয়েছে। এছাড়া জাহাঙ্গীর মনির বিরুদ্ধে ৪টি এবং আবু সাঈদের বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় একটি হত্যা মামলা রয়েছে।

চট্টগ্রামে চুরি-ছিনতাইয়ের ১৫৭ মোবাইল, ৫ ল্যাপটপ উদ্ধার; সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে চুরি-ছিনতাইয়ের ১৫৭ মোবাইল, ৫ ল্যাপটপ উদ্ধার; সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানার বিশেষ অভিযানে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় লুট হওয়া ১৫৭টি মোবাইল ফোন, ৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের...

আরিফ হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

আরিফ হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেনের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানোর অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন...

কেএমপির অভিযানে শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের শুটার পারভেজ গ্রেপ্তার

কেএমপির অভিযানে শীর্ষ সন্ত্রাসী আশিক গ্রুপের শুটার পারভেজ গ্রেপ্তার

খুলনা জেলা প্রতিনিধি : ফাহিম ইসলাম খুলনা মহানগর পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে খুলনা মহানগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী এবং আশিক গ্রুপের প্রধান শুটার হিসেবে পরিচিত মো. পারভেজ...

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

রাফাতের রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরার আশাশুনি উপজেলার সেতরপুর এলাকায় মুরগির ফার্মকর্মী রাফাত হোসেন (১৮)-এর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিচারের দাবিতে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক