শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

ঘাড় চেপে ধরা ও সাংবাদিকদের ‘তুই’ সম্বোধনের অভিযোগ চট্টগ্রামের ছাত্রশক্তির আহবায়কের বিরুদ্ধে

Sub Editor

৫ আগস্ট ২০২৬, ০৬:৫৩
ঘাড় চেপে ধরা ও সাংবাদিকদের ‘তুই’ সম্বোধনের অভিযোগ চট্টগ্রামের ছাত্রশক্তির আহবায়কের বিরুদ্ধে

জোবায়ের হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:


চট্টগ্রাম নগরীতে জাতীয় ছাত্র শক্তি এর সমাবেশ ও মিছিল কভার করতে গিয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক হেনস্তার অভিযোগ উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশক্তির আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহাতির বিরুদ্ধে।


সোমবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট সাংবাদিকরা।


টাইমস টুডে’র চট্টগ্রাম রিপোর্টার আরাফাত হোসেন জানান, তিনি পেশাগত দায়িত্ব পালনকালে সমাবেশ ও মিছিলের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ সময় কয়েকজন কর্মী তার পরিচয় জানতে চান। তিনি নিজেকে টাইমস টুডে’র চট্টগ্রাম রিপোর্টার হিসেবে পরিচয় দেন এবং প্রেস কার্ড দেখানোর প্রস্তুতি নেন। তবে এর আগেই আব্দুল্লাহ আল মাহাতির তার ঘাড় চেপে ধরেন এবং তাকে ধাক্কা দেন বলে অভিযোগ করেন তিনি।


আরাফাত হোসেন বলেন, “আমি সাংবাদিক পরিচয় দেওয়ার পরও আমাকে হেনস্তা করা হয়েছে। সংবাদ সংগ্রহে বাধা দেওয়া হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”


ঘটনার বিষয়ে কথা বলতে গেলে এনপিবি নিউজে চট্টগ্রামে কর্মরত সাংবাদিক শহিদুল ইসলাম মাসুম, টাইমস টুডে’র প্রতিবেদক আরাফাত হোসেন এবং চট্টগ্রাম প্রতিদিনের রিপোর্টার আব্দুর রহমান ইমন পুনরায় আব্দুল্লাহ আল মাহাতির সঙ্গে কথা বলতে যান বলে জানা যায়। তখন তিনি তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ ওঠে।


চট্টগ্রাম প্রতিদিনের সাংবাদিক আব্দুর রহমান ইমন অভিযোগ করেন, কথা বলার একপর্যায়ে তাকে ‘তুই’ সম্বোধন করে অসম্মানজনক আচরণ করা হয়। উপস্থিত অন্য সাংবাদিকদের সঙ্গেও রূঢ় আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।


ঘটনার পর সেখানে উপস্থিত সাংবাদিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।


এ বিষয়ে অভিযুক্ত আব্দুল্লাহ আল মাহাতির বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি। 


চট্টগ্রামের সাংবাদিক মহলের একাধিক সদস্য এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, গণতান্ত্রিক কর্মসূচি কভার করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনের দায়িত্ব। সাংবাদিকদের সঙ্গে শারীরিক বা মৌখিক দুর্ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।


সাংবাদিক নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এসআরবি-৬ ও ৮ এর যৌথ অভিযানে খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী নুরাজিম বাহিনীর অন্যতম সদস্য রকি গ্রেফতার।

এসআরবি-৬ ও ৮ এর যৌথ অভিযানে খুলনার আলোচিত শীর্ষ সন্ত্রাসী নুরাজিম বাহিনীর অন্যতম সদস্য রকি গ্রেফতার।

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার আলোচিত সন্ত্রাসী নুরাজিম বাহিনীর শীর্ষ সদস্য ও বাহিনীর প্রধান নুরাজিমের সহোদর শাহারিয়ার ইসলাম রকিকে মাদারীপুরের শিবচর থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স...

খুলনার রূপসায় দোকানে বসে থাকা জাকিরকে গুলি করে হত্যা

খুলনার রূপসায় দোকানে বসে থাকা জাকিরকে গুলি করে হত্যা

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলামখুলনার রূপসা উপজেলায় মোঃ জাকির হোসেন (৪৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার স্বল্পবাহিরদিয়া এলাকায় এ...

খুলনায় চাঁদাবাজির অভিযোগে ফার্মেসি বন্ধের হুঁশিয়ারি, প্রশাসনকে ৩ দিনের আলটিমেটাম

খুলনায় চাঁদাবাজির অভিযোগে ফার্মেসি বন্ধের হুঁশিয়ারি, প্রশাসনকে ৩ দিনের আলটিমেটাম

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা নগরীতে একের পর এক ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদা দাবি ও হুমকির অভিযোগে বাড়ছে ব্যবসায়ীদের নিরাপত্তাহীনতা। এবার নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে তিন দিনের...

আদিতমারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় জামায়াত নেতা ও সাবেক সেনা সদস্য নিহত, আহত ১

আদিতমারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় জামায়াত নেতা ও সাবেক সেনা সদস্য নিহত, আহত ১

শাহ আনিস আরাফাত রাজিন লালমনিরহাট প্রতিনিধিলালমনিরহাটের আদিতমারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় পিপলু আর্মি (অব.) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক