শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

খুলনায় ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা-২০২৬ উদ্বোধন

Sub Editor

১০ নভেম্বর ২০২৬, ১৪:৪৪
খুলনায় ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা-২০২৬ উদ্বোধন

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম

 

খুলনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৯ দিনব্যাপী খুলনা বিভাগীয় বইমেলা-২০২৬। জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে এ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 

বইমেলা উপলক্ষে সকাল ৯টা ৩০ মিনিটে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

 

পরবর্তীতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইমেলার শুভ উদ্বোধন করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন।

 

উদ্বোধনী র‍্যালিতে অংশগ্রহণ করেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল এবং অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা।

 

এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক হুরে জান্নাত, কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম, খুলনা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালকসহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।

 

আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে এ বইমেলা। নয় দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন প্রকাশনা সংস্থা ও বই বিক্রেতারা অংশগ্রহণ করছেন। বইমেলাকে কেন্দ্র করে পাঠক, লেখক, শিক্ষার্থী ও বইপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

 

আয়োজকদের প্রত্যাশা, এ বইমেলার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠবে এবং সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চার প্রসার ঘটবে।

আদিতমারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় জামায়াত নেতা ও সাবেক সেনা সদস্য নিহত, আহত ১

আদিতমারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় জামায়াত নেতা ও সাবেক সেনা সদস্য নিহত, আহত ১

শাহ আনিস আরাফাত রাজিন লালমনিরহাট প্রতিনিধিলালমনিরহাটের আদিতমারীতে ড্রাম ট্রাকের ধাক্কায় পিপলু আর্মি (অব.) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও একজন গুরুতর আহত...

খুলনায় ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা-২০২৬ উদ্বোধন

খুলনায় ৯ দিনব্যাপী বিভাগীয় বইমেলা-২০২৬ উদ্বোধন

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৯ দিনব্যাপী খুলনা বিভাগীয় বইমেলা-২০২৬। জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে খুলনা বিভাগীয় কমিশনারের...

খুলনায় হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সিপিবির মানববন্ধন

খুলনায় হত্যা, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সিপিবির মানববন্ধন

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনায় ক্রমবর্ধমান হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। মানববন্ধনে বক্তারা বলেন,...

খুলনায় সেন্ট মেরিস ক্যাথলিক চার্চের মা মরিয়ার গ্রোটো ভেঙে চুরি, স্বর্ণের মুকুট অক্ষত

খুলনায় সেন্ট মেরিস ক্যাথলিক চার্চের মা মরিয়ার গ্রোটো ভেঙে চুরি, স্বর্ণের মুকুট অক্ষত

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার মুজগুন্নী এলাকার সেন্ট মেরিস ক্যাথলিক চার্চে মা মরিয়ার গ্রোটো (প্রার্থনাস্থল) ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকটি স্বর্ণের টিপ চুরি হয়েছে বলে জানিয়েছেন...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক