খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের আংশিক কমিটি ঘোষণা

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তথ্য ও প্রযুক্তি খাতে সহায়ক সংগঠন “বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল”-এর খুলনা জেলা শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করার লক্ষ্যে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান বাবু। সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মো. রবিউল ইসলাম শিমুলকে। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খান রায়হান এবং সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন মিনারা গাজী।
কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজী কামরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল এ কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটির পক্ষ থেকে জানানো হয়, তথ্য ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে অপশক্তির অপপ্রচার রোধ এবং দেশ ও জনগণের পক্ষে সত্য তুলে ধরাই তাদের মূল লক্ষ্য।
এদিকে, নতুন কমিটির সকল নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের প্রচার সম্পাদক (যুগ্ম সম্পাদক পদমর্যাদা) জিএম মেহেদী হাসান।






