শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

খুলনায় প্রকাশ্যে গুলি করে জুট প্রেস শ্রমিককে হত্যা, পালিয়ে গেল ৩ দুর্বৃত্ত

Sub Editor

১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬
খুলনায় প্রকাশ্যে গুলি করে জুট প্রেস শ্রমিককে হত্যা, পালিয়ে গেল ৩ দুর্বৃত্ত

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম

 

খুলনা মহানগরীর দৌলতপুরে প্রকাশ্যে গুলি করে জলিল মুন্সি (৩৫) নামে এক জুট প্রেস শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দৌলতপুরের কুলিবাগান মোড়ে এ ঘটনা ঘটে।

 

নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার বাসিন্দা দিল মুন্সির ছেলে। তিনি ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে কুলিবাগান মোড়ে অবস্থান করছিলেন জলিল মুন্সি। এ সময় মোটরসাইকেলে করে তিন ব্যক্তি সেখানে এসে তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। গুলির একটি তার বুক ও অপরটি পিঠে লাগে। এরপর হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

ঘটনার সময় কাছাকাছি থাকা পুলিশের একটি টহল দল দুর্বৃত্তদের ধাওয়া করে। তবে তারা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

পরে স্থানীয়রা গুলিবিদ্ধ জলিল মুন্সিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

দৌলতপুর থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, মোটরসাইকেলে আসা তিন ব্যক্তি জলিল মুন্সিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পুলিশ তাদের ধাওয়া করলেও আটক করা সম্ভব হয়নি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জলিলকে মৃত ঘোষণা করেন।

 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্যের ভিত্তিতে জানা গেছে, জলিল মুন্সি নেশাজাতীয় দ্রব্য সেবন করতেন। এছাড়া তার কাছে চাঁদা দাবি করা হয়েছিল বলেও তথ্য পেয়েছে পুলিশ। মাদকসংক্রান্ত লেনদেন অথবা পূর্ববিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে হত্যার প্রকৃত কারণ তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

 

এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। পাশাপাশি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র, হামলাকারীদের পরিচয় এবং ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে "ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬" এবং মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির...

খুলনায় প্রকাশ্যে গুলি করে জুট প্রেস শ্রমিককে হত্যা, পালিয়ে গেল ৩ দুর্বৃত্ত

খুলনায় প্রকাশ্যে গুলি করে জুট প্রেস শ্রমিককে হত্যা, পালিয়ে গেল ৩ দুর্বৃত্ত

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা মহানগরীর দৌলতপুরে প্রকাশ্যে গুলি করে জলিল মুন্সি (৩৫) নামে এক জুট প্রেস শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দৌলতপুরের...

খুলনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ, গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট

খুলনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ, গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথগুলোতে নিয়মিত চেকপোস্ট বসিয়ে...

সাতক্ষীরায় অবৈধ উচ্ছেদ অভিযান দিবা-নৈশ কলেজের সামনের স্থাপনা গুঁড়িয়ে দিল পৌরসভা

সাতক্ষীরায় অবৈধ উচ্ছেদ অভিযান দিবা-নৈশ কলেজের সামনের স্থাপনা গুঁড়িয়ে দিল পৌরসভা

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক