শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

খুলনার জেলখানা ঘাটে ফেরি-ট্রলারের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

Sub Editor

২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯
খুলনার জেলখানা ঘাটে ফেরি-ট্রলারের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম

 

খুলনার জেলখানা ঘাটের মাঝ নদীতে ফেরির সঙ্গে যাত্রীবাহী একটি ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রলারটি ক্ষতিগ্রস্ত হয়ে পানিতে ডুবে যায় এবং কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। তবে দ্রুত উদ্ধার তৎপরতার কারণে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছেন ট্রলারে থাকা যাত্রীরা।

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী ট্রলার নদী পার হচ্ছিল। জেলখানা ঘাটের মাঝ নদীতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ফেরির সঙ্গে ট্রলারটির সংঘর্ষ হয়। এতে ট্রলারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পানিতে ডুবে যায়। সংঘর্ষের সময় ট্রলারে থাকা কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান।

 

দুর্ঘটনার সময় ট্রলারে নারী ও শিশুসহ বিভিন্ন বয়সী যাত্রী ছিলেন। তাদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারীও ছিলেন বলে জানা গেছে। এছাড়া ট্রলারে একটি মোটরসাইকেল ও চারটি সাইকেল ছিল।

 

সংঘর্ষের পরপরই স্থানীয় মাঝিরা ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নৌপুলিশের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নেন। পরে নদীতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করা হয়।

 

এদিকে, দুর্ঘটনার পর কয়েকজন যাত্রী অভিযোগ করেন, ট্রলারে ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। তাদের দাবি, অতিরিক্ত যাত্রী ও যানবাহন বহনের কারণে ট্রলারটির ভারসাম্য নষ্ট হয়ে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তবে অতিরিক্ত যাত্রী বহনই দুর্ঘটনার মূল কারণ কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তে নিশ্চিত হওয়া যাবে।

 

দুর্ঘটনার পর জেলখানা ঘাট এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় মাঝি, ফায়ার সার্ভিস ও নৌপুলিশের দ্রুত তৎপরতায় নদীতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়।

 

প্রাথমিকভাবে এ ঘটনায় এখনো প্রযন্ত কোনো নিহত, আহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি। ফেরি ও ট্রলারের সংঘর্ষের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

 

স্থানীয়রা বলছেন, জেলখানা ঘাটে নৌযান চলাচলের সময় অতিরিক্ত যাত্রী ও যানবাহন বহন, নিরাপত্তাবিধি না মানা এবং নৌযানগুলোর চলাচলে পর্যাপ্ত সতর্কতার অভাব থাকলে ভবিষ্যতে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই ঘাটে যাত্রী ও যানবাহন পারাপারে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নৌযানের ধারণক্ষমতা অনুযায়ী যাত্রী পরিবহনের দাবি জানিয়েছেন তারা।

হাতীবান্ধায় প্রশিক্ষণার্থীদের সামনে অতিথি প্রশিক্ষককে মারধরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

হাতীবান্ধায় প্রশিক্ষণার্থীদের সামনে অতিথি প্রশিক্ষককে মারধরের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

শাহ আনিস আরাফাত রাজিন লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের হাতীবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিএমইটি’র নিয়মিত ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরুর প্রায় দুই মাস পেরিয়ে গেলেও মেশনরি ট্রেডের প্রয়োজনীয়...

সুন্দরবনে ৫ বনদস্যু বাহিনীর ৫৯ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

সুন্দরবনে ৫ বনদস্যু বাহিনীর ৫৯ সদস্যের আত্মসমর্পণ, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম সুন্দরবনে জলদস্যু ও বনদস্যু দমনে র‍্যাবের ধারাবাহিক অভিযানের মধ্যে পাঁচটি সক্রিয় দস্যু বাহিনীর ৫৯ সদস্য আত্মসমর্পণ করেছেন। একই সঙ্গে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ...

খুলনার জেলখানা ঘাটে ফেরি-ট্রলারের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

খুলনার জেলখানা ঘাটে ফেরি-ট্রলারের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনার জেলখানা ঘাটের মাঝ নদীতে ফেরির সঙ্গে যাত্রীবাহী একটি ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রলারটি...

সাতক্ষীরায় সড়কের পাশের নর্দমা থেকে কহিনুর বেগম নামের নারীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় সড়কের পাশের নর্দমা থেকে কহিনুর বেগম নামের নারীর মরদেহ উদ্ধার

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরা শহরের তালতলা এলাকা থেকে কহিনুর বেগম (৪০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে সড়কের...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক