শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

ওষুধ সংকটসহ নানা সমস্যায় নাটোর ২৫০ শয্যা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

Sub Editor

৪ আগস্ট ২০২৬, ১১:২৮
ওষুধ সংকটসহ নানা সমস্যায় নাটোর ২৫০ শয্যা হাসপাতাল, ভোগান্তিতে রোগীরা

নাটোর প্রতিনিধি:


ওষুধের স্বল্পতা, সেবার মান নিয়ে অভিযোগ, বিদ্যুৎ বিভ্রাট ও অপরিচ্ছন্ন পরিবেশসহ নানা সমস্যায় ভোগান্তিতে পড়েছেন নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা।


হ্যালো নাটোরের অনুসন্ধানে হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও স্বজনের সঙ্গে কথা বলে এসব অভিযোগ পাওয়া গেছে। তাদের দাবি, প্রয়োজনীয় কিছু ওষুধ হাসপাতালে না পাওয়ায় বাইরে থেকে কিনতে হচ্ছে। এতে স্বল্প আয়ের রোগীদের বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে। দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী অভিযোগ করেন, হাসপাতালে খাবারের মান ও সরবরাহ নিয়েও তারা সবসময় সন্তুষ্ট নন। অনেক রোগী ঠিকমতো খাবার পায় না। নার্সিং সেবা নিয়েও কারও কারও রয়েছে অসন্তোষ। পাশাপাশি বিভিন্ন সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে রোগীদের স্বাভাবিক কার্যক্রম ও চিকিৎসাসেবায় কিছুটা বিঘ্ন ঘটে বলে জানান তারা।


 হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকার বিষয়টিও নজরে এসেছে। রোগী ও স্বজনদের প্রত্যাশা, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করে হাসপাতালের পরিবেশ আরও স্বাস্থ্যকর করা হবে। এদিকে চিকিৎসকের পরামর্শ নিতে ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে বলে অভিযোগ করেছেন কয়েকজন রোগী। তাদের ভাষ্য, সকাল ৭টার দিকে এসে অপেক্ষা করেও অনেক সময় কাঙ্ক্ষিত সময়ে চিকিৎসকের পরামর্শ পাওয়া যায় না। ফলে প্রতিদিনই নানা ধাপে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ রোগীরা।


 অন্যদিকে হাসপাতালকে ঘিরে দালাল চক্রের তৎপরতার অভিযোগও রয়েছে। রোগী ও স্বজনদের দাবি, দূর-দূরান্ত থেকে আসা অসহায় রোগীদের বিভিন্নভাবে প্রভাবিত করে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার চেষ্টা করা হয়। এ বিষয়ে কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এ বিষয় সিভিল সার্জন মসিউর রহমান জানান অভিযোগ পেলে অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করবেন।  রোগী ও স্বজনদের প্রত্যাশা, হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেবে এবং সরকারি এই চিকিৎসাকেন্দ্রে সাধারণ মানুষের জন্য আরও মানসম্মত ও নির্বিঘ্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে।

৩ এপিবিএন খুলনায় ৮৯টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার

৩ এপিবিএন খুলনায় ৮৯টি হারানো মোবাইল ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম ৩ এপিবিএন, খুলনার অধিনায়ক অতিরিক্ত ডিআইজি জনাব এম. এম. সালাহউদ্দীনের নির্দেশনায় এবং অপস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার সাইবার ক্রাইম ইউনিটের অভিযানে সেপ্টেম্বর ২০২৬ মাসে...

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।“নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত নদী চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বিশ্ব নদীকৃত্য দিবস ২০২৬ পালিত হয়েছে। ৩০...

বটিয়াঘাটায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, নারী ফুটবলারদের মাঝে সাইকেল বিতরণ

বটিয়াঘাটায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, নারী ফুটবলারদের মাঝে সাইকেল বিতরণ

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনার বটিয়াঘাটা উপজেলায় এসএসসি পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ প্রাপ্ত এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। একই...

রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

রূপসায় মাছের ঘের থেকে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ইলাইপুর গ্রামের মমিনবাগ বিলের একটি মাছের ঘের থেকে মো. বাপ্পি ওরফে কলম বাপ্পি (৩২) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক