শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
অর্থনীতি

ওয়েলিংটনে বাংলাদেশ-নিউজিল্যান্ড উচ্চপর্যায়ের বৈঠক: আরসিইপি ও এফটিএ-তে নিউজিল্যান্ডের সমর্থন চাইল বাংলাদেশ

Sub Editor

১১ আগস্ট ২০২৬, ১৫:৪১
ওয়েলিংটনে বাংলাদেশ-নিউজিল্যান্ড উচ্চপর্যায়ের বৈঠক: আরসিইপি ও এফটিএ-তে নিউজিল্যান্ডের সমর্থন চাইল বাংলাদেশ

অর্থনীতি ও আন্তর্জাতিক ডেস্ক, ১১ আগস্ট ২০২৬ (বাংলা স্টার): নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় ও বহুমাত্রিক করার লক্ষ্যে দেশটির রাজধানী ওয়েলিংটনে একটি উচ্চপর্যায়ের নীতি-নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিউজিল্যান্ডের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়ের (এমএফএটি) সদর দপ্তরে মঙ্গলবার (১১ আগস্ট) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশ রিজিওনাল কম্প্রেহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্টে (আরসিইপি) নতুন সদস্যপদ লাভ, এলডিসি উত্তরণের প্রস্তুতির জন্য ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত অতিরিক্ত সময় এবং দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনে নিউজিল্যান্ডের সক্রিয় সমর্থন কামনা করেছে।


বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে নিউজিল্যান্ডের পক্ষে প্রতিনিধিত্ব করেন দেশটির ট্রেড নেগোসিয়েশনস অ্যান্ড পলিসি ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার সারা মেম্যান্ড এবং ইউনিট ম্যানেজার জোনাস হোল্যান্ড। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলে ফরেন ট্রেড অ্যাগ্রিমেন্ট (এফটিএ) উইংয়ের কর্মকর্তা ও ওয়েলিংটনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর ইশতিয়াক আহমেদ উপস্থিত ছিলেন।


বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, আরসিইপি সদস্যপদের প্রয়োজনীয় প্রক্রিয়ার অংশ হিসেবে বিস্তারিত জবাব এরই মধ্যে জমা দেওয়া হয়েছে এবং দেশীয় বাণিজ্য শৃঙ্খলায় প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম চলছে। যার মধ্যে শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতির ওপর শুল্ক হ্রাস, সেবা খাতকে ‘নেগেটিভ লিস্ট’ পদ্ধতিতে রূপান্তর এবং কপিরাইট ও ডেটা সুরক্ষায় আধুনিক আইন প্রণয়ন উল্লেখযোগ্য। এ ছাড়া এলডিসি উত্তরণে জাতিসংঘের সাধারণ পরিষদে ২০২৯ সালের নভেম্বর পর্যন্ত উত্তরণকাল বাড়ানোর আবেদনে বৈশ্বিক সংঘাত, অর্থনৈতিক চাপ ও প্রাতিষ্ঠানিক রূপান্তরের সুনির্দিষ্ট যুক্তি তুলে ধরে নিউজিল্যান্ডের কূটনৈতিক সমর্থন চাওয়া হয়েছে।


একই সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পাদনের প্রস্তাব দিয়ে বাংলাদেশ জানায়, এটি বাস্তবায়িত হলে নিউজিল্যান্ডের দুগ্ধজাত ও কৃষি পণ্যের জন্য বাংলাদেশের বৃহৎ ভোক্তা বাজারে প্রবেশের সুযোগ বাড়বে এবং এলডিসি-উত্তর সময়ে বাংলাদেশের তৈরি পোশাক, ওষুধ ও চামড়াজাত পণ্য নিউজিল্যান্ডের বাজারে স্থিতিশীল প্রবেশাধিকার পাবে।


বৈঠকের শেষ পর্বে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সহযোগিতা জোরদারে বার্ষিক ‘দ্বিপক্ষীয় বাণিজ্য নীতি পরামর্শক গ্রুপ’ গঠন, এফটিএ আলোচনার জন্য যৌথ ওয়ার্কিং গ্রুপ তৈরি এবং নিউইয়র্কে স্থায়ী মিশনের মাধ্যমে কূটনৈতিক সমন্বয় বাড়ানোর ৩টি সুনির্দিষ্ট প্রস্তাব জমা দেয় বাংলাদেশ। নিউজিল্যান্ডের প্রতিনিধিদল বিষয়গুলোকে ইতিবাচকভাবে গ্রহণ করে উচ্চপর্যায়ের সংলাপ অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।

সোনার দামে নতুন রেকর্ড: ২২ ক্যারেটের ভরি ভ্যাটসহ ২ লাখ ৩৫ হাজার টাকা পার

সোনার দামে নতুন রেকর্ড: ২২ ক্যারেটের ভরি ভ্যাটসহ ২ লাখ ৩৫ হাজার টাকা পার

ঢাকা, ১২ আগস্ট: দেশের বাজারে সোনা ও রুপার দামে আবারো বড় উত্থান ঘটেছে। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনা ভ্যাটসহ এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৩৫ হাজার টাকার ওপরে। একই সঙ্গে সনাতন পদ্ধতির সোনার দাম...

জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৮.৩২ শতাংশ, তবে মজুরির চেয়ে বেশি থাকায় জীবনযাত্রার চাপে নিম্নআয়ের মানুষ

জুলাইয়ে মূল্যস্ফীতি কমে ৮.৩২ শতাংশ, তবে মজুরির চেয়ে বেশি থাকায় জীবনযাত্রার চাপে নিম্নআয়ের মানুষ

ঢাকা, ১২ আগস্ট: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে সর্বসাধারণের জন্য মূল্যস্ফীতির হার কিছুটা কমে ৮.৩২ শতাংশে নেমে এসেছে। তবে একই সময়ে মজুরি বৃদ্ধির হার ছিল ৮.২২ শতাংশ। অর্থাৎ মজুরি বৃদ্ধির...

বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে টাকার মূল্যমান আপডেট: জেনে নিন ১১ আগস্টের দর

বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে টাকার মূল্যমান আপডেট: জেনে নিন ১১ আগস্টের দর

অর্থনীতি ডেস্ক, ১১ আগস্ট ২০২৬ (বাংলা স্টার): আন্তর্জাতিক বাণিজ্য প্রসার এবং বিশ্বজুড়ে অবস্থানরত এক কোটির বেশি প্রবাসী বাংলাদেশিদের সুবিধার কথা বিবেচনায় রেখে বিদেশি মুদ্রার হালনাগাদ বিনিময় হার প্রকাশ...

তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধিতে ভরিতে ১১০৮ টাকা বাড়ল স্বর্ণের দর, ২২ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা

তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধিতে ভরিতে ১১০৮ টাকা বাড়ল স্বর্ণের দর, ২২ ক্যারেট ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা

অর্থনীতি ডেস্ক, ১১ আগস্ট ২০২৬ (বাংলা স্টার): স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ায় দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভালো মানের...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক