শীর্ষ সংবাদ
পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ, প্রস্তাবিত ব্যয় সাড়ে ৩৪ হাজার কোটি টাকা|ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের ভুল ব্যবস্থাপনায় হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে: স্বাস্থ্যমন্ত্রী|সাউথ এশিয়ান ইয়ুথ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতে গেল যুবারা|সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে|ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীর|দেশে পৌঁছেছে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী মামুনের মরদেহ|যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই: পররাষ্ট্রমন্ত্রী|জরুরি ভিত্তিতে এক লাখ টন ডিজেল ও দুই কার্গো এলএনজি কিনছে সরকার|ইরানে যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস|হামের ভয়াবহতা করোনার চেয়ে কম নয়: স্বাস্থ্যমন্ত্রী|জ্বালানি সংকটে আগামীতে দ্রব্যমূল্যের ওপর প্রভাব পড়বে : অর্থমন্ত্রী|নববর্ষে শোভাযাত্রা হবে ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে: সংস্কৃতিমন্ত্রী|মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী|নিখোঁজ পাইলটের সন্ধানে ইরানে প্রবেশ করল মার্কিন বিশেষ বাহিনী|চট্টগ্রাম বন্দরে এলসিএল কার্গোর জট কমাতে দুই শীর্ষ সংগঠনকে চিঠি|আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি সংশোধন সরকারের বিবেচনাধীন: জ্বালানিমন্ত্রী|ঢাকায় বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের|কৃষকদের ডিজেল প্রাপ্তি নিশ্চিত করতে ডিসিদের প্রতি জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশ|প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি কমপক্ষে ৩ দিন করার দাবি|বোমা মেরে ইরানকে ‘প্রস্তর যুগে’ ফেরানোর হুমকি ট্রাম্পের|জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে আলোচনা ৫ এপ্রিল|সংসদ অধিবেশন থেকে ফের ওয়াকআউট জামায়াত-এনসিপির|রোববার থেকে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু: স্বাস্থ্যমন্ত্রী|জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ|আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত|সব শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস|দেশের ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ|চুয়াডাঙ্গায় জ্বালানি কার্ড সংগ্রহে দীর্ঘ লাইন, স্ট্রোকে একজনের মৃত্যু|নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত|দিনে ১৩ ঘণ্টা পাম্প বন্ধ রাখতে চান মালিকরা
আন্তর্জাতিক

ইরানে যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস

Mishuk Howladar

৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৬
ইরানে যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে ঘিরে নাটকীয় উদ্ধার অভিযান শেষ পর্যন্ত সফল করেছে যুক্তরাষ্ট্র। দুই দিন ধরে লুকিয়ে থাকার পর তীব্র গোলাগুলির মধ্যে তাকে উদ্ধার করা হয় এবং শেষ পর্যন্ত নিরাপদে ইরানের বাইরে নিয়ে যায় মার্কিন বাহিনী। তবে নিখোঁজ এই ক্রুকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের দুই সামরিক বিমান ধ্বংস হয়েছে।

মূলত ইরানের ভেতরে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে চালানো অভিযানের মাঝপথেই তা নাটকীয় মোড় নেয়। দুর্গম এলাকায় অচল হয়ে পড়া দুটি সামরিক বিমান ইরানের হাতে পড়ার ঝুঁকি এড়াতে মার্কিন বাহিনী নিজেরাই তা ধ্বংস করে দেয়। এরপর নতুন পরিকল্পনায় তীব্র গোলাগুলির মধ্যেই সফলভাবে সম্পন্ন হয় এই নাটকীয় এই উদ্ধার অভিযান।

সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ বলছে, ইরানে নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার অভিযানে ব্যবহারের জন্য নির্ধারিত দুটি মার্কিন সামরিক বিমান ইরানের দুর্গম এলাকায় অচল হয়ে পড়ার পর সেগুলো নিজেরাই ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, নিখোঁজ অস্ত্র কর্মকর্তাকে (ওয়েপনস অফিসার) উদ্ধার করে নিরাপদে ফিরিয়ে আনার পরিকল্পনায় এসব বিমান ব্যবহার করার কথা ছিল। তবে অভিযানের মাঝপথে বিমান দুটি অচল হয়ে পড়লে পরিকল্পনায় জটিলতা দেখা দেয়।

মূলত যে বিমানগুলো দিয়ে ওই কর্মকর্তা ও উদ্ধারকারী দলকে নিরাপদে সরিয়ে নেয়ার কথা ছিল, সেগুলো হঠাৎ অচল হয়ে পড়ে। এই পরিস্থিতিতে বিমানগুলো ফেলে রাখলে সেগুলো ইরানি বাহিনীর হাতে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়।

এতে সংবেদনশীল সামরিক প্রযুক্তি ও তথ্য ফাঁসের ঝুঁকি থাকায় মার্কিন বাহিনী নিজেই ওই দুই বিমান ধ্বংস করার সিদ্ধান্ত নেয়। এরপর মার্কিন কমান্ডাররা নতুন পরিকল্পনা গ্রহণ করেন। সেই অনুযায়ী উদ্ধার অভিযান চালিয়ে যেতে অতিরিক্ত তিনটি নতুন বিমান পাঠানো হয় এবং সেগুলোর মাধ্যমেই রুদ্ধশ্বাস এই অভিযান সম্পন্ন করা হয়।




ঈশ্বর সংঘাত পছন্দ না করলেও ইরান যুদ্ধে আমাদের সঙ্গে আছেন: ট্রাম্প

ঈশ্বর সংঘাত পছন্দ না করলেও ইরান যুদ্ধে আমাদের সঙ্গে আছেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে বোমা হামলার হুমকি দিয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ চালাচ্ছে, সেখানে...

২ জাহাজে আইআরজিসির হামলা, ভারত মহাসাগরে পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ

২ জাহাজে আইআরজিসির হামলা, ভারত মহাসাগরে পিছু হটল মার্কিন যুদ্ধজাহাজ

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসংশ্লিষ্ট দুইটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। প্রতিবেদনে বলা হয়,...

ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দাপ্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের বিপ্লবী গার্ডের গোয়েন্দাপ্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দাপ্রধান মাজিদ খাদেমি নিহত হয়েছেন। তাকে হত্যার দায় নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের পাশাপাশি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর...

ইরানে যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস

ইরানে যুক্তরাষ্ট্রের দুই বিমান ধ্বংস

ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে ঘিরে নাটকীয় উদ্ধার অভিযান শেষ পর্যন্ত সফল করেছে যুক্তরাষ্ট্র। দুই দিন ধরে লুকিয়ে থাকার পর তীব্র গোলাগুলির মধ্যে তাকে উদ্ধার করা হয় এবং শেষ...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক