শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
আন্তর্জাতিক

ইউক্রেনে ৬ শতাধিক ড্রোন দিয়ে হামলা, নিহত ১৬

Mishuk Howladar

১৬ এপ্রিল ২০২৬, ১৪:০৭
ইউক্রেনে ৬ শতাধিক ড্রোন দিয়ে হামলা, নিহত ১৬

রাশিয়ার হামলায় ইউক্রেনে অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বুধবার (১৫ এপ্রিল) রাতভর ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।


চার বছর ধরে চলমান যুদ্ধের শুরু থেকেই মস্কো প্রায় প্রতি রাতেই ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন দিয়ে হামলা চালিয়ে আসছে। এর জবাবে কিয়েভও নিয়মিতভাবে রাশিয়ার অভ্যন্তরে পাল্টা হামলা চালায়।

ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়া মোট ৬৫৯টি ড্রোন এবং ৪৪টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের আকাশ প্রতিরক্ষা ইউনিট ৬৩৬টি ড্রোন এবং ৩১টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে দাবি করা হয়েছে। ৩২ ঘণ্টার ইস্টার যুদ্ধবিরতি শেষ হওয়ার পরই বড় পরিসরে এই হামলা চালানো হয়। 


দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নয়জন নিহত হয়েছে বলে এক টেলিগ্রাম বার্তায় জানিয়েছেন শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহি লাইসাক। কৃষ্ণসাগর তীরবর্তী এই শহরে হামলায় অন্তত ২৩ জন আহত হয়েছেন।

রাজধানী কিয়েভে হামলায় ১২ বছর বয়সী এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছে। শহরটির মেয়র ভিতালি ক্লিচকো জানিয়েছেন, এসব হামলায় অন্তত ৪৮ জন আহত হয়েছেন।


মধ্যাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে হামলায় তিনজন নিহত এবং ৩৪ জন আহত হয়েছে বলে আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেক্সান্দর গানঝা টেলিগ্রামে জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের রাতভর হামলায় ইউক্রেনের ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন কেন্দ্র, পাশাপাশি জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করা হয়েছে। মস্কোর দাবি, রাশিয়ার ভেতরে বেসামরিক লক্ষ্যবস্তুতে ইউক্রেনের হামলার জবাব হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে।


এদিকে ইউক্রেনের রাতভর ড্রোন হামলায় রাশিয়ার কৃষ্ণসাগরীয় বন্দরনগরী তুয়াপসে দুই শিশু নিহত হয়েছে। এ ছাড়া সেখানে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় রুশ কর্মকর্তারা।


ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল

ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল

মধ্যপ্রাচ্যের উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছাল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংযম প্রদর্শনের আহ্বান সম্পূর্ণ উপেক্ষা করে ইরানে পাল্টা সামরিক হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের আগের হামলার...

জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান

জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান

যুক্তরাষ্ট্রের কাছে জব্দ থাকা ইরানের ২ হাজার ৪০০ কোটি ডলারের সম্পদ মুক্ত না হলে ওয়াশিংটনের সঙ্গে কোনো অর্থবহ চুক্তি সম্ভব নয় বলে জানিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মহসেন রেজাই...

রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

পারস্য উপসাগরের গোরুক ও কেশম দ্বীপে ইরানের প্রতিরক্ষা বাহিনীর রাডার স্টেশনে মার্কিন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে...

ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো

মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই সমঝোতার ফলে শুধু সীমান্ত পরিস্থিতিই নয়, বরং ইরান–কে ঘিরে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক