আসলাম চোধুরী জড়িত আছে,র্যাব আমাদের উপর অত্যাচার করছে,আমরা শান্তিতে থাকতে চাই : জঙ্গল সলিমপুর গণজমায়েতে এলাকাবাসী

জোবায়ের হোসেন,চট্টগ্রাম :
আলী নগরে হামলা ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গণজমায়েত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলী নগর এলাকায় স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ গণজমায়েত হয়।
গণজমায়েত থেকে বক্তারা অভিযোগ করে বলেন, একসময় আলী নগর এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করলেও বর্তমানে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে র্যাব সদস্যরা এলাকাবাসীর ওপর হামলা চালিয়েছে এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।তারা হামলার নির্দেশদাতা আসলাম চৌধুরী এবং রোকন মেম্বারের বিচার দাবি করেন।
জোবায়ের হোসেন
চট্টগ্রাম





