শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
অর্থনীতি

আমিরাত থেকে ৩ লাখ ৬০ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমোদন

Sub Editor

১৯ আগস্ট ২০২৬, ১৪:৫৩
আমিরাত থেকে ৩ লাখ ৬০ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমোদন

অর্থনীতি ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে তিন লাখ ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।


বুধবার (১৯ আগস্ট) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়। শিল্প মন্ত্রণালয়ের এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে সরকারি অর্থায়নে এ সার আমদানি করা হবে।


বৈঠক সূত্রে জানা যায়, রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় প্রতি বছর ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ইউরিয়া সার আমদানি করা হয়। প্রতিষ্ঠানটির সঙ্গে ২০২৫-২০২৬ অর্থবছরে সম্পাদিত চুক্তির মেয়াদ গত ৩১ জুলাই শেষ হয়। পরবর্তীতে ২৮ জুলাই অনুষ্ঠিত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য পুনরায় চুক্তি স্বাক্ষরের অনুমোদন চাওয়া হলে, আইন মন্ত্রণালয়ের ভেটিং গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। আইন মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় ভেটিং পাওয়ার পর প্রস্তাবটি পুনর্নির্বাচন করে নীতিগত অনুমোদন প্রদান করা হয়েছে।


সারাদেশে ইউরিয়া সারের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। অনুমোদিত চুক্তির অধীনে প্রয়োজনে নির্ধারিত ৩ লাখ ৬০ হাজার মেট্রিক টনের অতিরিক্ত আরও ১০ শতাংশ পর্যন্ত সার আমদানির সুযোগ রাখা হয়েছে।

গোলাপি বাসের পরিসর বাড়াতে ৩,৫৪৬ কোটি টাকার বৈদেশিক ঋণ খুঁজছে সরকার

গোলাপি বাসের পরিসর বাড়াতে ৩,৫৪৬ কোটি টাকার বৈদেশিক ঋণ খুঁজছে সরকার

অর্থনীতি ডেস্ক: নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া ‘গোলাপি বাস’ সেবার পরিসর আরও বড় করার উদ্যোগ নিয়েছে সরকার। সম্পূর্ণ নারী পরিচালিত এই সেবাকে ছড়িয়ে দিতে এবং পরিবেশবান্ধব...

আমিরাত থেকে ৩ লাখ ৬০ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমোদন

আমিরাত থেকে ৩ লাখ ৬০ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমোদন

অর্থনীতি ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে তিন লাখ ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার আমদানির সিদ্ধান্ত...

ই-লোনে মোবাইল কিনতে মিডল্যান্ড ব্যাংক ও সহজ মোবাইলের সমঝোতা চুক্তি

ই-লোনে মোবাইল কিনতে মিডল্যান্ড ব্যাংক ও সহজ মোবাইলের সমঝোতা চুক্তি

অর্থনীতি ডেস্ক: গ্রাহকদের মোবাইল ডিভাইস ক্রয়ে সহজ অর্থায়ন সুবিধা দিতে মিডল্যান্ড ব্যাংক পিএলসি. (এমডিবি) এবং সহজ মোবাইল বিডি লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় যোগ্য...

বিএসইসি চেয়ারম্যানের নামে অসত্য বক্তব্যের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার সতর্কতা

বিএসইসি চেয়ারম্যানের নামে অসত্য বক্তব্যের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার সতর্কতা

অর্থনীতি ডেস্ক: পুঁজিবাজারে কারসাজি, অনিয়ম, জরিমানা, ফৌজদারি মামলা, ব্রোকারেজ হাউস ও প্রযুক্তিভিত্তিক নজরদারিসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক