শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
অর্থনীতি

অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী

Sub Editor

১২ মে ২০২৬, ০৬:১৮
অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নীতি ও বাস্তবায়ন বিভাগ আলাদা করার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা প্রকৃত কোনো সংস্কার ছিল না। তাঁর ভাষায়, এটি ছিল একটি ‘হাফ-বেকড’ বা অসম্পূর্ণ উদ্যোগ। তিনি বলেন, কোনো সংস্কার না থাকার চেয়ে অসম্পূর্ণ সংস্কার আরও বেশি জটিলতা তৈরি করে।


সোমবার রাজধানীর বনানীর একটি হোটেলে আয়োজিত ‘সোনার বাংলা নীতি আলোচনা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী। অনুষ্ঠানের আয়োজন করে বণিক বার্তা


অর্থমন্ত্রী বলেন, এনবিআরকে দুই ভাগে বিভক্ত করা এখন সময়ের দাবি। তবে করনীতি কারা নির্ধারণ করবেন, সেটিই বড় প্রশ্ন। সরকার চায় না করনীতি পুরোপুরি আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণে থাকুক। তাঁর মতে, শুধু আমলাদের হাতে নীতিনির্ধারণ থাকলে বড় ধরনের সংস্কারের লক্ষ্য অর্জন সম্ভব নয়।


তিনি জানান, এনবিআর সংস্কারসংক্রান্ত বিল বর্তমানে সংসদে আটকে আছে। বিষয়টি আরও কার্যকর করতে একটি কমিটি কাজ করছে।


অনুষ্ঠানে সঞ্চালনা করেন বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। এতে বক্তব্য দেন জহির উদ্দিন স্বপনমো. জোনায়েদ আবদুর রহিম সাকিসহ বিভিন্ন খাতের ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও অর্থনীতিবিদেরা।


১ হাজার ৩০০ প্রকল্প যাচাই করছে সরকার

সরকারি উন্নয়ন প্রকল্প নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে চলমান প্রায় ১ হাজার ৩০০ প্রকল্পের উপযোগিতা যাচাই করা হচ্ছে। তাঁর অভিযোগ, অনেক প্রকল্প দুর্নীতি ও ব্যক্তিগত স্বার্থে নেওয়া হয়েছিল, যেগুলোর বাস্তব কোনো জনউপকারিতা নেই।


তিনি বলেন, এখন থেকে শুধু জনকল্যাণমূলক ও অর্থনৈতিকভাবে লাভজনক প্রকল্প চালু রাখা হবে। নতুন প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে অর্থের সঠিক ব্যবহার, বিনিয়োগের রিটার্ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত সুরক্ষাকে গুরুত্ব দেওয়া হবে।


অর্থমন্ত্রী আরও জানান, আগামী পাঁচ বছরে রেমিট্যান্স প্রবাহ ৪০ থেকে ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে সরকারের। একই সঙ্গে আগামী দুই বছরের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরির লক্ষ্য নিয়েও কাজ চলছে।


‘ঘুষের সংস্কৃতি কমাতে হবে’

দুর্নীতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, দেশে সরাসরি যোগাযোগনির্ভর ব্যবস্থার কারণেই ঘুষের সংস্কৃতি তৈরি হয়েছে। যাঁরা ব্যবসা সহজীকরণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন, তাঁদের অপ্রয়োজনীয় করে দেওয়া হবে।


তিনি বলেন, চুরির আশঙ্কায় নীতিনির্ধারণ বন্ধ রাখা যাবে না। দুর্নীতি ঠেকানোর দায়িত্ব সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর।


আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল, বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক–এর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।


আইএমএফের কিছু শর্তের সঙ্গে দ্বিমত পোষণ করে অর্থমন্ত্রী বলেন, সব শর্ত দেশের অর্থনীতির জন্য উপযোগী নয়। জনগণের কাছে দায়বদ্ধ থেকেই সরকার সিদ্ধান্ত নেবে।


বিএসইসিতে বড় সংস্কারের ইঙ্গিত

পুঁজিবাজার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন–এ বড় ধরনের সংস্কার আনা হবে। সেখানে রাজনৈতিক নিয়োগ দেওয়া হবে না বলেও জানান তিনি।


তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসিসহ আর্থিক খাতের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পেশাদার ব্যক্তিদের নিয়োগ দেওয়া হবে।


জ্বালানি খাত নিয়ে তিনি বলেন, আগের সরকারের রেখে যাওয়া প্রায় ৪০ থেকে ৫০ হাজার কোটি টাকার বকেয়া বিদ্যুৎ বিলের দায় বর্তমান সরকার বহন করছে। ইতিমধ্যে জ্বালানি আমদানিতে অতিরিক্ত ৪ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে।


বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় নেপাল থেকে ভারতের গ্রিড ব্যবহার করে ৪ হাজার থেকে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির বিষয়ে আলোচনা চলছে বলে জানান তিনি। পাশাপাশি রাশিয়ার সহায়তায় নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে চলতি বছরের মাঝামাঝি প্রায় আড়াই হাজার মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আশা করছে সরকার।


তিনি আরও বলেন, মহেশখালীতে বড় আকারের গ্যাস সংরক্ষণ ও আমদানির পরিকল্পনা নেওয়া হচ্ছে। সরকারের লক্ষ্য অন্তত তিন মাসের জ্বালানি মজুত নিশ্চিত করা।


নতুন খাতে রপ্তানি সুবিধার আশ্বাস

রপ্তানি খাত নিয়ে অর্থমন্ত্রী বলেন, তৈরি পোশাকশিল্প যেসব বন্ড ও শুল্কসুবিধা পায়, ভবিষ্যতে ইলেকট্রনিকস, লাইট ইঞ্জিনিয়ারিং ও গোল্ড জুয়েলারির মতো সম্ভাবনাময় খাতকেও একই ধরনের সুবিধা দেওয়া হবে।


তিনি জানান, ডায়মন্ড কাটিং ও গোল্ড জুয়েলারি রপ্তানির জন্য শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।


অনুষ্ঠানে আহসান খান চৌধুরী বলেন, এ মুহূর্তে কর ও শুল্ক বাড়ানো হলে পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। তিনি ব্যবসাবান্ধব নীতিমালার আহ্বান জানান। সেন্টার ফর পলিসি ডায়ালগ–এর সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নীতিনির্ধারণ ও বাস্তবায়নের মধ্যে বড় ধরনের ফাঁক রয়েছে। সংস্কারের উদ্যোগ অনেক সময় বাস্তবায়নের পর্যায়ে গিয়ে থেমে যায়। মোস্তফা কামাল বলেন, ব্যবসা সহজীকরণের বদলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে। শরিফ জহির বলেন, শিল্প খাতে গ্যাসের উচ্চমূল্য দেশের প্রতিযোগিতার সক্ষমতা কমিয়ে দিচ্ছে। আনোয়ার উল আলম বলেন, শিল্প খাতের জন্য জ্বালানি খাতের অনিশ্চয়তা দূর করাই এখন সবচেয়ে জরুরি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এ কে এনামুল হক, জাহাঙ্গীর আলম খান, আমিরুল হক, শাদাব আহমেদ খান, শওকত আজিজ রাসেল, মো. মাহবুব উর রহমান, রিজওয়ান দাউদ সামস, প্রীতি চক্রবর্তী এবং শ্রমিক নেত্রী তাসলিমা আখতার

নিত্যপণ্যের বাজারে চড়া সুর: ফার্মের ডিমের ডজন ১৫০ টাকা, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

নিত্যপণ্যের বাজারে চড়া সুর: ফার্মের ডিমের ডজন ১৫০ টাকা, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

ঢাকা, ২৬ আগস্ট: নিত্যপণ্যের বাড়তি বাজারে ফার্মের ডিমের দাম অস্বাভাবিক চড়া থাকায় প্রোটিনের দৈনিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ। গত দুই সপ্তাহ ধরে রাজধানীর খুচরা বাজারগুলোতে...

৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়ে নতুন ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯’ জারি

৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়ে নতুন ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯’ জারি

অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক: দেশে সর্বোচ্চ ৩৭৫ সিসি (কিউবিক সেন্টিমিটার) ক্ষমতা সম্পন্ন সম্পূর্ণ তৈরি (সিবিইউ) মোটরসাইকেল আমদানির অনুমতি দিয়ে ‘আমদানি নীতি আদেশ ২০২৬-২০২৯’ জারি করেছে সরকার। পূর্বের...

টানা দরপতনে শেয়ারবাজার: ডিএসইতে লেনদেন কমে ৫০০ কোটির ঘরে

টানা দরপতনে শেয়ারবাজার: ডিএসইতে লেনদেন কমে ৫০০ কোটির ঘরে

অর্থনীতি ডেস্ক: কিছুতেই দরপতনের বৃত্ত থেকে বের হতে পারছে না দেশের শেয়ারবাজার। আগের কার্যদিবসের ধারাবাহিকতায় মঙ্গলবার (২৫ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক...

গোলাপি বাসের পরিসর বাড়াতে ৩,৫৪৬ কোটি টাকার বৈদেশিক ঋণ খুঁজছে সরকার

গোলাপি বাসের পরিসর বাড়াতে ৩,৫৪৬ কোটি টাকার বৈদেশিক ঋণ খুঁজছে সরকার

অর্থনীতি ডেস্ক: নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে চালু হওয়া ‘গোলাপি বাস’ সেবার পরিসর আরও বড় করার উদ্যোগ নিয়েছে সরকার। সম্পূর্ণ নারী পরিচালিত এই সেবাকে ছড়িয়ে দিতে এবং পরিবেশবান্ধব...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক