শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
অপরাধ

পল্লবীতে শিশু রামিসা হত্যা: ধর্ষণের পর হত্যার কথা স্বীকারের দাবি পুলিশের

Sub Editor

২০ মে ২০২৬, ১৯:২৬
পল্লবীতে শিশু রামিসা হত্যা: ধর্ষণের পর হত্যার কথা স্বীকারের দাবি পুলিশের

রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে হত্যার আগে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রধান অভিযুক্ত সোহেল রানা এ বিষয়ে তথ্য দিয়েছেন।


বুধবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা ও পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।


তদন্ত কর্মকর্তার দাবি, জিজ্ঞাসাবাদে সোহেল রানা জানিয়েছেন, হত্যার আগে শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছিল। ঘটনার পর তাকে হত্যা করা হয় বলেও তিনি স্বীকার করেছেন বলে জানায় পুলিশ।


গত মঙ্গলবার সকালে পল্লবী সেকশন-১১ এলাকার একটি আবাসিক ভবন থেকে পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক শোক ও ক্ষোভের সৃষ্টি করেছে।


মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার সময় শিশুটির চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তবে তাদের পৌঁছানোর আগেই ঘটনাটি ঘটে যায়।


বুধবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রামিসার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


এই ঘটনায় নিহত শিশুটির বাবা আবদুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান অভিযুক্ত সোহেল রানা, তাঁর স্ত্রী স্বপ্না আক্তার এবং অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়েছে।


ঘটনার পর পুলিশ স্বপ্না আক্তারকে আটক করে। অন্যদিকে প্রধান অভিযুক্ত সোহেল রানা ঘটনার পর আত্মগোপনে গেলেও মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলার আরেক অজ্ঞাত আসামি এখনো পলাতক রয়েছেন।


বুধবার গ্রেপ্তার দুই আসামিকে আদালতে হাজির করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, প্রধান অভিযুক্ত সোহেল রানা ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মতি জানিয়েছেন।


এদিকে পলাতক আসামিকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বটিয়াঘাটায় অটোচালক রাজন হত্যা মামলায় এক আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

বটিয়াঘাটায় অটোচালক রাজন হত্যা মামলায় এক আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ফাহিম ইসলাম,খুলনা জেলা প্রতিনিধি: খুলনার বটিয়াঘাটা উপজেলার একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হওয়া অটোচালক সজিব হাওলাদার রাজন (২৫) হত্যা মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তিনি আদালতে...

আলোচিত পারভীন-ইলিয়াস হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

আলোচিত পারভীন-ইলিয়াস হত্যা মামলায় ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম দীর্ঘ এক দশকের বিচারিক প্রক্রিয়া শেষে খুলনার বহুল আলোচিত এক্সিম ব্যাংকের কর্মকর্তা পারভীন সুলতানা ও তাঁর বাবা ইলিয়াস চৌধুরী হত্যা মামলায় গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন...

ওয়াশরুমে ভিডিও ধারণের ঘটনায় খুবিতে প্রশাসনের জরুরি সভা, ৭ দফা সিদ্ধান্ত

ওয়াশরুমে ভিডিও ধারণের ঘটনায় খুবিতে প্রশাসনের জরুরি সভা, ৭ দফা সিদ্ধান্ত

খুলনা জেলা প্রতিনিধি: ফাহিম ইসলাম খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে ভিডিও ধারণের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট সভা...

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহৃত ৭ বছরের শিশু ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেফতার

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহৃত ৭ বছরের শিশু ২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেফতার

জোবায়ের হোসেন, চট্টগ্রাম :চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের শিকার ৭ বছর বয়সী শিশু ওয়াসিফা জান্নাত তাসকিনকে শ্বাসরুদ্ধকর অভিযানে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণ চক্রের তিন সদস্যকে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক