শীর্ষ সংবাদ
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ, মধ্যপ্রাচ্য সংকটে আরও বাড়ার শঙ্কা|ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইরানে পাল্টা হামলা চালাল ইসরায়েল|ভুটানে শক্তিশালী ভূমিকম্প, ঢাকাসহ বাংলাদেশজুড়ে মৃদু কম্পন|বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল — ইতিহাসের পাতায় নাম লেখালেন সাবেক এই ওপেনার|রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড|স্বস্তিদায়ক বাজেটের মাধ্যমে জনগণকে স্বাবলম্বী করতে চায় সরকার: চিফ হুইপ|জাতীয় পুরস্কারজয়ী মালায়ালম অভিনেতা সেলিম কুমারের মৃত্যু|নিরুত্তাপ পরিবেশে শুরু বিসিবি নির্বাচন, চলছে ভোটগ্রহণ|ঋণের ভারে চাপে অর্থনীতি, সুদ পরিশোধেই যাবে ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা|আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ, বেলা ১১টায় ঘোষণা|জব্দ ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয়: ইরান|আইনশৃঙ্খলায় কঠোর অবস্থানের বার্তা, বাজেট ঘিরে ধৈর্য ধরার আহ্বান প্রধানমন্ত্রীর|সীমান্তে পুশইন ঠেকাতে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদারের আহ্বান জমিয়তের|রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের|ঢাকাবাসীর জন্য স্বস্তির খবর: কমতে পারে ভ্যাপসা গরম, আট বিভাগেই বৃষ্টির পূর্বাভাস|এবার বাড়তে পারে হেমোরেজিক ডেঙ্গুর ঝুঁকি: স্বাস্থ্যমন্ত্রী|ইসরায়েল–লেবানন যুদ্ধবিরতিতে সম্মতি, ইরান চুক্তির আশা জোরালো|পুঁজিবাজারে টানা আট কার্যদিবস ঊর্ধ্বমুখী, লেনদেন ৯ মাসের সর্বোচ্চ|যুগ্ম সচিব আনিসুর রহমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার|হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে তৃণমূলে যোগদানের হিড়িক, চাপে বিএনপি|তিন মাসে খেলাপি ঋণ বাড়ল ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা, হার ছাড়াল ৩২ শতাংশ|বিশ্বকাপের আগে মেসির রুম নম্বর ঘিরে নতুন উন্মাদনা, কী সেই কারণ|লেবাননের ৯০০ বছরের পুরোনো বিউফোর্ট দুর্গ কী, কেন দখল করল ইসরায়েল|সীমান্তে ‘পুশ ইন’ বন্ধে কার্যকর পদক্ষেপ চায় ইসলামী আন্দোলন|জাতিসংঘে ৬ দফা কর্মপরিকল্পনা তুলে ধরলেন খলিলুর রহমান|চট্টগ্রামে কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ১৪০০ লিটার চোরাই জ্বালানি তেল জব্দ|দাপুটে রাজনীতিক তোফায়েল আহমেদ: শেষ জীবনে দলীয় রাজনীতিতে কোণঠাসা এক অধ্যায়|ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগ গৃহীত, ভারপ্রাপ্ত দায়িত্বে আলতাব হুসাইন|লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে আহ্বান ট্রাম্পের, সংঘর্ষবিরতির ইঙ্গিত|আদালতে এসে ফুটফুটে রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন বাবা
জীবনযাপন

আম কাটার আগে কেন পানিতে ভিজিয়ে রাখা উচিত?

Sub Editor

৮ জুন ২০২৬, ০৬:০৬
আম কাটার আগে কেন পানিতে ভিজিয়ে রাখা উচিত?


বাজারে এখন হিমসাগরসহ বিভিন্ন জাতের সুস্বাদু আমের সমারোহ। আমের মৌসুমে প্রায় প্রতিটি ঘরেই এই জনপ্রিয় ফলের উপস্থিতি থাকে। অনেকেই দিনের বিভিন্ন সময়ে পাকা আম খেতে পছন্দ করেন। তবে আম খাওয়ার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় অনেকেরই অজানা থেকে যায়। বিশেষজ্ঞদের মতে, পাকা আম কাটার আগে কিছু সময় পানিতে ভিজিয়ে রাখা স্বাস্থ্যের জন্য উপকারী। ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।



কেন আম পানিতে ভিজিয়ে রাখা প্রয়োজন?

আম পরিষ্কার করার জন্য শুধু ধুয়ে নেওয়া যথেষ্ট নয়। ফলন বাড়াতে এবং পোকামাকড়ের আক্রমণ প্রতিরোধে চাষের সময় বিভিন্ন ধরনের রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করা হয়। এসব উপাদানের কিছু অংশ আমের খোসায় থেকে যেতে পারে। তাই আম কিছু সময় পানিতে ভিজিয়ে রাখলে খোসায় লেগে থাকা রাসায়নিক ও কীটনাশকের অবশিষ্টাংশ অনেকটাই দূর হয়ে যায়।


পুষ্টিগুণ গ্রহণে সহায়ক

বিশেষজ্ঞদের মতে, আমের খোসায় ফাইটিক অ্যাসিড নামের একটি অ্যান্টি-নিউট্রিয়েন্ট থাকতে পারে। এ ধরনের উপাদান শরীরে কিছু পুষ্টি উপাদান শোষণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। আম পানিতে ভিজিয়ে রাখলে ফাইটিক অ্যাসিডের প্রভাব কিছুটা কমে আসে বলে ধারণা করা হয়। ফলে আমে থাকা বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান শরীর সহজে গ্রহণ করতে পারে।


এ ছাড়া খোসায় থাকা কিছু অবাঞ্ছিত উপাদান স্বাস্থ্যের জন্য অস্বস্তিকর হতে পারে। অনেকের ক্ষেত্রে অতিরিক্ত আম খেলে শরীরের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়া বা হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। আম খাওয়ার আগে পানিতে ভিজিয়ে রাখলে এসব ঝুঁকি কিছুটা কমানো সম্ভব।


কষ দূর করতেও কার্যকর

আমের বোঁটার অংশ থেকে আঠালো কষ বের হয়, যা শুধু পানি দিয়ে ধুলে অনেক সময় পুরোপুরি দূর হয় না। এই কষ ত্বকের সংস্পর্শে এলে চুলকানি, অস্বস্তি বা র‌্যাশের মতো সমস্যা দেখা দিতে পারে। একইভাবে ঠোঁট বা গলায় লাগলেও বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। কিছু সময় পানিতে ভিজিয়ে রাখলে আমের গায়ে থাকা কষ সহজেই পরিষ্কার হয়ে যায়।


কতক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন?

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, আম খাওয়ার আগে অন্তত ১ থেকে ২ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখা ভালো। তবে সময়ের স্বল্পতা থাকলে কমপক্ষে ৩০ মিনিট পানিতে রাখা যেতে পারে। খুব গরম বা অতিরিক্ত ঠান্ডা পানি ব্যবহার না করে স্বাভাবিক তাপমাত্রার পানিতে আম ভিজিয়ে রাখাই সবচেয়ে উপযোগী।


আম কাটার আগে কেন পানিতে ভিজিয়ে রাখা উচিত?

আম কাটার আগে কেন পানিতে ভিজিয়ে রাখা উচিত?

বাজারে এখন হিমসাগরসহ বিভিন্ন জাতের সুস্বাদু আমের সমারোহ। আমের মৌসুমে প্রায় প্রতিটি ঘরেই এই জনপ্রিয় ফলের উপস্থিতি থাকে। অনেকেই দিনের বিভিন্ন সময়ে পাকা আম খেতে পছন্দ করেন। তবে আম খাওয়ার আগে একটি...

ঘুম থেকে ওঠার পরপরই মোবাইল ব্যবহারে বাড়তে পারে মানসিক চাপ, কমতে পারে মনোযোগ

ঘুম থেকে ওঠার পরপরই মোবাইল ব্যবহারে বাড়তে পারে মানসিক চাপ, কমতে পারে মনোযোগ

দিনের শুরুতেই অনেকের প্রথম কাজ হয়ে দাঁড়িয়েছে স্মার্টফোন হাতে নেওয়া। অ্যালার্ম বন্ধ করার পর সামাজিক যোগাযোগমাধ্যম, বার্তা বা বিভিন্ন অ্যাপ ঘাঁটতে শুরু করেন অনেকে। তবে বিশেষজ্ঞদের মতে, ঘুম ভাঙার সঙ্গে...

পানিশূন্যতা কি ত্বকের বয়স দ্রুত বাড়িয়ে দিতে পারে?

পানিশূন্যতা কি ত্বকের বয়স দ্রুত বাড়িয়ে দিতে পারে?

গরমের সময়ে শরীরে পানিশূন্যতা বা ডিহাইড্রেশন খুবই সাধারণ একটি সমস্যা। তবে অনেকেই এটিকে তেমন গুরুত্ব দেন না। অথচ শরীর থেকে বেরিয়ে যাওয়া তরলের ঘাটতি পূরণ না হলে তা ধীরে ধীরে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ...

পুষ্টিগুণ থাকলেও সব মাশরুম নিরাপদ নয়, ভুল বাছাইয়ে হতে পারে প্রাণঘাতী

পুষ্টিগুণ থাকলেও সব মাশরুম নিরাপদ নয়, ভুল বাছাইয়ে হতে পারে প্রাণঘাতী

পুষ্টিগুণে ভরপুর খাবার হিসেবে বিশ্বজুড়ে মাশরুমের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। রক্তচাপ নিয়ন্ত্রণ, হজমশক্তি উন্নত করা, কোষ্ঠকাঠিন্য দূর করা থেকে শুরু করে বিভিন্ন রোগ প্রতিরোধে মাশরুমের উপকারিতা নিয়ে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক