শীর্ষ সংবাদ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার|ইউক্রেন যুদ্ধের প্রভাবে বদলে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি, বাড়ছে নগদ লেনদেন|আন্ডাররাইটিং ব্যবসায় আয় বাড়ায় ইউনাইটেড ইন্স্যুরেন্সের মুনাফায় ২০ শতাংশ প্রবৃদ্ধি|জুলাই-আগস্টে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি: খায়রুল কবির খোকন|ঝড়ের শঙ্কা কেটে যাওয়ায় চার সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার|পরিচ্ছন্ন শহর গঠনে নাগরিক অংশগ্রহণ অপরিহার্য: মন্ত্রী|মধ্যপ্রাচ্যে উত্তেজনা তীব্র, দুই দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা|নতুন অর্থবছরে ২১ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য, রপ্তানিতে বড় চ্যালেঞ্জ|দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সংকেত|‘হাজারবার জুলাই ব্যবসায়ী হব, তবু টেন্ডারবাজ নয়’: নাসীরুদ্দীন পাটওয়ারী|মধ্যপ্রাচ্যে হামলার পর কুয়েত ও জর্ডানকে ইরানের বার্তা|সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা|দেশের বাজারে সোনার দাম কমেছে, আজ ভরিতে কত?|‘ফার্মের মুরগি’ মন্তব্যে সমালোচনার মুখে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর|বিশ্ববাজারে তেলের দাম এক মাসের মধ্যে সর্বোচ্চ, ব্যারেলপ্রতি ৮৪ ডলার পার|পরাজিত শক্তির আস্ফালন জুলাইয়ের ঐক্যকে আরও দৃঢ় করবে: মঞ্জু|ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষিত বায়ুর তালিকায় বিশ্বে দ্বিতীয়|ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হয়েছে, কংগ্রেসে ট্রাম্পের আনুষ্ঠানিক ঘোষণা|অভিষেকের পরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ, তবু কেন খেলেননি মেসি?|মধ্যপ্রাচ্যে একযোগে চার মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি|নতুন বেতন কাঠামোর প্রভাব জানতে চেয়েছে আইএমএফ|ফ্যাসিবাদ আমলে নিপীড়িত মানুষের পাশে আইনি সহায়তায় ছিলেন জমির উদ্দিন সরকার|গৌরনদীতে খালপাড়ে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান|যে সম্মান আমি হারিয়েছি, রাষ্ট্র কি তার দায় নেবে? প্রশ্ন পরীমণির|দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড, ২২ ক্যারেট ছাড়াল ২ লাখ ২৪ হাজার টাকা|উন্নয়ন ও প্রকৃতি একসঙ্গে হাতে হাত রেখে চলবে: পরিবেশমন্ত্রী|ইরানের হামলায় নিহত হলে কী করতে হবে মার্কিন বাহিনীকে, জানালেন ট্রাম্প|ঢাকার সব আসনের জয় ‘মেটিকুলাস ডিজাইনে’ কেড়ে নেওয়া হয়েছে: নূরুল ইসলাম বুলবুল|খামেনির দাফনের পর ইরানের বিভিন্ন অঞ্চলে সাতটি বিস্ফোরণের শব্দ|বেড়েছে সোনা ও রুপার দাম
সারাদেশ

চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহ ছোবল, বাড়ছে আক্রান্তের সংখ্যা

Sub Editor

১২ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৬
চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহ ছোবল, বাড়ছে আক্রান্তের সংখ্যা

সায়মুন শেখ, চট্টগ্রাম 


চট্টগ্রামে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। থেমে থেমে বৃষ্টি। নগরের বিভিন্ন স্থানে জমে আছে পানি। আর সেই জমে থাকা পানিতেই বাড়ছে এডিস মশার বংশবিস্তারের শঙ্কা।


চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে প্রাণ গেছে ৯ জনের। এর মধ্যে শুধু সেপ্টেম্বরের প্রথম ১০ দিনেই মারা গেছেন ৩ জন। গত সপ্তাহে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরও দুইজনের। মৃতদের একজন চার বছর বয়সী শিশু রুজাইনা মাজিদ। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে— ‘জটিল ডেঙ্গু সিনড্রোম ও রক্ত জমাট বাঁধার মারাত্মক সমস্যা।’ অপর মৃত ব্যক্তি ২৯ বছর বয়সী রাশেদা বেগম।


সিভিল সার্জনের প্রতিবেদনে উঠে এসেছে আরও উদ্বেগজনক তথ্য, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ছিলেন ২ হাজার ৩৬ জন। এর মধ্যে শুধু আগস্টেই আক্রান্ত হয়েছেন ১ হাজার ২০২ জন। কিন্তু সেপ্টেম্বরের প্রথম ১০ দিনেই আক্রান্ত হয়েছেন ৬৫৩ জন। অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম ১০ দিনে প্রতিদিন গড়ে প্রায় ৬৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। যেখানে আগস্টে দৈনিক গড় ছিল প্রায় ৩৯ জন।


হিসাব বলছে, আগস্টের তুলনায় সেপ্টেম্বরের প্রথম ১০ দিনে দৈনিক আক্রান্তের হার বেড়েছে প্রায় ৬৮ শতাংশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলতি বছর ডেঙ্গু চিকিৎসা নিয়েছেন ১ হাজার ২০৮ জন। বিআইটিআইডিতে চলতি বছর চিকিৎসা নিয়েছেন ৩৬৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ১১ জন। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৫৬ জন। নতুন ভর্তি হয়েছেন ৬ জন। এই হাসপাতালেই চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একজনের।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডেঙ্গু শনাক্ত ও চিকিৎসা নিয়েছেন ২৪৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ৭ জন। আর বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন ৪০৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৪ জন। সব মিলিয়ে, ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৬৮৯ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ২ হাজার ২৮৪ জন, আর বেসরকারি হাসপাতালে ৪০৫ জন।


এদিকে, ডেঙ্গুর সংক্রমণ বাড়ার মধ্যেই অব্যাহত রয়েছে বৃষ্টি। বৃষ্টির পানি জমে থাকা পাত্র, ছাদ, নির্মাণাধীন ভবন, ড্রেনের আশপাশ, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা ও বিভিন্ন আবর্জনা—সবই হয়ে উঠতে পারে এডিস মশার প্রজননস্থল। ফলে সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠার আশঙ্কা তৈরি হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে অবশ্য নগরের বিভিন্ন এলাকায় মশক নিধন অভিযান ও ক্রাশ প্রোগ্রাম চালাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন।


সাম্প্রতিক সময়ে ২, ৭, ১৭, ১৮, ২৬, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩ ও ৩৪ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকায় মশার প্রজননস্থল ধ্বংস, লার্ভিসাইড প্রয়োগ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তবে পরিস্থিতি যেভাবে অবনতির দিকে যাচ্ছে, তাতে শুধু অভিযানই যথেষ্ট নয়। বৃষ্টির পানি জমে থাকা স্থান দ্রুত পরিষ্কারের পাশাপাশি নগরবাসীকেও হতে হবে আরও সতর্ক।



চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহ ছোবল, বাড়ছে আক্রান্তের সংখ্যা

চট্টগ্রামে ডেঙ্গুর ভয়াবহ ছোবল, বাড়ছে আক্রান্তের সংখ্যা

সায়মুন শেখ, চট্টগ্রাম চট্টগ্রামে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। থেমে থেমে বৃষ্টি। নগরের বিভিন্ন স্থানে জমে আছে পানি। আর সেই জমে থাকা পানিতেই বাড়ছে এডিস মশার বংশবিস্তারের শঙ্কা।চলতি বছর...

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।সাতক্ষীরা শহরকে ডেঙ্গুমুক্ত রাখতে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে "ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬" এবং মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির...

খুলনায় প্রকাশ্যে গুলি করে জুট প্রেস শ্রমিককে হত্যা, পালিয়ে গেল ৩ দুর্বৃত্ত

খুলনায় প্রকাশ্যে গুলি করে জুট প্রেস শ্রমিককে হত্যা, পালিয়ে গেল ৩ দুর্বৃত্ত

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনা মহানগরীর দৌলতপুরে প্রকাশ্যে গুলি করে জলিল মুন্সি (৩৫) নামে এক জুট প্রেস শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে দৌলতপুরের...

খুলনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ, গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট

খুলনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে পুলিশ, গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম খুলনায় সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথগুলোতে নিয়মিত চেকপোস্ট বসিয়ে...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক