শীর্ষ সংবাদ
চট্টগ্রাম মহানগর কমিটি নিয়ে বিরোধ, এনসিপির ২২ নেতার পদত্যাগ|চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সূচি|'কাঁটা লাগা'র শেফালী কি সত্যিই ইনজেকশনে মারা গেছেন? অবশেষে মুখ খুললেন স্বামী পরাগ|গাজীপুরের আলোচিত পাঁচ খুন: পদ্মা নদী থেকে উদ্ধার ফোরকানের মরদেহ|পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি|লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যু|ইরান যুদ্ধ থেকে বেরোতে কি চীনের সহায়তা চাইছেন ট্রাম্প?|হামের চিকিৎসায় বিপর্যস্ত পরিবার, ঋণ ও আয়হীনতায় বাড়ছে দুর্ভোগ|হান্টা ভাইরাস কী, কীভাবে ছড়ায় এবং কীভাবে নিরাপদ থাকবেন|ইস্টার্ন ব্যাংকে নারীদের জন্য বিশেষ ঋণসুবিধা, বাড়ি কিনতে মিলবে ৪ কোটি টাকা পর্যন্ত|ইরান যুদ্ধবিরতির পর গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল, হামাস পুনর্গঠনের দাবি তেল আবিবের|বিশ্বকাপে এবার ১৪ মুসলিম দেশের অংশগ্রহণ|স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালা সংস্কারে তুলনামূলক চিত্র তৈরির নির্দেশ|ছয় দশকের অপেক্ষার অবসান, অনুমোদন পেল ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প|দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে সোলার প্ল্যান্ট স্থাপনের ঘোষণা|ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ|দুই দিনে সাড়ে ৬ কোটি ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক, বাড়ছে রেমিট্যান্স প্রবাহ|উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের গোলাগুলি, গুলিবিদ্ধ যুবক|অবশেষে ‘জানি না’ বলতে শিখছে এআই, কমতে পারে ভুল তথ্যের ঝুঁকি|ইরানে ‘গোপন হামলা’ চালায় সৌদি আরব, দাবি রয়টার্সের|টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান-ইংল্যান্ডকে ছাড়িয়ে বাংলাদেশের দারুণ অগ্রগতি|ভোটার ডেটাবেজ সুরক্ষা ও পদ্মা ব্যারেজসহ একনেকে উঠছে ১৬ প্রকল্প|‘জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক, তবে সেটা বঙ্গবন্ধুর পক্ষে’—কাদের সিদ্দিকী|বট ও ভুয়া আইডি ব্যবহার করে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা: নেতানিয়াহু|বিয়ের দাওয়াত নিয়ে ড. ইউনূসের সঙ্গে দেখা করলেন সাদিক কায়েম|কষ্ট কমাতে স্পর্শের বিকল্প নেই, নিঃসঙ্গ জীবনে কীভাবে মিলবে মানসিক স্বস্তি|অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত সংস্কার হয়নি: অর্থমন্ত্রী|নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই|আর্জেন্টিনার বিশ্বকাপ প্রাথমিক দলে নেই দিবালা, চমক প্রেস্তিয়ান্নি|বিদ্যুতের দাম বাড়াতে পিডিবির নতুন কৌশল, চাপে পড়তে পারেন নিম্নমধ্যবিত্ত গ্রাহকেরা
খেলা

বাংলাদেশের দুই ক্রিকেটারকে শাস্তি দিলো আইসিসি

Mishuk Howladar

২৫ এপ্রিল ২০২৬, ১৩:৫৩
বাংলাদেশের দুই ক্রিকেটারকে শাস্তি দিলো আইসিসি

বাংলাদেশ নারী দলের দুই ক্রিকেটার নাহিদা আক্তার ও শারমিন সুলতানা আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানার শাস্তি পেয়েছেন। আইসিসি জানিয়েছে, শ্রীলঙ্কার বিপক্ষে চলমান নারী চ্যাম্পিয়নশিপ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তারা লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত হন।


নাহিদা আক্তার আইসিসির আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন, যা কোনো ব্যাটার আউট হওয়ার পর তার প্রতি উসকানিমূলক বা অবমাননাকর ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গির সঙ্গে সম্পর্কিত। অন্যদিকে শারমিন সুলতানা ২.৮ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন, যা আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট।


জরিমানার পাশাপাশি দুই খেলোয়াড়ের শৃঙ্খলাভঙ্গের রেকর্ডে একটি করে ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। গত ২৪ মাসে এটি তাদের প্রথম অপরাধ।


ম্যাচে শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তুকে আউট করার পর ১৭তম ওভারে নাহিদা তাকে প্যাভিলিয়নের দিকে ইঙ্গিত করে বিদায় জানান। অন্যদিকে বাংলাদেশের ইনিংসের ১৬তম ওভারে এলবিডব্লিউ আউট হওয়ার পর শারমিন নিজের ব্যাটের দিকে ইশারা করে হতাশা প্রকাশ করেন এবং মাঠ ছাড়তে বিলম্ব করেন।


মাঠের আম্পায়ার এলোইস শেরিদান ও রোকেয়া সুলতানা, তৃতীয় আম্পায়ার ডলি রানি সরকার এবং চতুর্থ আম্পায়ার সাথিরা জাকির জেসি এই দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ আনেন। পরে এমিরেটস আইসিসি আন্তর্জাতিক ম্যাচ রেফারিদের প্যানেলের সুপ্রিয়া রানি দাসের প্রস্তাবিত শাস্তি দুই ক্রিকেটারই স্বীকার করে নেন।


লেভেল-১ অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক সতর্কবার্তা এবং সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি’র ৫০ শতাংশ জরিমানা ও এক বা দুইটি ডিমেরিট পয়েন্ট হতে পারে।



এদিকে প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে জয় তুলে নিয়ে তিন ম্যাচের সিরিজে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলংকার নারীরা। ফলে সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে এবং নির্ধারণী ম্যাচের জন্য অপেক্ষা করছে দুই দল।




 

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

দাপুটে পারফরম্যান্সে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে ৭৮ রানের জয় তুলে নিয়ে প্রথমবারের মতো ঘরের মাঠে পাকিস্তানকে ধবলধোলাই করল...

সাকিব-মাশরাফির দেশে ফেরা নিয়ে মন্তব্য, ক্ষমা চাওয়ার পরামর্শ ইশরাকের

সাকিব-মাশরাফির দেশে ফেরা নিয়ে মন্তব্য, ক্ষমা চাওয়ার পরামর্শ ইশরাকের

দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা দীর্ঘ সময় ধরে দেশের ক্রিকেট অঙ্গনের বাইরে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন মামলাও রয়েছে। এ...

বিসিবির ভোটার তালিকায় জায়গা পেলেন যাঁরা, আলোচনায় সাবেক ক্রিকেটারদের উপস্থিতি

বিসিবির ভোটার তালিকায় জায়গা পেলেন যাঁরা, আলোচনায় সাবেক ক্রিকেটারদের উপস্থিতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত তালিকায় বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালসহ দেশের বেশ কয়েকজন সাবেক জাতীয় ক্রিকেটার...

‘আবার বিশ্বকাপ জেতা কঠিন, তবে অসম্ভব নয়’

‘আবার বিশ্বকাপ জেতা কঠিন, তবে অসম্ভব নয়’

২০২২ সালের কাতার বিশ্বকাপে ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট জিতেছিল আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে সেই সাফল্যের অন্যতম প্রধান কারিগর ছিলেন কোচ লিওনেল স্কালোনি। সময়ের সঙ্গে আরও...

Bangla Star

সর্বশেষ সংবাদ ও বিনোদন

বিভাগসমূহ

জাতীয়রাজনীতিখেলাবিনোদনজীবনযাপনপ্রযুক্তিঅর্থনীতিসারাদেশঅপরাধআন্তর্জাতিক